মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৪৮Rajat Bose
নিতাই দে, আগরতলা: আসন্ন ভিলেজ কমিটি এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTADC) নির্বাচনের জন্য রাজ্য বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। বুধবার রাজধানী আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত জনজাতি মোর্চার বিশেষ সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এ কথা স্পষ্ট করে দেন। বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজের সমস্যা ও দাবি দাওয়া সমাধানে দল ও সরকার একসঙ্গে কাজ করছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য নির্বাচন নয়, বরং জনগণকে আরও কার্যকরভাবে পরিষেবা দেওয়া। তবে রাজ্য বিজেপি সংগঠন নির্বাচনী যুদ্ধে নামার জন্যও সম্পূর্ণ প্রস্তুত।
আরও পড়ুন: দেশের সবচেয়ে বেশি মদ্যপায়ী রয়েছেন কলকাতাতেই! তিলোত্তমার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে দিল্লি, মুম্বই...
ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশজুড়ে জনজাতি সমাজের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ত্রিপুরার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা সরকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে উপজাতি অধ্যুষিত এলাকায় একাধিক প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন আমরা চাই জনজাতি সমাজের প্রতিটি পরিবারে উন্নয়নের ছোঁয়া পৌঁছক। দীর্ঘদিন অবহেলিত থেকে আসা জনজাতি অংশ এখন জাতীয় মূলস্রোতে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন: সুহেলের দুরন্ত গোল, বাহরিনকে উড়িয়ে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্ব শুরু করল ভারত
রাজনৈতিক মহলের মতে, ভিলেজ কমিটি এবং টিটিএডিসি–দু’টি নির্বাচনের দিকেই রাজ্য বিজেপি নজর রাখছে। কারণ এডিসি অঞ্চলগুলোয় সরাসরি তিপ্রা মথা দলের প্রভাব রয়েছে। অন্যদিকে ভিলেজ কমিটি গ্রামীণ স্তরে সংগঠন আরও শক্তিশালী করার উপর মূল জোর দেওয়া হয়েছে বুধবারের এই বৈঠকে। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা–অসম সাধারণ সম্পাদক (সংগঠন) রবীন্দ্র রাজু, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা। পাশাপাশি জেলা ও মণ্ডল স্তরের জনজাতি মোর্চার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচন ত্রিপুরার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি তিপ্রা মথা দলের সঙ্গে বিজেপির সম্পর্ক একাধিকবার টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। এডিসি এলাকায় ফান্ড বরাদ্দ নিয়ে দুই দলের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। ঠিক এই সময়ে বিজেপি জনজাতি সংগঠনের বিশেষ বৈঠক করে বার্তা দিল যে তারা একক শক্তিতেই মাঠে নামতে প্রস্তুত। ডাঃ সাহা বলেন, ভিলেজ কমিটি হোক বা এডিসি ভোট প্রতিটি নির্বাচন বিজেপি শক্ত হাতে মোকাবিলা করবে। তবে আমাদের আসল লক্ষ্য হচ্ছে মানুষের সমস্যার সমাধান এবং উন্নয়ন নিশ্চিত করা। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি একদিকে জনজাতি সম্প্রদায়ের আস্থা অর্জনে সচেষ্ট হচ্ছে, অন্যদিকে নির্বাচনী ময়দানে সংগঠনকে চাঙা করার চেষ্টা করছে। বৈঠকে যে ধরনের উপস্থিতি ও বক্তব্য দেখা গেল, তা স্পষ্ট করে দিল–আগামী দিনে ত্রিপুরার পাহাড় ও সমতল উভয় অঞ্চলেই বিজেপি তাদের উপস্থিতি আরও জোরালোভাবে জানান দিতে চাইছে।
আরও পড়ুন: সোজা শোভাযাত্রায় এসে ধাক্কা! বেপরোয়া গাড়ি পিষে দিল তিনজনকে, মদ্যপ চালককে ঘিরে আলোড়ন
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?