সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতীয় রেলের কর্মীদের জন্য সুখবর, এসবিআই-এর সঙ্গে কোন চুক্তি করল রেল

সুমিত চক্রবর্তী | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলওয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যার মাধ্যমে রেল কর্মচারী ও তাঁদের পরিবারকে উল্লেখযোগ্য বীমা সুবিধা প্রদান করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী যেসব কর্মচারীর বেতন অ্যাকাউন্ট এসবিআই-তে রয়েছে তাঁরা এখন দুর্ঘটনাজনিত মৃত্যুতে ১ কোটি টাকার বীমা কভার পাবেন। 


এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী গ্রুপ ইনসুরেন্স স্কিম অনুযায়ী গ্রুপ–A কর্মচারীদের জন্য কভার ছিল ১.২০ লক্ষ টাকা, গ্রুপ–B কর্মচারীদের জন্য ৬০ হাজার টাকা এবং গ্রুপ–C কর্মচারীদের জন্য ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: ভারতে চলবে ৩৫ টি গ্রিন হাইড্রোজেন ট্রেন, খরচ শুনলে চোখ কপালে উঠে যাবে আপনারও


এই সমঝোতা স্মারকের অংশ হিসেবে এসবিআই–তে বেতন অ্যাকাউন্ট থাকা সব রেল কর্মচারী স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও ১০ লক্ষ টাকার বীমা সুবিধা পাবেন। বিশেষ বিষয় হল এই সুবিধা পেতে কোনও প্রিমিয়াম প্রদান বা চিকিৎসা পরীক্ষার প্রয়োজন হবে না। ফলে এটি কর্মচারী ও তাঁদের পরিবারের জন্য যথেষ্ট উপযোগী ও সুরক্ষামূলক একটি উদ্যোগ। রেল মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এসবিআই–তে শুধুমাত্র বেতন অ্যাকাউন্ট থাকা প্রতিটি রেল কর্মচারী এখন স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও ১০ লক্ষ টাকার বীমা কভার পাবেন, কোনও প্রিমিয়াম বা মেডিক্যাল পরীক্ষার শর্ত ছাড়াই।”
প্রায় ৭ লক্ষ রেল কর্মচারীর বেতন এসবিআইয়ের মাধ্যমে দেওয়া হয়। ফলে এই উদ্যোগ রেলওয়ের বৃহৎ অংশের কর্মীবাহিনীকে সরাসরি উপকৃত করবে। রেল মন্ত্রক এই সমঝোতাকে সহানুভূতিপূর্ণ ও কর্মীবান্ধব পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।


১ কোটি টাকার দুর্ঘটনাজনিত কভারের বাইরে এই চুক্তির মাধ্যমে আরও বেশ কিছু সম্পূরক বীমা সুরক্ষা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে বিমান দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ১.৬০ কোটি টাকার কভার, এর পাশাপাশি রুপে ডেবিট কার্ডে অতিরিক্ত ১ কোটি টাকার কভার, ব্যক্তিগত দুর্ঘটনায় স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার কভার ১ কোটি টাকা এবং ব্যক্তিগত দুর্ঘটনায় স্থায়ী আংশিক অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ লক্ষ টাকার কভার।

আরও পড়ুন: ধীরে ঘুরছে পৃথিবী, মানুষের জীবনে পড়বে বিরাট প্রভাব


রেল মন্ত্রক জোর দিয়ে বলেছে, এই চুক্তি সব স্তরের কর্মচারীদের জন্য উপকারী হবে, বিশেষত গ্রুপ–C–এর ফ্রন্টলাইন কর্মীদের জন্য, যাঁরা প্রায়শই বেশি পেশাগত ঝুঁকির মুখে পড়েন। আর্থিক সুরক্ষা বৃদ্ধির মাধ্যমে এই সমঝোতা স্মারক ভারতীয় রেলওয়ের মেরুদণ্ডস্বরূপ কর্মীবাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া