মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সংশোধিত জিএসটি কর-কাঠামো ঘোষণা করা হয়েছে। নয়া হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে। সংস্কারের পর বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি কমানো হয়েছে। এতে সুবিধা হবে আম আদমির। গতকাল ঘোষিত জিএসটি সংস্কারের পর সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য, যেমন গুটখার দাম বাড়তে চলেছে। তবে জিএসটি কমানো হয়েছে বিড়ির। আগে বিড়ির উপর ২৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হলেও নয়া কর-কাঠামোয় তা কমে দাঁড়িয়েছে ১৮ শতামশে। বিড়ি তৈরিতে ব্যবহৃত কেন্দু পাতার উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।
এ দিকে সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর জিএসটি ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।
সরকারের কাছে পানমশলা, গুটখা, সিগারেট যেন দুয়োরানি, আর বিড়ি হল সুয়োরানি!
কেন এই পদক্ষেপ? বিড়ির শিল্পের সঙ্গে ৭০ লক্ষেরও বেশি মানুষ জড়িত। মূলত এই বিপুল সংখ্যাক মানুষের কর্মসংস্থানকারী দেশীয় বিড়ি শিল্পকে রক্ষা করতেই সরকার বিড়ির উপর জিএসটি ১২ শতাংশে নামিয়ে এনেছে।
আরও পড়ুন- বদলে গেল সুদের হার, দেশের এই ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটে এবার মালামাল অফার
তবে, সরকারি পদক্ষেপে দ্বিধাবিভক্ত মানুষ। অনেকেই জিএসটি কাউন্সিলের পদক্ষেপকে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করেন। যদিও একাংশের সিগারেট প্রেমীদের প্রশ্ন, বিড়ি ও সিগারেট- উভয়ই তামাকজাত দ্রব্য। তাহলে কেন বিড়ির উপর জিএসটি কমানো হবে? বিড়ি কি সিগারেটের চেয়ে কম ক্ষতিকারক? কেউ কেউ আবার বলছেন, বিড়ির উপর জিএসটি কমিয়ে কেন্দ্র জনসাধারণের জন্য কাজ করছে।
এর আগে, বিজেপির ধাত্রী সংগঠন আরএসএস-এর সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সামাজিক সংগঠন বিড়ির উপর ২৮ শতাংশ জিএসটি হার কমানোর জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, বিড়ির দামে জিএসটি কমলে শ্রমিকরা উপকৃত হবেন।
আরও পড়ুন- চলতি মাস থেকেই ইউপিআই লেনদেনের সীমা বাড়ছে, দেখে নিন একনজরে
আরএসএস-এর সঙ্গে যুক্ত স্বদেশী জাগরণ মঞ্চ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লিখেছিল যে, ২৮ শতাংশ জিএসটি বিড়ি উৎপাদনের ক্ষেত্রে কর্মসংস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে নথিভুক্তহীন বিড়ি উৎপাদন ইউনিটের বিপুল সংখ্যাক শ্রমিকদের সমস্যায় পড়তে হচ্ছে। মঞ্চ জানিয়েছিল, অতীতে বিড়ির উপর সামান্য পরিমাণে কেন্দ্রীয় আবগারি শুল্ক আরোপ করা হয়েছিল। বেশ কয়েকটি রাজ্য বিড়ি শ্রমিকদের স্বার্থ মাথায় রেখে বিড়ির উপর বিক্রয় কর-ও আরোপ করেনি।
জিএসটি হারের পরিবর্তনগুলি ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে, তবে সিগারেট, পান মশলা, গুটখা, বিড়ি এবং অন্যান্য তামাকজাত পণ্য ক্ষতিপূরণ সেস অ্যাকাউন্টের অধীনে ঋণ এবং সুদ পরিশোধের বাধ্যবাধকতা পরিশোধ না হওয়া পর্যন্ত একই হারে বিক্রি অব্যাহত থাকবে বলে সরকার জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?