বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | যদি চীন কিছু করে ফেলে! পুতিনের সঙ্গে বৈঠকের পরেই মোছা হল গ্লাস-চেয়ার, আতঙ্কে আর যা করলেন কিম-এর সহযোগীরা

রিয়া পাত্র | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পুরনো ঘটনার পুনরাবৃত্তি। দিন কয়েক আগে রাশিয়ার যে কাণ্ড তোলপাড় ফেলেছিল বিশ্বে, ফের নাকি একই ঘটনার পুনরাবৃত্তি। একাধিক আন্তর্জাতিক, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। দিনকয়েক আগে জানা গিয়েছিল, ট্রাম্পের সঙ্গে পুতিন বৈঠক করার পর, তাঁর সহযোগিরা তাঁর মল-মূত্র ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন রাশিয়ায়। সূত্রের খবর, চীনে ডেমোক্র্যাটিক পিপলস্‌ রিপাবলিক অফ কোরিয়া (উত্তর কোরিয়া)-র কিম জং উন বৈঠক করার পর নাকি ওই স্থানের কিমের উপস্থিতির সমস্তরকম চিহ্ন মুছে ফেলা হয়েছে।

একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, কিম-এর সহযোগীরা চেয়ার, তাঁর ব্যবহার করা গ্লাস সবকিছু যত্নের সঙ্গে মুছে ফেলেছেন, যাতে কোনও ছাপ না রয়ে যায়। ইতিমধ্যে সেই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খব, ওই ফুটেজ, পুতিনের সঙ্গে কিম-এর বৈঠকের পরবর্তী অবস্থার। এক্ষেত্রেও বিশেষজ্ঞদের মত, যাতে কিম-এর কোনও তথ্য কোনওভাবেই বিদেশিদের হাতে চলে না যায়, সেই ভাবনাতেই এই পদক্ষেও। ওই ভাবনাতেই অতি সক্রিয়তা।

এর আগে, আগস্টের মাঝামাঝি জানা গিয়েছিল, ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বসার পর, পুতিনের অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জোর চর্চা হয়। দুই ফরাসি সাংবাদিক রেজিস জঁতে ও মিখাইল রুবিনের দাবি, পুতিন যখনই বিদেশ সফরে যান, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা ফেডারেল প্রোটেকশন সার্ভিস-এর সদস্যরা তাঁর সমস্ত দেহবর্জ্য সংগ্রহ করেন। মল থেকে প্রস্রাব, সবই বিশেষ ব্যাগে সিল করা হয়। পরে সেগুলো একটি বিশেষ ব্রিফকেসে ভরে রাশিয়ায় ফেরত পাঠানো হয়। কারণ? বিদেশি গোয়েন্দা সংস্থাগুলি যাতে তাঁর শারীরিক অবস্থার কোনও নমুনা হাতে না পায়।

আরও পড়ুন: চাকরিহারাদের জন্য আইনি পথে ব্যবস্থা, শিক্ষক দিবসের প্রাক্কালে বললেন মমতা

শুধু তাই নয়, একাধিক সফরে পুতিনের জন্য বিশেষভাবে তৈরি পোর্টেবল টয়লেটও বহন করা হয় বলে দাবি দুই সাংবাদিকের। রুশ প্রেসিডেন্টকে যাতে অন্য কোনও শৌচাগার ব্যবহার না করতে হয় এবং সমস্ত বর্জ্য নিশ্চিতভাবে সুরক্ষিত রাখা যায় তার জন্যই নাকি এমন ব্যবস্থা। সাংবাদিকদের দাবি, শুধু আলাস্কা নয়, ফ্রান্স, অস্ট্রিয়া-সহ ইউরোপের বিভিন্ন দেশে সফরের সময়ও একই সতর্কতা অবলম্বন করা হয়েছিল। তাঁদের আরও দাবি, এই প্রথা নতুন নয়। কয়েক দশক ধরেই নাকি রুশ প্রেসিডেন্টের সফরে এই ব্যবস্থা চালু আছে। ফলে আলাস্কার বৈঠকে যে এই ব্যবস্থা অবলম্বন করা হয়েছে তা নিয়ে অবাক হওয়ার কিছু নেই।

এবার প্রায় একই রকমের ব্যবস্থা দেখা গেল কিম-এর ক্ষেত্রেও। এর আগেই জানা গিয়েছিল, সামরিক কুচকাওয়াজে যোগদানের জন্য ব্যক্তিগত বুলেটপ্রুফ সবুজ রঙের ট্রেনে করে চীনে প্রবেশ করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিমের এই সফর বিরল হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার থেকেও বেশি চর্চা হয়েছিল একেবারে ট্রেনে চড়ে তাঁর হাজির হওয়া নিয়ে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি মঙ্গলবার ভোরে জানিয়েছিল, চীনে অনুষ্ঠানে যোগদানের জন্য কিম সোমবার গভীর রাতে পিয়ংইয়ং ছাড়েন, তাঁর সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী চোয়ে সন-হুই এবং অন্যান্য শীর্ষ কর্তারা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় রেডিও পরিষেবা কোরিয়ান সেন্ট্রাল ব্রডকাস্টিং স্টেশনকে উদ্ধৃত করে ইয়োনহাপ জানায়, কিমের ব্যক্তিগত ট্রেনটি মঙ্গলবার বিকেলের দিকে বেজিং পৌঁছে যাবে। সময়ের মধ্যেই পৌঁছেও যায়। 


এই প্রসঙ্গে উল্লেখ্য, শেষবার বিদেশ সফরে ২০২৩ সালে কিম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপর এবার চীন সফরে কিম। শেষবার ২০১৯ সালের জানুয়ারিতে চীনে গিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া