শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: জলস্তর বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। দিল্লিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
টানা বৃষ্টির জেরে যমুনার জলস্তর বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যেই দিল্লির ময়ূর বিহার ফেজ–১ এলাকার নিচু এলাকাগুলি প্লাবিত। ত্রাণশিবির গুলি জলের তোড়ে ভেসে গেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দিল্লির পুরনো রেল সেতু এলাকায় যমুনার জলস্তর রয়েছে বৃহস্পতিবার সকাল সাতটায় ২০৭.৪৮ মিটার। ভোর পাঁচটা বা ৬টার থেকে জলস্তর সকাল সাতটায় আরও বেড়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, রাত দুটো থেকে ভোর পাঁচটা অবধি জলস্তর ২০৭.৪৭ মিটারে স্থির ছিল। তারপর থেকেই জলস্তর বাড়ছে। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই রাজধানীতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
এতটাই বৃষ্টি হচ্ছে যে রাজধানীর সিভিল লাইনস এলাকায় গাড়ি পর্যন্ত ডুবে গেছে। একাধিক ভবনে জল ঢুকে গেছে। কাশ্মীরা গেট এলাকা পুরো জলমগ্ন হয়ে পড়েছে।
বুধবার বিকেলে ভারী বৃষ্টির জেরে দিল্লির একাধিক এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। যমুনা নদীর তীর সংলগ্ন এলাকার অবস্থা আরও খারাপ। বাড়িঘর ভেসে গিয়েছে প্রায়। এনডিআরএফ ইতিমধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছে।
আরও পড়ুন: পুজোর আনন্দ পণ্ড করবে বৃষ্টি? জানুন হাওয়া অফিসের টাটকা আপডেট কী বলছে
এর মধ্যে আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি জারি থাকবে রাজধানী দিল্লিতে। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দিল্লিতে। শুক্র ও শনিবারও পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে।
এদিকে, প্রতিবেশী পাঞ্জাবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৩৭। ১৯৮৮ সালের পর এরকম ভয়াবহ পরিস্থিতি দেখা যায়নি পাঞ্জাবে। ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয় ৭ সেপ্টেম্বর অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঞ্জাব সরকারের তরফে ইতিমধ্যেই রিলিফ ফান্ড বাবদ ৭১ কোটি টাকা খরচ করা হয়েছে।
অন্যদিকে, হরিয়ানার একাধিক অংশে বৃহস্পতিবার ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু–কাশ্মীরেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও চলছে বৃষ্টি। দুর্গা পুজোর বাকি আর ২৩ দিন। তার আগে একের পর এক নিম্নচাপের জেরে বৃষ্টি থামছেই না বাংলায়। তবে কি এবার পুজো কাটবে মাথায় ছাতা নিয়ে? হাওয়া অফিস জানাচ্ছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিম এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমি বায়ু। এবারেও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন। যদিও ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বৃষ্টি হবে কি না, সে পূর্বাভাস এত তাড়াতাড়ি দিতে পারছে না হাওয়া অফিস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?