বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ০২Soma Majumder
লম্বা নখ অনেকেরই খুব পছন্দের। নখ লম্বা হলে নানা রঙের নেলপলিশ কিংবা নেলআর্ট বেশ মানায়। সৌন্দর্যের অঙ্গ হিসেবে অনেকেই নখের নিয়মিত পরিচর্যা করেন। কিন্তু শখ থাকলেও সকলের কিন্তু একই রকমভাবে নখ বাড়তে চায় না। আবার বহু কষ্ট করে নখ বাড়ালেও কিছুদিন পর তা ভেঙে যায়। এছাড়া নখকুনি, নখের রং বদল সহ আরও অনেক সমস্যাও ভোগায়। নখের যাবতীয় সব সমস্যার নেপথ্যে থাকতে পারে অনেক রকম কারণ। শরীরে কোনও মারাত্মক রোগ বাসা বাঁধলেও তার লক্ষণ ফুটে ওঠে নখে৷ বিশেষজ্ঞদের মতে, এককথায় নখের রং, আকৃতি কিংবা গঠনে অস্বাভাবিক পরিবর্তন হলে তা কখনও কখনও গুরুতর রোগের ইঙ্গিত বহন করে। আসুন জেনে নেওয়া যাক নখ কীভাবে আপনার শরীর স্বাস্থ্যের খবর দেয়।
১. ফ্যাকাশে বা সাদা নখ: নখের রং অস্বাভাবিকভাবে ফ্যাকাশে হলে তা রক্তাল্পতা বা অ্যানিমিয়া, লিভারের অসুখ কিংবা হার্টের সমস্যার ইঙ্গিত দিতে পারে।
২. হলুদ নখ: সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণে নখ হলুদ হয়ে যায়। তবে দীর্ঘস্থায়ী হলে ডায়াবেটিস, থাইরয়েড বা ফুসফুসের রোগের সঙ্গে সম্পর্ক থাকতে পারে।
আরও পড়ুনঃ ৭ মন্ত্রে লুকিয়ে দীর্ঘায়ুর রহস্য! রোজের জীবনযাপনে এই সব অভ্যাস রপ্ত করলেই রোগ-ব্যধি সব থাকবে দূরে
৩. নীলচে নখ: যদি নখে নীলচে আভা দেখা যায়, তবে তা রক্তে অক্সিজেনের ঘাটতি নির্দেশ করতে পারে। এর পেছনে ফুসফুস বা হৃদরোগ থাকতে পারে।
৪. ভঙ্গুর বা ফাটা নখ: নখ বারবার ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া শুধু জল বা রাসায়নিকের কারণে নয়, হাইপোথাইরয়েডিজম কিংবা বায়োটিন ঘাটতির কারণেও হতে পারে।
৫. ছোট ছোট গর্ত: নখের উপরে ছোট ছোট গর্ত দেখা গেলে তা সাধারণত সোরিয়াসিস, একজিমা বা অ্যালোপেশিয়ার লক্ষণ।
৬. চামচের মতো বাঁকা নখ: ডাক্তারি প পরিভাষায় এই সমস্যাকে কইলোনাইকিয়া বলা হয়। এটি আয়রনের ঘাটতি বা লিভারের অসুখের ইঙ্গিত হতে পারে।
৭. অনুভূমিক রেখা: নখের ওপর গভীর অনুভূমিক রেখা তৈরি হলে তা শরীর অতীতে কোনও গুরুতর রোগ বা উচ্চ জ্বরের সঙ্গে লড়াই করেছে তার আভাস দিতে পারে। কোভিড-১৯ থেকেও এমন পরিবর্তন হতে পারে।
৮. উল্লম্ব রিজ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নখে উল্লম্ব দাগ দেখা স্বাভাবিক। তবে হঠাৎ দেখা দিলে তা পুষ্টি ঘাটতির সংকেত হতে পারে।

৯. ক্লাবিং: নখের নিচের মাংস ফুলে গিয়ে নখ বাঁকা হয়ে যায়, যাকে ক্লাবিং বলা হয়। এটি দীর্ঘস্থায়ী ফুসফুস বা হৃদরোগের ইঙ্গিত দেয়।
১০. গাঢ় দাগ বা কালো দাগ: নখে ছোট ছোট কালো দাগ সাধারণত ক্ষতিকর নয়। তবে যদি একটি বড় গাঢ় দাগ দেখা দেয়, তাহলে তা ত্বকের ক্যানসার মেলানোমার লক্ষণ হতে পারে।
১১. নখ আলাদা হয়ে যাওয়া: নখ হঠাৎ করে আঙুল থেকে আলাদা হয়ে গেলে তা ট্রমা, ফাঙ্গাস, থাইরয়েডের সমস্যা বা সোরিয়াসিসের কারণে হতে পারে।
চিকিৎসকদের মতে, নখের এই পরিবর্তনগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয়। অনেক সময় এগুলো শরীরের ভেতরের গুরুতর সমস্যার আগাম সংকেত দেয়। যদি নখে কোনও অস্বাভাবিক পরিবর্তন দীর্ঘদিন থাকে বা হঠাৎ করে দেখা দেয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একইসঙ্গে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, নখ পরিষ্কার রাখা এবং অতিরিক্ত রাসায়নিক এড়ানো নখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?