শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ২৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যদি আপনি আপনার সঞ্চয় ফিক্সড ডিপোজিটে রাখতে চান, তবে আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন মেয়াদের উপর ভিত্তি করে ব্যাঙ্কগুলির প্রদত্ত সর্বোচ্চ সুদের হার তুলে ধরা হল। অধিকাংশ ব্যাঙ্ক নিয়মিত গ্রাহকদের জন্য বছরে ৬.৪৫% থেকে ৬.৭% হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা নিয়মিত আমানতকারীদের তুলনায় ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাচ্ছেন।
এইচডিএফসি ব্যাঙ্ক: ১৮-২১ মাসের জন্য সাধারণ নাগরিকদের ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে। এই হার কার্যকর হয়েছে ২৫ জুন, ২০২৫ থেকে।
আইসিআইসিআই ব্যাঙ্ক: ২ বছর বা তার বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে।
কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক: ৩৯১ দিন থেকে ২৩ মাসের জন্য সাধারণ আমানতকারীদের ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে।
ফেডারেল ব্যাঙ্ক: ৯৯৯ দিনের এফডিতে সাধারণ নাগরিকদের ৬.৭০% এবং প্রবীণ নাগরিকদের ৭.২০% সুদ দিচ্ছে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই): ২ থেকে ৩ বছরের এফডিতে সাধারণ নাগরিকদের ৬.৪৫% এবং প্রবীণ নাগরিকদের ৬.৯৫% সুদ দিচ্ছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি): ৩৯০ দিনের এফডিতে সাধারণ নাগরিকদের ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে। এই হার কার্যকর হয়েছে ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে।
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ৩ বছরের এফডিতে সাধারণ নাগরিকদের ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে। এই হার কার্যকর হয়েছে ২০ আগস্ট, ২০২৫ থেকে।
আরও পড়ুন: চলতি মাস থেকেই ইউপিআই লেনদেনের সীমা বাড়ছে, দেখে নিন একনজরে
প্রসঙ্গত, গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি দেশের এই শীর্ষস্থানীয় ব্যাঙ্কটির তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে। স্থায়ী আমানতের ক্ষেত্রে 0.2 শতাংশ সুদের হার কমানোর ঘোষণা করেছে এসবিআই। ইতিমধ্যেই 16 মে থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়ে গিয়েছে। সাধরণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও এই সুদের হার কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) –এর তরফে সকল মেয়াদের জন্যই ব্যাঙ্কটির ফিক্সড ডিপোজিট (FD) –এর সুদের হার 20 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রায় এক মাসের সময়ের ব্যবধানেই দ্বিতীয়বার সুদের হার হ্রাসের ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। এর আগে এপ্রিল মাসের 15 তারিখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির তরফে সুদের হার হ্রাসের ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর পক্ষ থেকে এটির সাম্প্রতিক মনিটারি পলিসি মিটিং (MPC) –এ রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটির পক্ষ থেকে রেপো রেট হ্রাসের পদক্ষেপ গৃহীত হওয়ার পরেই এই ঘোষণা করেছে এসবিআই। এসবিআই –এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের পক্ষ থেকে একইভাবে তাদের FD রেট কমানোর ঘোষণা করা হয়েছে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?