সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টাও কাটেনি। ২৪ ঘণ্টায় তেলেঙ্গানার রাজনীতিতে পরপর টুইস্ট। মঙ্গলবার বিকেল থেকে একের পর এক যে ঘটনা ঘটছে, তা ঘটতে পারে আন্দাজ করেননি কেউ। তবে এই অবাক হওয়া জল্পনার এখনও পর্যন্ত শেষ পেরেক মেরেছেন কে কবিতা। বাবা সাসপেন্ড করেছিলেন মঙ্গলবার। অপমানে লেগেছে, বলে দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন সোজা। তবে ততটুকুই নয়, কে কবিতা দল ছেড়ে যে মন্তব্য করেছেন, তাতে তেলেঙ্গানার রাজনীতিতে যে তুঙ্গে গৃহবিবাদ তা স্পষ্ট। কবিতা দল ছাড়ার আগে ভাইকে বলে গেলেন, 'ওকে বিশ্বাস কর না', বাবাকে বলে গেলেন, তাঁকে বিশ্বাস কর না।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তেলঙ্গানার নেত্রী কে কবিতা দল থেকে সাসপেন্ড হওয়ার পরেই, বুধবার দলত্যাগ করেন। তখনই, কবিতা তিনি তাঁর ভাই কেটি রামা রাওকে তুতো ভাই টি হরিশ রাও এবং জে সন্তোষ রাওয়ের বিরুদ্ধে সতর্ক করেন এবং বাবা কে চন্দ্রশেখর রাওকে মানুষের আসল উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, কবিতার বক্তব্য তুতো ভাইয়েদের বিপুল দুর্নীতির কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে চন্দ্রশেখরের বিরুদ্ধে। যদিও কবিতা একথা আগেই বলেছেন জনসমক্ষে। বেশকিছু স্বার্থন্বেষী বিআরএস নেতা কেসিআর-কে মেয়েকে সাসপেন্ড করার জন্য চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ কবিতার।
আরও পড়ুন: আরও এস ৪০০ আসবে রাশিয়া থেকে! আগামী বছর সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে, দাবি সূত্রের...
দলবিরোধী কাজের জন্য মেয়ে কে কবিতাকে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) থেকে সাসপেন্ড করেছিলেন দলের প্রধান তথা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বিআরএস-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়, কবিতার সাম্প্রতিক মন্তব্য এবং কার্যকলাপ দলীয় নীতি-নীতির বিরুদ্ধে, তাই চন্দ্রশেখর রাও এই কঠোর পদক্ষেপ করেছেন।
গত কয়েক সপ্তাহ ধরে বিআরএস-এর মধ্যে টালমাটাল পরিস্থিতি চলছে। গত সোমবার কে কবিতা দলেরই নেতাদের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি খোলাখুলি বলেন যে, দলের কিছু নেতার কারণেই তাঁর বাবা কেসিআরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কবিতা এজন্য প্রবীণ নেতা তথা তাঁর দুই খুড়তুতো দাদা টি হরিশ রাও এবং প্রাক্তন এমপি মেঘা কৃষ্ণ রেড্ডিকে কাঠগড়ায় তোলেন। এঁদের দু'জনের বিরুদ্ধে সরাসরি বলেন, 'এঁরা সকলে মিলে বাবার গায়ে দুর্নীতির লেবেল সেঁটে দেওয়ার জঘন্য ষড়যন্ত্রের খেলা খেলছেন।'
গত ২২শে আগস্ট, বিদেশে থাকাকালীন কবিতাকে হঠাৎ করেই তেলেঙ্গানা বোগ্গু ঘানি কর্মিকা সংঘম-এর সম্মানীয় সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ জন্য তিনি দলের অভ্যন্তরীণ ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন। দাবি করেন যে, তাঁর অপসারণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিআরএসের রজতজয়ন্তী সভার পরে তাঁর বাবার কাছে লেখা একটি ফাঁস হওয়া চিঠির দিকে ইঙ্গিত করে নিজের বিরুদ্ধে বৈরিতার সূত্রপাত করেন।
তারপর থেকেই নজরে ছিল, সে রাজ্যে কী হতে চলেছে সেদিকে। দেখা যায় মঙ্গলবার মেয়েকে দলবিরোধী মন্তব্যের জন্য সাসপেন্ড করেন দলীয় প্রধান। তারপরেই বোমা ফাটিয়েছেন কবিতা। একদিকে যেমন ফের নিশানা তুতো ভাইয়েদের, তেমনই আবার রেভন্ত রেড্ডিকেও নিশানা করেছেন কেসিআর-কন্যা। তাঁর অভিযোগ রেভন্তও চেষ্টা চালিয়েছেন বিআরএস ভাঙনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?