মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩২Soma Majumder
শরীরে মাঝেমধ্যে ছোটখাটো ব্যথা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে কিছু ব্যথা এমন থাকে, যা বড় ধরনের রোগের ইঙ্গিত দিতে পারে। চিকিৎসকরা বলছেন,শরীর আমাদের আগে থেকেই রোগের সংকেত দেয়। তাই এই ধরনের ব্যথাকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয়। তাহলে কোন কোন জায়গার ব্যথা মারাত্মক রোগের ইঙ্গিত দেয়? জেনে নিন-
* বুকে ব্যথাঃ হঠাৎ বুকের মাঝখানে চাপ ধরা, ভারী লাগা বা ব্যথা শুরু হলে কখনও অবহেলা করবেন না। এর পেছনে হার্ট অ্যাটাক, এনজাইনা বা ফুসফুসে রক্ত জমাট বাঁধার মতো মারাত্মক কারণ থাকতে পারে।
* পেলভিক বা তলপেটের ব্যথাঃ মহিলাদের ক্ষেত্রে হঠাৎ তলপেটে ব্যথা শুরু হলে তা ডিম্বাশয় ফেটে যাওয়া, ইটপিক প্রেগন্যান্সি বা অন্য কোনও স্ত্রীরোগের ইঙ্গিত হতে পারে। পুরুষদের ক্ষেত্রেও এ ধরনের ব্যথা অ্যাপেন্ডিসাইটিস বা ইউরিনারি ইনফেকশনের কারণে হতে পারে।
* অস্বাভাবিক মাথাব্যথাঃ আগে কখনও হয়নি, হঠাৎ যদি এমন মাথাব্যথা হয়, তাহলে সতর্ক হন। এটি মাইগ্রেন নয়, স্ট্রোক, মেনিনজাইটিস বা ব্রেন হেমারেজের সতর্কবার্তা হতে পারে।
* পেটে ধারাবাহিক ব্যথাঃ অবিরাম পেটে ব্যথা থাকলে তা সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির বিষয় নয়। এর পেছনে অ্যাপেন্ডিসাইটিস, প্যানক্রিয়াটাইটিস বা অন্ত্রের সংক্রমণ থাকতে পারে।

* চোখে ব্যথা বা ঝাপসা দেখাঃ চোখে হঠাৎ ব্যথা, চাপ, লাল ভাব বা ঝাপসা দেখা-এসব লক্ষণ গ্লুকোমা বা রেটিনা আলাদা হয়ে যাওয়ার মতো সমস্যার ইঙ্গিত দেয়, যা দ্রুত চিকিৎসা না করালে অন্ধত্বও ডেকে আনতে পারে।
* অজানা পিঠের ব্যথাঃ দীর্ঘদিন ধরে চলা পিঠের ব্যথা, বিশেষ করে রাতের দিকে বাড়লে, তা স্পাইনাল ইনফেকশন, টিউমার বা হাড়ের সমস্যার কারণে হতে পারে।
আরও পড়ুনঃ অতিরিক্ত প্রোটিন সর্বনাশ ডেকে আনছে! কিডনিই বিকল হয়ে যাবে না তো? এখনই সাবধান হন
* মূত্রত্যাগের সময় ব্যথাঃ পিঠের দিকে ছড়িয়ে যাওয়া ব্যথা ও মূত্রত্যাগে অস্বস্তি কিডনির পাথর বা ইনফেকশনের লক্ষণ। এর সঙ্গে জ্বর বা বমি থাকলে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।
শরীরের এই ব্যথাগুলোকে ছোটখাটো সমস্যা ভেবে অবহেলা করা মারাত্মক ভুল হতে পারে। চিকিৎসকদের মতে, দ্রুত সঠিক পরীক্ষা ও চিকিৎসা শুরু করলেই বড় বিপদ এড়ানো সম্ভব। তাই শরীর যখন সংকেত দেয়, তখনই সতর্ক হওয়া প্রয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?