মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আই কুইট কর্পোরেট'! কর্মীর বিস্ফোরক মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তাল নেটপাড়া 

আর্যা ঘটক | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫৮Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর এক কর্মী সম্প্রতি তাঁর কর্পোরেট জীবন থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছেন। 'আই কুইট কর্পোরেট' ( 'I Quit Corporate') শিরোনামে রেডিট-এ একটি পোস্ট করেন তিনি। এমনকী তাঁর এহেন সিদ্ধান্তের পেছনের কারণগুলোও ব্যাখ্যা করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ক্রমাগত কাজের চাপ, জীবনের ক্রমবর্ধমান ব্যয় এবং শহরের দুর্বল অবকাঠামো তাঁকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে৷ পাশাপাশি তাঁর ক্যারিয়ার নিয়েও প্রশ্ন তুলতে বাধ্য করে।

এই পোস্টটি ৩ সেপ্টেম্বর শেয়ার করার পর তা দ্রুত সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। ৫০০-রও বেশি আপভোট পেয়েছে পোস্টটি। অনেক তরুণ পেশাজীবী এতে নিজেদের অভিজ্ঞতা খুঁজে পান। পোস্টটির সঙ্গে সহমত জানান তাঁরা। কেউ কেউ তাঁর দীর্ঘ যাত্রা, ভারসাম্যহীন জীবন এবং আর্থিক চাপ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

ওই কর্মী জানিয়েছেন, ক্রমাগত কাজের চাপে তাঁর স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। তিনি লেখেন, 'এখানে কোনও ওয়ার্ক-লাইফ ব্যালেন্স নেই। শারীরিক ও মানসিক স্বাস্থ্য একপ্রকার ছেলেখেলা হয়ে গিয়েছে, শহরটা ট্র্যাফিকে দমবন্ধ। অবকাঠামো নেই বললেই চলে। মূল্যস্ফীতি আর ট্যাক্সের কারণে সঞ্চয় বা বিনিয়োগ করা সম্ভব না।'

তিনি আরও জানান, শহরের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তিনি স্থানীয় ভাষা শিখেছেন এবং এখানকার খাবারও পছন্দ করেছেন। 'আমি কন্নড় শিখেছি, বুঝি ৮৫ শতাংশ, কথা বলি ৬৫ শতাংশ, এটা শিখতে ১.৬ বছর লেগেছে। আমি ডোনে বিরিয়ানি হায়দরাবাদি বিরিয়ানির চেয়েও বেশি পছন্দ করি, কিন্তু তবুও এই শহর দমবন্ধ করে দিচ্ছে,'-তিনি লেখেন।

তাঁর আরেকটি হতাশার জায়গা হল বেঙ্গালুরুতে অধিকাংশ কোম্পানির অবস্থান, যা তিনি রিয়েল এস্টেটের দামের ঊর্ধ্বগতির সঙ্গে যুক্ত করেছেন। পোস্টে লেখা ছিল, 'আমার মনে হয় আরও অনেক শহর আছে যাদের ভালো অবকাঠামো রয়েছে, সেখানে কোম্পানিগুলো ভাগ করে কাজ করতে পারে। সব এক শহরে কেন্দ্রীভূত করার ফলে রিয়েল এস্টেটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে।'

ওই কর্মী জানান, তিনি বর্তমানে নিজস্ব ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন। 'আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার, যদিও এখনও ঠিক কী করব, তা ভাবিনি,'- এমন অকপট স্বীকারোক্তিও ছিল পোস্টে।

এই পোস্টের প্রতিক্রিয়ায় কেউ কেউ সহানুভূতি জানালেও, অনেকে তাঁর ভাবনাকে অবাস্তব বলে মনে করেছেন। এক ব্যবহারকারী লেখেন, 'যদি তুমি ভাবো নিজের ব্যবসা শুরু করলে ওয়ার্ক-লাইফ ব্যালেন্স ফিরে পাবে, তাহলে তুমি বড় এক ধাক্কার জন্য প্রস্তুত হও।'

অন্য একজন মন্তব্য করেন, 'উদ্যোক্তা হওয়া ১০০ গুণ বেশি কঠিন। সব দায়িত্ব তোমার কাঁধে পড়বে। এটা ২৪/৭ এর কাজ, আর সফলতার হার খুবই কম। ভয় দেখাচ্ছি না, কিন্তু বেঙ্গালুরু এবং ভারতের স্টার্টআপ সংস্কৃতি জানো তো! বিনিয়োগ করার আগে ভালো করে ভাবো৷ জুনিয়র লেভেলের কর্মচারীর জীবন অনেক সহজ।' 

আরও পড়ুনঃ পিষে দিয়েই ক্ষান্ত হলেন না, পথ কুকুরকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গেলেন বাইক আরোহী! বীভৎস ভিডিও দেখে আঁতকে

সব মন্তব্য যে ইতিবাচক ছিল, তা নয়। কেউ কেউ তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ব্যবহারকারী লেখেন, 'হাঁপ ধরা লাগল? পারিবারিক ব্যবসায় ফিরে যাওয়াটা তো সবার জন্য সম্ভব নয়। আর ২ বছরে ৩ টা অর্গানাইজেশনে কাজ করে চাকরির বাস্তবতা বোঝা কঠিন। যাঁরা এই পথ অনুসরণ করতে চাইছেন, সাবধান হন যদি পারিবারিক সাপোর্ট না থাকে।'

আরেকজন মন্তব্য করে বলেন, 'তুমি যদি এমন তিনটি কোম্পানিতে কাজ করে থাকো যেগুলো খারাপ ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের জন্য কুখ্যাত, তাহলে সেটা তোমার দোষ।'

এই মিশ্র প্রতিক্রিয়া একটি বড় সমস্যার ইঙ্গিত দেয়। যেমন শহরের বহু পেশাজীবী এই ধরণের মোকাবিলা করছেন। কাজের সফলতার সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে ক্রমাগত পরিশ্রম করছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া