শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দরজা ধাক্কা দিয়েও সাড়া পায়নি বন্ধুরা, পরীক্ষার কিছুক্ষণ আগে আইআইটি ছাত্রের রহস্যমৃত্যু! জানাজানি হতে আতঙ্ক হোস্টেল ক্যাম্পাসে

আর্যা ঘটক | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪৪Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: ভারতের অন্যতম প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি। সম্প্রতি আইআইটি বিএইচইউ-তে (IIT-BHU) এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষের এমটেক ছাত্র অনুপ সিংহকে (৩১) রহস্যজনক অবস্থায় মৃত পাওয়া গিয়েছে। খবর অনুযায়ী মৃত ছাত্র উত্তর প্রদেশের আজমগড় জেলার বাসিন্দা। অনুপ মাত্র দুই মাস আগে আইআইটি-বিএইচইউ-তে ভর্তি হয়েছিলেন। তাঁর এহেন পরিণতিতে চমকে উঠেছে দেশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সকালে তাঁদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। এর আগে অনুপের রুমমেট এবং অন্যান্য বন্ধুরা তাঁকে ঘুম থেকে তুলতে গেলে দেখে তিনি কোনও সাড়া দিচ্ছেন না। বিষয়টি দ্রুত জানানো হলে তাঁকে পিসি রে হোস্টেল থেকে অচেতন অবস্থায় ক্যাম্পাসের মেডিক্যাল ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসএল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই অনুপের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘটনার জেরে আইআইটি-বিএইচইউ-র চিফ প্রোক্টর ড. সঞ্জয় সিং জানান, হোস্টেলের ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুনঃ সোজা শোভাযাত্রায় এসে ধাক্কা! বেপরোয়া গাড়ি পিষে দিল তিনজনকে, মদ্যপ চালককে ঘিরে আলোড়ন 

অনুপের রুমমেট এবং অন্যান্য বন্ধুরা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টা নাগাদ তাঁরা হোস্টেল মেসে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে ফিরে আসেন। খবর অনুযায়ী অনুপ ও তাঁর দুই বন্ধু ওই রাতে প্রায় রাত ৩টা পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেন। এরপর তাঁরা ঘুমিয়ে পড়েন।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য! মধ্যপ্রদেশে তৃতীয় লিঙ্গ 'ধরতে' রাস্তায় ছুটল পুলিশ, ভাইরাল ভিডিও...

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, পরদিন সকালে অনুপের সাড়া না পেয়ে প্রথমে তাঁকে সিপিআর (CPR) দেওয়া হয়। এর পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে এসএসএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে খবরটি পৌঁছানো হয় অনুপের বাবার কাছে। এমনকী তিনিও কোনও ধরনের অস্বাভাবিকতার অভিযোগ করেননি।

আরও পড়ুনঃ পিষে দিয়েই ক্ষান্ত হলেন না, পথ কুকুরকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গেলেন বাইক আরোহী! বীভৎস ভিডিও দেখে আঁতকে

ময়নাতদন্ত শেষে পুলিশ অনুপের মৃতদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করে। তবে খবর পাওয়া গিয়েছে, এই ঘটনা হোস্টেলে এবং পুরো ক্যাম্পাসজুড়ে এক ধরনের আতঙ্ক এবং শোকের পরিবেশ সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের মে' মাসে খড়দহের পাতুলিয়ায় মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। খবর অনুযায়ী ওই পড়ুয়া ভাল নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছিল। ফলে খুশি ছিল ওই পড়ুয়া ও তাঁর পরিবার। 

তবে পরদিন সকালে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়ে বাড়ি থেকে সামান্য দূরে আম গাছের তলায়। কী এমন ঘটল যে কারণে পড়ুয়ার এই মর্মান্তিক পরিণতি তা খতিয়ে দেখে রহড়া থানার পুলিশ। পড়ুয়ার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এটি খুন নাকি আত্মহত্যা তাও খতিয়ে দেখা হয়। এলাকার মানুষ এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে। মৃত পড়ুয়ার পরিবারও বিদ্ধস্ত হয়ে পড়ে ঘটনায়। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

পরিবারের দাবি, শরীরের একাধিক হাড় ভাঙা ছিল। এমনকী তাঁদের দাবি, ফলপ্রকাশের পর সারাদিন আনন্দে কাটিয়েছে সে। বন্ধুদের সঙ্গে মজা করেছিল। রাতে খাওয়া–দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল। তবে রাতে একটা ফোন আসার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছে পরিবার। তারপর শনিবার বাড়ির সামনে আম গাছের তলায় উদ্ধার হয় ছেলের দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তবে শেষমেশ কোনও সুরাহা মেলেনি বলেই খবর৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া