শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মানুষ কৌতূহলী প্রাণী। নিজের জীবনের চেয়েও কখনও কখনও অন্যের ঘরে কী হচ্ছে, তা জানার আগ্রহই যেন বেশি। সম্প্রতি সেই প্রবণতারই একটি উদাহরণ সামনে এসেছে, যা দেখে হাসছে এবং চমকেও উঠছে নেটিজেনরা। সিসিটিভি ফুটেজে ‘অদ্ভুত’ দৃশ্য দেখে নেট পারে হইচই। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভারতের এক মহিলা নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে করিডরে হাঁটছেন। কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসা কথোপকথনের শব্দ কানে আসে তাঁর। সঙ্গে সঙ্গে তিনি ফিরে এসে প্রতিবেশীর দরজার সামনে দাঁড়িয়ে মন দিয়ে কান পাততে থাকেন।
ফুটেজ ভাইরাল হতেই নেটপাড়ায় ঠাট্টা-মশকরা শুরু। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা রসিকতা শুরু করেছেন। একজন লিখেছেন, “আমাদের পাড়ায়ও এক দিদি ছিলেন, যিনি সবসময় অন্যদের ছাদে বা জানালায় উঁকি মারতেন। আমরা ওনাকে ডাকতাম ‘চিপকালী’।” আরেকজনের মন্তব্য, “পিক ফিমেল কনটেন্ট।” কারও মন্তব্য, “দেওয়ালেরও কান আছে।” আবার কেউ লিখেছেন, “আন্টি এখন সেলিব্রিটি হয়ে গেছেন।” এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “এমন মানুষদের ইন্টেলিজেন্স ব্যুরো বা র’ তে রিক্রুট করা উচিত।”
অন্য এক মন্তব্য— “এরা ধরা পড়লেই সোসাইটির মিটিংয়ে সিসিটিভি ক্যামেরা সরানোর দাবি তোলে।” কেউ আবার ভবিষ্যতের সতর্কবার্তা দিয়ে লিখেছেন, “নিজের জীবনে এত বিনিয়োগ করো যাতে একদিন এমন উঁকিমারি আন্টি না হয়ে যাও।” আরেকজনের মন্তব্য, “জীবনে কিছু আকর্ষণীয় না থাকলে, এরা অন্যের জীবনকেই বিনোদনের মাধ্যম বানায়।”
সমর্থনও এসেছে মহিলার প্রতি। তবে সমালোচনার পাশাপাশি কয়েকজন নেটিজেন মহিলার পক্ষে যুক্তি দিয়েছেন। একজন লিখেছেন, “হয়তো তিনি চিন্তিত ছিলেন, কিছু অস্বাভাবিক শব্দ শুনেছিলেন।” অন্যজন মন্তব্য করেন, “যদি ভেতরে ঝগড়া বা বিপদ ঘটে থাকে, তবে সিসিটিভি নয়, এই আন্টিই হয়তো সবচেয়ে আগে তা বুঝতে পারতেন। এটা নিয়ে হাসাহাসি করা ঠিক নয়।”
আরও পড়ুন: মহাকাশের ‘মহা চ্যালেঞ্জ’, নিজেই সকলকে দেখালেন শুভাংশু শুক্লা, রইল ভিডিও
তবে আইন বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশীর ঘরে উঁকি মারা বা কান পাতা শুধু সামাজিকভাবে বিব্রতকর নয়, বরং আইনের চোখে অপরাধ। এমন কাজের জন্য ভয়্যোরিজম সংক্রান্ত ধারায় মামলা হতে পারে। এর ফলে জরিমানা থেকে শুরু করে জেল পর্যন্ত শাস্তি হতে পারে। একদিকে নেটপাড়ায় হাসি-ঠাট্টা, অন্যদিকে সমালোচনা আর আইনগত সতর্কবার্তা— সব মিলিয়ে ভিডিওটি এখন চর্চার কেন্দ্রে। ঘটনাটি আবারও প্রমাণ করল, কৌতূহল যখন মাত্রা ছাড়ায়, তখন তা হাসির খোরাক তো বটেই, কখনও কখনও মারাত্মক সমস্যার কারণও হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?