সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিগারেট, ফ্রুট জ্যুস, পান মশলা, এক ধাক্কায় দাম বাড়বে তরতরিয়ে! বদলে যাবে এসি-টিভির দামও, দেখে নিন তালিকা

রিয়া পাত্র | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৪০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মোদির ঘোষণার এক মাসও হয়নি, তার আগেই বদলে গেল দেশের কর কাঠামো।  চার স্তরের কর ব্যবস্থা সরল হল অপেক্ষাকৃত, থাকবে এবার থেকে কেবল দুই স্তরের কর কাঠামো। এই মুহূর্তে ভারতে দ্রব্যাদির উপর মোট চারটি ভাগে জিএসটি কার্যকর।  ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। বুধবার সন্ধেয় জানা গেল,  জিএসটি কাউন্সিল ৫ এবং ১৮% এর দ্বি-স্তরের হার কাঠামো অনুমোদন করেছে, যা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে। জানা গিয়েছে, জীবনবীমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি মুকুব করা হবে নয়া কর কাঠামোয়। 

আরও পড়ুন: পকেটে বাড়বে চাপ? GST-তে এবার দুই-স্তরের কর ব্যবস্থা, কী হবে ফল? জানুন এখনই...

কিন্তু কী হবে এই দুই স্তর জিএসটি ব্যবস্থায়? স্বাভাবিক ভাবেই বদলে যাবে বহু জিনিসের দাম। বেশকিছু দ্রব্যের দাম কমবে, আবার বেশকিছু দ্রব্যের দাম বাড়বে। 

 

নয়া জিএসটি ব্যবস্থায় কোন কোন দ্রব্যের ওপর জিএসটি কমছে-

 

নিত্যপ্রয়োজনীয়-  দুধ, পনির, পরোটা, পিৎজা রুটি, খাখরা এবং রুটি-তে জিএসটি লাগবে না বলে খবর সূত্রের। এর আগে এইসব দ্রব্যের উপর পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাব প্রযোজ্য ছিল। একইসঙ্গে জানা গিয়েছে, মাখন, ঘি, পনির, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নোনতা এবং মিষ্টান্নর উপর এবার থেকে লাগু হবে ৫ শতাংশ কর স্ল্যাব, যা ১২-১৮% থেকে কমিয়ে আনা হয়েছে। বাদাম, পেস্তা এবং কাজু বাদামের মতো শুকনো ফল, খেজুর এবং সাইট্রাস ফলের উপরও ধার্য হবে পাঁচ শতাংশের কর-হার। জেলি, মাশুরুম, ভুজিয়া, নারকেলের জল-এসবের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে নেমে হচ্ছে পাঁচ শতাংশ। 

 

ব্যক্তিগত- চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ, ব্রাশ, সেভিং ক্রিম-এর উপর ১৮ শতাংশ থেকে নেমে ৫ শতাংশ কর ধার্য হবে।

পড়াশোনা- নোটবুক, পেন্সিল, শার্পনার এবং ইরেজারের মতো স্টেশনারি জিনিসপত্রের দামও কম হবে। নোটবুক, পেন্সিল শার্পনার, গ্লোব, ম্যাপ চার্ট, খাতা, ইরেজার করমুক্ত। পাশাপাশি খেলনা, ক্রীড়া সামগ্রী, হস্তশিল্প এবং বাঁশ বা বেত দিয়ে তৈরি আসবাবপত্রও সস্তা হবে।
 

স্বাস্থ্যগত- থার্মোমিটারের, সমস্ত ডায়গোনেস্টিক কিট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপের উপর থেকে জিএসটি ১২ থেকে নেমে ধার্য হবে ৫ শতাংশ জিএসটি স্ল্যাব। জীবন রক্ষাকারী ওষুধ যেমন অ্যাগালসিডেস বিটা, ওনাসেমনোজিন, ডারাটুমুমাব এবং অ্যালেক্টিনিব এখন করমুক্ত। 

 


পরিবহন এবং আবাসন- সিমেন্টে এবার থেকে ২৮% থেকে নেমে ১৮%-এর স্ল্যাবে। ট্রাক্টর, সাইকেল, ৩৫০ সিসির কম মোটরসাইকেল, ছোট গাড়ি (পেট্রোল/ডিজেল <১২০০-১৫০০ সিসির, দৈর্ঘ্য <৪ মিটার), বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহন এবং অ্যাম্বুলেন্সের উপর কর হ্রাস করা হবে। মার্বেল, গ্রানাইট ব্লক এবং ফসলের অবশিষ্টাংশ থেকে তৈরি পার্টিকেল বোর্ডের মতো পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর উপরও মাত্র ৫% কর প্রযোজ্য হবে।

এয়ার কন্ডিশনার, টিভি (এলইডি, এলসিডি), ডিশ ওয়াশিং মেশিন এর উপর ২৮ শতাংশের বদলে প্রযোজ্য হবে ১৮ শতাংশের জিএসটি স্ল্যাব। 

 

কোন কোন দ্রব্যের ওপর জিএসটি বাড়ছে- 

তামাক এবং ক্ষতিকারক পণ্য- পান মশলা, গুটখা, চিবনো তামাক এবং সিগারেটের দাম বাড়বে নয়া কর কাঠামোয়। নয়া কর ব্যবস্থায় এইসব দ্রব্যের উপর ২৮% থেকে বাড়িয়ে ৪০% জিএসটি প্রযোজ্য হবে বলে খবর সূত্রের। কার্বনেটেড কোমল পানীয়, ক্যাফিনেটেড পানীয় এবং ফল-ভিত্তিক ফিজি পানীয়র ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে বলে খবর সূত্রের। 

 

বিলাসবহুল পণ্য- ১২০০ সিসি/১৫০০ সিসি-র বেশি ইঞ্জিন বিশিষ্ট এসইউভি এবং বড় গাড়ি, ৩৫০ সিসি-র বেশি মোটরসাইকেল, ব্যক্তিগত বিমান এমনকি রিভলবার এবং পিস্তলের উপরও নয়া কর ব্যবস্থায় ৪০% জিএসটি প্রযোজ্য হবে।

মূল্যবৃদ্ধির তালিকায়- কয়লা, লিগনাইট এবং পিটের উপর ৫% এর পরিবর্তে ১৮% জিএসটি আরোপ করা হবে।  ডিজেলের সঙ্গে মিশ্রিত নয় এমন বায়োডিজেলের উপর ১২% থেকে বৃদ্ধি পেয়ে ১৮% শতাংশর স্ল্যাব প্রযোজ্য হবে। ২,৫০০-এর বেশি প্রিমিয়াম পোশাক এবং টেক্সটাইল এবং উচ্চমূল্যের সুতির কুইল্টের উপরও ১৮% জিএসটি আরোপ করা হবে। আনকোটেড এবং ক্রাফ্ট পেপার সহ কিছু কাগজের পণ্যের উপর এখন ১৮% জিএসটি প্রযোজ্য হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া