মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নতুন বাড়ি কিনছেন? ফেং শুইয়ের এই নিয়ম মানলেই বদলে যাবে ভাগ্য, ঘর ভরে উঠবে সুখ-সমৃদ্ধিতে

সোমা মজুমদার | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৭Soma Majumder

নতুন বাড়ি কেনা মানেই নতুন শুরুর উচ্ছ্বাস। কিন্তু শুধু সুন্দর সাজসজ্জা বা আধুনিক ডিজাইন করলেই যথেষ্ট নয়, বাড়িতে সুখ, শান্তি আর সমৃদ্ধি বজায় রাখাও গুরুত্বপূর্ণ। যার জন্য চাই ইতিবাচক এনার্জি। চীনা বাস্তু শাস্ত্র বা ফেং শুই বলছে, বাড়ির প্রতিটি কোণ ও সাজসজ্জা আপনার জীবনে ইতিবাচক বা নেতিবাচক শক্তি টানতে পারে। 

ফেং শুই মানা কেন জরুরি? বিশেষজ্ঞদের মতে, ফেং শুই শুধু বাড়ি সাজানোর নিয়ম নয়, এটি এমন এক দর্শন যা মানসিক শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। সঠিক এনার্জি প্রবাহ থাকলে সম্পর্ক মজবুত হয়, কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। নতুন বাড়ি কেনার আনন্দকে আরও বাড়াতে চাইলে কিছু সহজ ফেং শুই টিপস মেনে চলুন। এতেই ঘর ভরে উঠবে সুখ, শান্তি আর পজিটিভ এনার্জিতে। তাহলে ভরপুর ইতিবাচক এনার্জি পেতে কোন কোন নিয়ম মেনে চলবেন, জেনে নিন-

আরও পড়ুনঃ মা হতে চলেছেন? সন্তান প্রসবের পর এই সব শারীরিক পরিবর্তনের কথা জানা আছে তো!

১. প্রবেশপথই এনার্জির মুখঃ ফেং শুই মতে, বাড়ির প্রধান দরজা দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে। তাই দরজার সামনে কখনও জঞ্জাল, ভাঙা জিনিস বা অগোছালো কিছু রাখবেন না। পরিচ্ছন্ন ও আলোকিত প্রবেশপথ পজিটিভ এনার্জিকে আমন্ত্রণ জানায়।

২. রুমের সঠিক বিন্যাসঃ নতুন বাড়ি কেনার সময় খেয়াল রাখুন প্রবেশ করেই যেন সোজা রান্নাঘর বা বাথরুম দেখা না যায়। লম্বা করিডর এড়িয়ে চলুন, কারণ এতে এনার্জি দ্রুত বেরিয়ে যায়। শোওয়ার ঘর, রান্নাঘর ও বসার ঘরকে সঠিক দিক ও আলো-বাতাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো দরকার।

৩. অপ্রয়োজনীয় জিনিসপত্র সরানঃ ভাঙা আসবাব, মৃত গাছ, বা নেতিবাচক স্মৃতিবাহী জিনিসপত্র এনার্জি ব্লক করে। তাই এগুলো ফেলে দিন। যতটা সম্ভব খালি ও উন্মুক্ত জায়গা রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ সহজ হয়।

৪. প্রাকৃতিক আলো ও বাতাসের প্রবাহ রাখুনঃ বাড়িতে প্রাকৃতিক আলো ও বাতাস ঢুকতে দিন। জানালাগুলো পরিষ্কার রাখুন এবং গাছপালা দিয়ে সাজান। এতে এনার্জির ভারসাম্য বজায় থাকে এবং মানসিক প্রশান্তি আসে।

৫. জলীয় উপাদান ব্যবহার করুনঃ ফেং শুইতে জল ধরা হয় সমৃদ্ধি ও প্রবাহের প্রতীক হিসেবে। ছোট ফোয়ারা, অ্যাকোয়ারিয়াম বা জলভর্তি ক্রিস্টাল পাত্র বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখলে সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া