বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৪৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: যাঁরা থাকার জন্য ঘর খুঁজছেন তাঁদের কাছে প্রথম দর্শনে এই প্রস্তাব হাতে চাঁদ পাওয়ার মতো। বিনা পয়সায় পাওয়া যাবে আস্ত একটি ঘর সুসজ্জিত থাকার ঘর, গরম বিছানা, আসবাবপত্র সবই। কিন্তু কথায় বলে, এই পৃথিবীতে কোনও কিছুই আদতে ‘ফ্রি’ নয়। আপাত ভাবে বিনামূল্যে পাওয়া যে কোনও জিনিসের নেপথ্যে লুকানো থাকে কোনও না কোনও গোপন অঙ্ক। কানাডার সাম্প্রতিক কিছু ঘর ভাড়ার বিজ্ঞাপনের পিছনেও ছিল তেমনই ফাঁদ। জানতে পেরে চোখ কপালে উঠল গোটা বিশ্বের।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
অতি সাধারণ ঘর ভাড়া দেওয়ার বিজ্ঞাপন। কিন্তু তার মধ্যে চমক একটিই জায়গায়। সেখানে নাকি বিনামূল্যে থাকতে পারবেন ভাড়াটিয়া। বিষয়টি নজরে পড়ে কানাডার একটি প্রথম শ্রেণির সংবাদসংস্থার। নিজেরাই বিষয়টি খতিয়ে দেখতে ভাড়াটে সেজে বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করেন এক সাংবাদিক। আর তাতেই উঠে আসে ভয়ঙ্কর এক তথ্য। টাকা নয়। ভাড়া হিসাবে বাড়ি মালিককে দিতে হবে শরীর!
ওই সাংবাদিক জানান, বাড়ি মালিক তাঁকে প্রস্তাব দেন, “আমরা একটু এদিক ওদিক ঘুরব। তারপরই সঙ্গম! যদি সঙ্গমে অসুবিধা থাকে তাহলেও অসুবিধা নেই। অন্য ধরনের যৌন কার্যকলাপ করা যেতে পারে।” ভাড়ার বদলে এটুকু তো দিতে হবেই - দাবি করেন বাড়ি মালিক।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
ওই সংবাদসংস্থা এর পর কোমর বেঁধে নামে তদন্ত করতে। আর সেই তদন্তে যা উঠে আসে তা দেখে আঁতকে উঠবেন সুস্থ মস্তিষ্কের যে কোনও মানুষ। বাড়িতে ‘বিনামূল্যে’ থাকতে দেওয়ার বদলে যৌন পরিষেবা চাওয়া কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। বিভিন্ন ঘর ভাড়া দেওয়ার সাইটে রমরমিয়ে চলছে এই ব্যবসা। তদন্তে দেখা যায়, এই ধরনের বাড়ি মালিকরা মূলত অল্পবয়সি তরুণীদের নিজের শিকার বানান। সবচেয়ে বেশি নজর থাকে বিদেশ থেকে পড়তে আসা যুবতীদের উপর। কারণ তাঁদের টাকা পয়সার টানাটানি থাকে। তাছাড়া বাড়ি থেকে দূরে এসে স্থায়ী বাসস্থান না পেলে চিন্তায় পড়েন অনেকে। সেই সুযোগই নেন অসৎ বাড়িওয়ালারা।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
সব সময় কিন্তু সরাসরি ‘যৌনতা চাই’ এমন বলা হয় না। অনেক সময় বন্ধুত্ব বা লিভ ইন রিলেশনশিপের টোপ দেওয়া হয়। কখনও বা প্রথমে টাকার বদলে গোপন ছবি চাওয়া হয়। তারপর সেই ছবি ব্যবহার করে চলে শারীরিক শোষণ। অনেক সময় ভাড়াটে বাসস্থান হারানোর ভয়ে মুখ বুজে থাকেন। সাংবাদিকদের তদন্তে এমন কিছু বিজ্ঞাপনের কথাও জানা গিয়েছে, যেগুলি দেখে বাড়ি মালিকের অসৎ উদ্দেশ্য বোঝার উপায় পর্যন্ত নেই। কেবল উল্লেখ করা হয়েছে ‘খোলা মনের ভাড়াটে চাই’। এমনই এক বাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুক্ষণ কথা বার্তার পরেই সাফ বলেন, “আমার ভাড়া লাগবে না, শুধু পুরুষাঙ্গ লেহন করলেই হবে।”
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি। মহিলাদের এই ধরনের প্রস্তাব থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকেও একথা স্বীকার করা হচ্ছে যে ক্রমবর্ধমান চাহিদা এবং ভাড়া বৃদ্ধির কারণে নিম্ন মধ্যবিত্তের পক্ষে বাড়ি ভাড়া পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চলে। কানাডার ব্রাম্পটন এবং অন্টারিও অঞ্চলে এই চক্র সবচেয়ে সক্রিয় বলে খবর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?