সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ০৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ১৫ আগস্ট। লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, 'এই দিওয়ালিতে, আপনাদের দ্বিগুন-দিওয়ালির কাজ করব আমি। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে।' তারপর একমাসও কাটেনি। মাঝে নয়া কর ব্যবস্থা কেমন হতে চলেছে, কোন কোন স্ল্যাব থাকবে, নাকি বদল যাবে গোটা কাঠামো, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। নজর ছিল বুধ সন্ধের দিকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শিলমোহর জল্পনাতেই। বদলে গেল ভারতের কর কাঠামো। চার স্তরের কর ব্যবস্থা সরল হল অপেক্ষাকৃত, থাকবে এবার থেকে কেবল দুই স্তরের কর কাঠামো।
#GSTCouncil clears the centre’s proposal of 5 %, 18% and 40%.
— Shereen Bhan (@ShereenBhan) September 3, 2025
State FMs says new #GST rates to kick in on September 22nd.
NO NEW ADDITIONAL LEVY agreed to
The math : revenue loss pegged at 93,000 cr
Sin & luxury goods revenue at 45,000 cr
GST council decision #Unanimous… https://t.co/VVMJ723dG9
এই মুহূর্তে ভারতে দ্রব্যাদির উপর মোট চারটি ভাগে জিএসটি কার্যকর। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। সূত্রের খবর, জল্পনা মোতাবেক, ১২ এবং ২৮ শতাংশের স্ল্যাব বাদ যাচ্ছে নয়া কর কাঠামো থেকে, থাকবে কেবল ৫ এবং ১৮ শতাংশ। আগেই জল্পনা ছিল, এই দুই স্ল্যাব বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে, ১২ শতাংশ জিএসটি ধার্য হয় এখন যেসব দ্রব্যের উপর, তার মধ্যে ৯৯ শতাংশ দ্রব্যের উপরে ৫ শতাংশ আরোপ হতে পারে এবং যেসব দ্রব্যের উপর এতদিন ২৮ শতাংশ আরোপিত হত, সেগুলির মধ্যে প্রায় ৯০ শতাংশ দ্রব্যের উপরেই ১৮ শতাংশ ধার্য হতে পারে।
এসবের মাঝে নজর ছিল বুধবারের বৈঠকের দিকে। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) কাউন্সিল বুধবার থেকে দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে। এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল এমন এক প্রস্তাব যা ভারতের কর কাঠামোকে আমূল পরিবর্তন করতে পারে। সূত্রের খবর, বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বর্তমান চার-স্তরের কর ব্যবস্থা সরল করে মাত্র দুটি স্ল্যাবে নামিয়ে আনা ৫% এবং ১৮%।
আরও পড়ুন: সদ্যজাতদের শরীরে এখান ওখান খুবলে খেয়েছিল ইঁদুর, হাসপাতাল নিয়ে ক্ষোভের মাঝেই প্রাণ গেল, কী সাফাই
বুধবার সন্ধেয় জানা গেল, জিএসটি কাউন্সিল ৫ এবং ১৮% এর দ্বি-স্তরের হার কাঠামো অনুমোদন করেছে, যা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, সমস্ত রাজ্য হার যৌক্তিকীকরণের পক্ষে ছিল এবং এটি একটি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত।
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, জিএসটি হার যৌক্তিকীকরণের কারণে মোট ক্ষতি হবে ₹৪৭,৭০০ কোটি। উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্নার এই প্রসঙ্গে মতামত, 'অসম্পূর্ণ পণ্যের উপর করের ঘটনা সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ৪০% এর বেশি কর আরোপের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।' ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নরেন্দ্র মোদি।
During my Independence Day Speech, I had spoken about our intention to bring the Next-Generation reforms in GST.
— Narendra Modi (@narendramodi) September 3, 2025
The Union Government had prepared a detailed proposal for broad-based GST rate rationalisation and process reforms, aimed at ease of living for the common man and…
সূত্রের খবর, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বর্তমানে ১২% হারে কর বসা প্রায় সব পণ্য যেমন ঘি, বাদাম, প্যাকেজড পানীয় জল, নন-অ্যারেটেড পানীয়, নেমকিন, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম—৫% স্ল্যাবে চলে আসবে। পেন্সিল, সাইকেল, ছাতা ও হেয়ারপিনের মতো সাধারণ গৃহস্থালি সামগ্রীতেও কর কমে যাবে, যা ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে। ইলেকট্রনিক্স ও ভোগ্যপণ্যও সস্তা হতে পারে। বর্তমানে ২৮% হারে কর বসা টেলিভিশনের কিছু মডেল, ওয়াশিং মেশিন ও ফ্রিজকে ১৮% স্ল্যাবে আনার পরিকল্পনা রয়েছে। ছোট গাড়ি ও এয়ার কন্ডিশনারেও কর কমার সম্ভাবনা রয়েছে। বিলাসবহুল ও “সিন” (ক্ষতিকর) পণ্যে কর বাড়ানো হবে। বর্তমানে ২৮% জিএসটি ও ক্ষতিপূরণ সেস বসা বিলাসবহুল গাড়ি, প্রিমিয়াম এসইউভি এবং অন্যান্য উচ্চমানের যানবাহনকে নতুন ৪০% স্ল্যাবে আনা হতে পারে বলে খবর সূত্রের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?