সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'কুকুর আসলে কার?', একসঙ্গে বসে ঠিক করতে পারছেন না জয়-মহুয়া! কী বলল আদালত

রিয়া পাত্র | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সাল থেকে এই মামলা চলছে। শুনানি হচ্ছে। দিন পেরোচ্ছে, আবার শুনানি হচ্ছে, কিন্তু সমাধান নেই 'কুকুর আদতে কার?' এই প্রশ্নের। ২০২৩-এর মামলার শুনানিতে ২০২৫-এ আদালত প্রশ্ন করল, এই বিষয়ের মিমাংসা কি আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, দু' জনে একসঙ্গে বসে করতে পারছেন না? একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, পোষ্য হেনরির অভিভাবকত্ব নিয়ে আদালতে যে মামলা চলছে, তার প্রেক্ষিতেই বুধবার দিল্লি আদালত এই মন্তব্য করেছে। এই মামলার পরিবর্তী শুনানি হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে, জানা গিয়েছে তেমনটাই।

সালটা ২০২৩। রটওয়েলার হেনরিকে অপহরণ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, তেমনটাই অভিযোগ এনেছিলেন এক সময়ের বন্ধু, আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই। ২০২৩ সালে এমনিতেই ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে নাজেহাল হতে হয়েছিল মহুয়াকে। যদিও তিনি পরবর্তীকালে সমস্তকিছুর জবাব দিয়েছেন স্বভঙ্গিমায়। তবে সেই সময়েই পোষ্য হেনরিকে নিয়ে জয়-মহুয়ার বিবাদ তুঙ্গে উঠেছিল, এমনকী রাজনীতির অলিন্দেও তা নিয়ে কম চর্চা হয়নি। 

আরও পড়ুন: 'ওকে বিশ্বাস কর না', দল ছেড়ে বোমা ফাটালেন কবিতা, এক ধাক্কায় তেলেঙ্গানার রাজনীতিতে বেআব্রু তীব্র গৃহকোন্দল!

মূলত হেনরিকে নিয়ে দু' জনেই দু' জনের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন। মহুয়া অভিযোগ করেছিলেন, জয় হেনরিকে অপহরণ করেছে, জয়ও অভিযোগ করেন, ওই কাজ আদতে করেছেন মহুয়া। মহুয়া জয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ব্যক্তিগত সম্পর্কের অবনতির পর জয় তাঁর বাংলোতে ঢুকে পোষ্য হেনরিকে নিয়ে গিয়েছেন। একইসঙ্গে আরও একাধিক অভিযোগও করেছিলেন জয়ের বিরুদ্ধে। অন্যদিকে শুরু থেকেই জয়ের দাবি, পোষ্য কিনেছিলেন তিনিই। জয় আরও অভিযোগ করেছিলেন, কুকুরের বাহানায় তাঁর বাড়িতে যাচ্ছেন মহুয়া, ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করেছিলেন।

২০২৩ সালের বাক-বিতণ্ডা মামলার অবসান ঘটেনি এখনও। ২০২৫-এও চলছে মামলা। সূত্রের খবর, বুধবার দিল্লি হাইকোর্ট প্রশ্ন করে, জয় এবং মহুয়া, দু' জনে একসঙ্গে বসে হেনরি প্রসঙ্গে নিজেদের বিবাদের নিষ্পত্তি ঘটাচ্ছে না।  

আরও পড়ুন: ২০২৪ সালের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের থাকার অনুমতি দেওয়া হবে, সিএএ সংশোধনী প্রকাশ করে

এই প্রসঙ্গে উল্লেখ্য, সূত্রের খবর, হেনরি ইস্যুতেই জয় ইতিমধ্যেই ট্রায়াল কোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন। কারণ, ট্র্যায়াল কোর্ট ওই নির্দেশিকায় জানিয়েছিল, এই মামলা সম্পর্কে দু' জনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে পারবেন না। জয়ের আইনজীবীর মতে, এই নির্দেশে তিনি ক্ষুব্ধ। এই নির্দেশ বাক্স্বাধীনতাকে খর্ব করে বলেই মত তাঁর।

এসবের মাঝেই বুধবার আদালত ওই প্রশ্ন করেছে বলে তথ্য সূত্রের। এরপর কী বলছেন দু' জনে? একসঙ্গে বসে কি মিটিয়ে নেবেন হেনরির প্রসঙ্গ? যৌথ দায়িত্ব কি ভাগ করে নেবেন দু' জনে বসেই? জল্পন তুঙ্গে তা নিয়েই। যদিও এখনও এই প্রসঙ্গে দু' জনের কারও মতামত প্রকাশ্যে আসেনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া