বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ২১Soma Majumder
কর্মক্ষেত্রে প্রত্যেকেই ইতিবাচক পরিবেশ চায়। একে অপরের পাশে থেকে কাজ করার প্রত্যাশা থাকে সকলের। কিন্তু বাস্তব অনেক সময় ভিন্ন হয়। অফিসে সহকর্মীদের ঈর্ষা, পিছনে সমালোচনা বা 'আক্রমণাত্বক' আচরণ কর্মক্ষেত্রকে অস্বস্তিকর করে তুলতে পারে। এতে শুধু কাজের মানই নষ্ট হয় না, মানসিক চাপও বেড়ে যায়। তবে কয়েকটি কৌশল জানা থাকলে সহজেই এমন পরিস্থিতি সামলিয়ে কাজে মনঃসংযোগ করতে পারবেন।
১. পেশাদার ও শান্ত থাকুনঃ ঈর্ষান্বিত সহকর্মীরা ইচ্ছে করে প্ররোচনা দিতে পারে। তবে আবেগে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকুন। নিজের কাজ ও ব্যবহারে পেশাদারিত্ব বজায় রাখুন। প্রয়োজনে ঘটনাগুলো লিখে রাখুন, যাতে পরে প্রমাণ হিসেবে দেখানো যায়।
আরও পড়ুনঃ ‘প্রোটিনের খনি’ ডিম! কী ভাবে খেলে শরীর পাবে সর্বোচ্চ পুষ্টি, সঠিক কায়দা জানলেই আসল লাভ
২. ব্যক্তিগত তথ্য গোপন রাখুনঃ অফিসে সবাই বন্ধু নাও হতে পারে। তাই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন। বেতন, প্রমোশন বা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করলে তা আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। কথোপকথনকে যতটা সম্ভব কাজের মধ্যে সীমাবদ্ধ রাখুন।
৩. কাজে মনোযোগী হোনঃ ঈর্ষান্বিত সহকর্মীরা অনেক সময় আপনার মনোযোগ ভাঙতে চায়। কিন্তু নিরবচ্ছিন্নভাবে কাজ করা এবং সময়মতো দায়িত্ব শেষ করাই আপনার লক্ষ্য হওয়া উচিত। এক্ষেত্রে নিয়মিত ভাল পারফরম্যান্সই হবে আপনার সবচেয়ে বড় উত্তর।

৪. ইতিবাচক সম্পর্ক তৈরি করুনঃ বিশ্বাসযোগ্য ও সহায়ক সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। একজন মেন্টর বা সিনিয়রের পরামর্শ নিন। ইতিবাচক নেটওয়ার্ক আপনাকে শুধু মানসিকভাবে শক্ত রাখবে না, অফিসে আপনার অবস্থানও দৃঢ় করবে।
৫. প্রয়োজনে উচ্চপদস্থদের জানিয়ে দিনঃ যদি পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে যেমন কাজ ব্যাহত হওয়া বা মানসিক হয়রানি হয়, তাহলে সংযতভাবে, প্রমাণ সহ বিষয়টি ম্যানেজার বা এইচআর বিভাগের কাছে তুলুন। এটি আপনাকে নিরাপদ রাখবে এবং সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেবে।
মনে রাখবেন, অফিসে এই ধরনের সহকর্মীদের এড়ানো কঠিন বটে, তবে শান্ত থাকা, সীমা নির্ধারণ, কাজের প্রতি মনোযোগ, ইতিবাচক সম্পর্ক তৈরি এবং প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব। এতে আপনি শুধু আত্মবিশ্বাসীই থাকবেন না, একইসঙ্গে কেরিয়ারেও এগিয়ে যাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?