বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মা হতে চলেছেন? সন্তান প্রসবের পর এই সব শারীরিক পরিবর্তনের কথা জানা আছে তো!

নিজস্ব সংবাদদাতা | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১০Soma Majumder

কথায় বলে, মা হওয়া মুখের কথা নয়। বাস্তবে ঠিক তাই। শুধু শিশুকে বড় করে তোলা নয়, মা হওয়ার পর প্রতিটি মেয়ের জীবনে আসে অনেক পরিবর্তন। গর্ভাবস্থা একজন মহিলার শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে পরিবর্তন ঘটে। চিকিৎসা বিজ্ঞানে যদিও বলা হয়, সন্তান প্রসবের ৬ সপ্তাহ পরে মহিলাদের শরীর সুস্থ হয়ে যায়। কিন্তু এই তথ্য পুরোপুরি ঠিক নয়। কারণ সকলের ক্ষেত্রে একরকম হয় না। এমনকী ছয় মাস পরেও এই পরিবর্তনগুলি অদৃশ্য নাও হতে পারে। শারীরিক গঠনের সঙ্গে পাল্টে যায় মানসিক চিন্তাধারাও। 

গর্ভাবস্থা প্রত্যেক মহিলার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। গর্ভবতী হওয়ার পর থেকে সন্তান প্রসবের পর পর্যন্ত, প্রতিটা মুহূর্তই একজন নারীর জন্য খুব চ্যালেঞ্জিং হয়। আসলে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই প্রত্যেক মহিলার শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। তবে এর পাশাপাশি তাঁদের জীবনে আরও অনেক পরিবর্তন আসে। গর্ভস্থ সন্তানে ভালো-মন্দ সবকিছু মাথায় রেখে তবেই একজন হবু মা তাঁর প্রতিটা পদক্ষেপ নেন। সন্তানের জন্য আগে থেকেই নানা রকম পরিকল্পনা করা শুরু করেন তিনি। তবে শুধু প্রেগনেন্সির সময়ই নয়, প্রসবের পরেও বহুদিন মহিলাদের শরীরের কোন কোন বিষয় স্বাভাবিক হতে সময় লেগে যায়, দেখে নিন- 

*স্তনের আকার পরিবর্তনঃ সন্তান জন্মানোর পরে তাকে স্তন্যপান করানোর কারণে মহিলাদের স্তনের আকার বৃদ্ধি পায়। এই সময় মহিলাদের শরীরে দুধ উত্‍পাদন হয়। তবে বাচ্চাকে স্তন্যপান করানো বন্ধ করার পরে স্তনের আকার বেশিরভাগ ক্ষেত্রেই আবার কমে যায়।

আরও পড়ুনঃ আপনি কতটা সুস্থ জানান দিতে পারে নখ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন শরীরে বাসা বেঁধেছে মারাত্মক রোগ?

*চুল পড়াঃ গর্ভাবস্থায় ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে মহিলাদের চুল খুব একটা পড়ে না। কিন্তু প্রসবের পরেই ইস্ট্রোজেন হরমোনের মাত্রা শরীরে কমে যাওয়ায় অনেক মায়েরাই চুল পড়ার সমস্যায় ভোগেন। 

*যৌন ইচ্ছে কমে যাওয়াঃ প্রেগনেন্সির পরে মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে। সমীক্ষা বলছে, সন্তানের জন্ম দেওয়ার পরে মহিলাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা ফিরে আসতে প্রায় এক বছর পর্যন্ত সময়ও লাগতে পারে। আসলে, গর্ভাবস্থায় মহিলাদের মধ্যে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং প্রসবের পরে তা দ্রুত কমে যায়, ফলে যৌন ইচ্ছার অভাব ঘটে। 

*পায়ের আকারে পরিবর্তনঃ গর্ভাবস্থায় অনেক মহিলার পা ফুলে যায়। একজন গর্ভবর্তী থাকাকালীন মহিলাদের ওজন তাঁর গড় ওজনের থেকে ২০-২৫ কেজি পর্যন্ত বেড়ে যায়। এই ভার পায়ের ওপর পড়ে। তাই পায়ের আকার বাড়তে পারে। পাশাপাশি শরীরে হওয়া হরমোনের পরিবর্তনের কারণেও এটি হয়ে থাকে।

*পেটের আকারঃ গর্ভাবস্থায় মহিলাদের পেট অনেকটা স্ফীত হয়ে যায়। তা আবার আগের মতো হতে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

 আর যা যা পরিবর্তন হয়-


* শরীরে আয়রন, ক্যালসিয়াম এবং ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি উপাদানগুলি পুনরুদ্ধার করতে বছরের পর বছর সময় লাগতে পারে।

* মাতৃমস্তিষ্কে কাঠামোগত পরিবর্তন ঘটে যা মনোযোগ, সহানুভূতি এবং সতর্কতাকে পুনরুজ্জীবিত করে। গবেষণায় দেখা গিয়েছে, গর্ভাবস্থায় মস্তিষ্কের পরিবর্তন ২ থেকে ৬ বছর পর্যন্ত থাকে। 
* হৃদরোগ এবং বিপাকীয় চাপ প্রসবের পরেও দীর্ঘ সময় ধরে থাকে।
* ঘুমের অভাব স্মৃতিশক্তি, মেজাজ এবং মানসিক নিয়ন্ত্রণকে ব্যাহত করে।

এই ধরনের শারীরিক পরিবর্তন সংস্কৃতি, জীববিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে পার্থক্য দেখা যায়। যেমন নর্ডিক দেশ অর্থাৎ উত্তর ইউরোপ ও উত্তর আটলান্টিক মহাসাগরের অন্তর্গত অঞ্চলগুলোতে গর্ভাবস্থায় বর্ধিত ছুটি দেওয়া হয়। সেইসব দেশে মাতৃত্বকালীন বিষণ্ণতার হার কম থাকে। অন্যদিকে, বিশ্বজুড়ে অনেক মায়েরাই কয়েক সপ্তাহের মধ্যে কাজে ফিরে আসেন। ফলে তাদের শরীর এবং মস্তিষ্ক আগের মতো হতে পর্যাপ্ত সময় পায় না। এক্ষেত্রে নতুন মায়েদের পরিবার-পরিজনদের মানসিক সহযোগিতা অত্যন্ত জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া