শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | নতুন জিএসটি স্ল্যাবে সস্তা হতে চলেছে বিড়ি, কিন্তু সিগারেট এবং গুটখার দাম কেন বাড়বে?

অভিজিৎ দাস | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বুধবার ঘোষিত জিএসটি সংস্কারের পর সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য, যেমন গুটখার দাম বাড়তে চলেছে, তবে বিড়ির দাম কিছুটা কমতে পারে। আগে বিড়ির উপর জিএসটি ছিল ২৮ শতাংশ ছিল তা কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। বিড়ি তৈরিতে ব্যবহৃত তেন্দু পাতার উপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর বর্তমানে ২৮ শতাংশ জিএসটি বসানো রয়েছে। বুধবারের সংস্কারের ফলে জিএসটি বৃদ্ধি পেয়ে ৪০ শতাংশে গিয়ে দাঁড়াবে। এর ফলে আরও দামি হতে পারে সিগারেট এবং গুটখা।

দেশীয় বিড়ি শিল্পের উপর নির্ভরশীল ৭০ লক্ষেরও বেশি লোককে রক্ষা করা উদ্দেশ্য বিড়ির উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কিন্তু এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হতবাক করেছে। সকলেরই একটাই প্রশ্ন, সিগারেট ক্ষতিকারক, কিন্তু বিড়ি ক্ষতিকারক নয়? কেউ কেউ এই সিদ্ধান্তের সঙ্গে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের যোগসূত্রও খুঁজে বার করেছেন। 

অনেকেই উল্লেখ করেছেন যে বিড়ি কীভাবে সিগারেটের চেয়ে বেশি ক্ষতিকারক এবং বেশিরভাগ ক্ষেত্রেই সমাজের সুবিধাবঞ্চিত অংশের মানুষ সেবন করে। যার ফলে তারা গুরুতর অসুস্থতার সম্মুখীন হন। ব্যঙ্গাত্মক মন্তব্যও করা হয়েছে, কেউ কেউ বলেছেন যে বিড়ির উপর জিএসটি কমানোর ফলে দেখা যাচ্ছে যে কেন্দ্র জনসাধারণের জন্য কাজ করছে।

আরও পড়ুন: জিএসটির নতুন ধারা, শূণ্য থেকে শুরু করে ৪০ শতাংশের ঘরে পড়ছে কোনগুলি, দেখে নিন একঝলকে

এর আগে, আরএসএস-সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন বিড়ির উপর ২৮ শতাংশ জিএসটি হার কমানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, এটি শ্রমিকদের সাহায্য করবে। আরএসএস-এর সঙ্গে যুক্ত স্বদেশী জাগরণ মঞ্চ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে জানিয়েছে যে ২৮ শতাংশ জিএসটি বিড়ি উৎপাদন শিল্পে কর্মসংস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে অনিবন্ধিত বিড়ি উৎপাদন ইউনিটের শ্রমিকদেরও সমস্যায় পড়তে হচ্ছে। মঞ্চ আরও জানিয়েছে, অতীতে বিড়ির উপর অল্প পরিমাণে কেন্দ্রীয় আবগারি শুল্ক আরোপ করা হত। আরও বলা হয়েছে যে, বিড়ি শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে বেশ কিছু রাজ্য বিড়ির উপর বিক্রয় করও আরোপ করেনি।

কেন্দ্র জানিয়েছে, জিএসটি হারের পরিবর্তনগুলি ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তবে সিগারেট, পান মশলা, গুটখা, বিড়ি এবং অন্যান্য তামাকজাত পণ্য ক্ষতিপূরণ সেস অ্যাকাউন্টের অধীনে ঋণ এবং সুদ পরিশোধের বাধ্যবাধকতা পরিশোধ না হওয়া পর্যন্ত একই হারে বিক্রি অব্যাহত থাকবে।

বুধবার ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকে ‘জিএসটি ২.০’-এর আওতায় এক দীর্ঘ তালিকার কর পরিবর্তন অনুমোদন দেওয়া হয়েছে। এই সংস্কারের মূল অংশ হল বহু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিষেবাকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়া। এর আওতায় এসেছে খাদ্যপণ্য, ওষুধ, শিক্ষা সরঞ্জাম, বিমা এবং এমনকি প্রতিরক্ষা ও বিমান চলাচলের নির্দিষ্ট কিছু পণ্যও। গৃহস্থালিতে ব্যবহৃত বেশ কিছু খাদ্যপণ্য থেকে জিএসটি সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করা হবে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া