মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সারাদিন ডেস্কে বসে কাজ করে ভোগাচ্ছে ডায়াবেটিস? রোজ পাঁচ নিয়ম মেনে চললেই বশে থাকবে ব্লাড সুগারের দাপাদাপি

সোমা মজুমদার | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০০Soma Majumder

বর্তমানে দীর্ঘক্ষণ বসে কাজ করা অনেকেরই দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আইটি, ব্যাংক বা কর্পোরেট অফিসে 'ডেস্ক জব'-এর যুক্ত মানুষদের ক্ষেত্রে সারাদিন চেয়ার বসেই ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। যার ফলে ক্রমশ বাড়ছে জীবনধারা সংক্রান্ত একাধিক ক্রনিক অসুখ। যার মধ্যে ডায়াবেটিস অন্যতম। বিশেষ করে যাদের আগে থেকেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে নেই তাদের সমস্যা আরও বাড়ছে। দীর্ঘক্ষণ বসে থাকা শুধু রক্তে শর্করার মাত্রাই বাড়ায় না, সঙ্গে ওজন বৃদ্ধি, হৃৎপিণ্ডের জটিলতা এবং মেটাবলিক সমস্যার ঝুঁকিও বাড়ায়। কিন্তু কর্মক্ষেত্র বদল করা তো সহজ নয়। বদলে রোজের জীবনে কয়েকটি অভ্যাস রপ্ত করলে ডায়াবেটিসকে বশে রাখতে পারবেন। তাহলে কোন কোন নিয়ম মেনে চললে অফিসে বসে দীর্ঘক্ষণ কাজ করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব, জেনে নিন- 

১. নিয়মিত নড়াচড়া করুনঃ সারাক্ষণ চেয়ার আঁকড়ে বসে থাকবেন না। প্রতি ৩০–৬০ মিনিট পর পর চেয়ার থেকে উঠে দাঁড়ান, হেঁটে আসুন বা হালকা স্ট্রেচিং করুন। ছোট ছোট হাঁটাচলা রক্তে শর্করার মাত্রা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ মা হতে চলেছেন? সন্তান প্রসবের পর এই সব শারীরিক পরিবর্তনের কথা জানা আছে তো!

২. খাবারে আনুন পরিবর্তনঃ প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বেছে নিন। যেমন বাদাম, ফল, সবজি, ওটস ইত্যাদি। এগুলো খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।

৩. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুনঃ বছরে কেবল একবার ডাক্তারের কাছে গেলেই হবে না, ডায়াবেটিস রোগীদের উচিত নিয়মিত চেকআপ করা এবং সম্ভব হলে প্রতিদিন ঘরে বসে রক্তে শর্করার মাত্রা মাপা। এতে সময় থাকতে চিকিৎসা পরিবর্তন করা যাবে।

৪. মানসিক চাপ নিয়ন্ত্রণ করুনঃ টেনশন বা মানসিক চাপ রক্তে শর্করা বাড়িয়ে দেয়। তাই মেডিটেশন, গভীর শ্বাস-প্রশ্বাস, যোগব্যায়াম বা মাইন্ড ফুলনেস চর্চা করা জরুরি। এতে মানসিক স্থিতিশীলতা বজায় থাকে এবং শর্করাও নিয়ন্ত্রণে থাকে।

৫. পর্যাপ্ত জল পান করুনঃ কাজের ব্যস্ততায় অনেকে পর্যাপ্ত পানি জল করতে ভুলে যান। কিন্তু যথেষ্ট জল না খেলে শরীরে ডিহাইড্রেশন হয় এবং গ্লুকোজের মাত্রা বাড়ে। তাই যতই কাজ থাকুক, সারাদিন অফিসে কাজ করার সময় পর্যাপ্ত জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, প্রতিষ্ঠানেরও ভূমিকা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অর্থাৎ কর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ডায়েট সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, ফিটনেস ক্যাম্প আয়োজন বা কর্মস্থলে পর্যাপ্ত হাঁটার জায়গা রাখা-এসব উদ্যোগ স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মনে রাখবেন, ডেস্ক জব আজকের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও সঠিক অভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সেক্ষেত্রে জীবনযাপনে সহজ পরিবর্তনই অফিসে বসে দীর্ঘ সময় কাজ করা ডায়াবেটিস রোগীদের জন্য জীবনরক্ষাকারী হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া