শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহাকাশের ‘মহা চ্যালেঞ্জ’, নিজেই সকলকে দেখালেন শুভাংশু শুক্লা, রইল ভিডিও

সুমিত চক্রবর্তী | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৫১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মহাকাশে খাবার সময় একটি বড় চ্যালেঞ্জ। একথা জানিয়েছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবার, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ যাওয়া প্রথম ভারতীয় হিসেবে তিনি দেখালেন কীভাবে মহাকাশচারীরা শূন্য মাধ্যাকর্ষণে খাওয়া-দাওয়া করেন। তিনি বলেন, মহাকাশে গিয়ে তাকে যেন আবার নতুন করে খেতে শেখতে হয়েছে।


তিনি বলেন, “মহাকাশে খাওয়া-দাওয়া একটি চ্যালেঞ্জ, কিন্তু কোনওভাবে আমরা সামলে নিই।” নিজের মহাকাশযাত্রার একটি ভিডিও শেয়ার করে তিনি এ অভিজ্ঞতা তুলে ধরেন। পেছনের দিকে একটি ছোট টেবিল দেখিয়ে শুক্লা বলেন, “এটাই আমাদের ডাইনিং টেবিল যেখানে আমরা বসে খাই।”
শূন্য মাধ্যাকর্ষণে সবকিছু ভেসে বেড়ায়, তাই জিনিসপত্রকে ভেলক্রো বা টেপ দিয়ে আটকে রাখতে হয়। তিনি বলেন, “সবকিছু ভেসে যায়। তাই আপনি সর্বত্র ভেলক্রো আর টেপ দেখবেন। সবকিছু বেঁধে রাখতে হয়।” তিনি একটি কেচাপের বোতল টেবিলে আটকানো দেখিয়ে উদাহরণ দেন।
শুক্লা দেখান কীভাবে চামচও মহাকাশে আলাদাভাবে আচরণ করে। চামচের শেষে ভেলক্রো লাগিয়ে তিনি তা ছেড়ে দেন, আর সঙ্গে সঙ্গে সেটি ভেসে ওঠে। তিনি ব্যাখ্যা করেন, “আপনি যদি কিছু ছেড়ে দেন, তা হারিয়ে যাবে। তাই আপনাকে তা ধরে রাখতে হবে, অথবা ভেলক্রো দিয়ে কোথাও আটকাতে হবে।”

 


এরপর তিনি দেখান কীভাবে তরল পদার্থ খাওয়া হয়। তিনি বলেন, “আমি এখন কফি খাচ্ছি। কীভাবে হয়, আমি একটি উদাহরণ দেখাই।” তিনি একটি সিপি-পাউচ নিয়ে মুখের অংশ আঙুল দিয়ে চেপে ধরেন। ছেড়ে দিতেই কফি উপরের দিকে উঠে একটি বুদবুদের আকার নেয়। তারপর তিনি সেটি মুখে নেন, বোঝাতে যে মহাকাশচারীরা কীভাবে তরল পানীয় গ্রহণ করেন। তিনি বলেন, “দেখুন, মহাকাশে জলও খাওয়া যায়। মজার ব্যাপার, কিন্তু আপনাকে ভীষণ সাবধান থাকতে হয়। না হলে চারপাশে ছড়িয়ে যায়, আর আপনাকে সবসময় সতর্ক থাকতে হয়।”

আরও পড়ুন:  এই ভুলগুলি করলেই এসআইপি বিনিয়োগ যাবে বিফলে, দেখে নিন এখনই


ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “কখনও ভাবিনি আমাকে আবার নতুন করে খেতে শিখতে হবে।” তিনি সতর্ক করে বলেন, “যদি মনোযোগী না হন তবে সহজেই গণ্ডগোল করে ফেলতে পারেন, আর মহাকাশে কেউই সেই ব্যক্তি হতে চায় না। মহাকাশে একেবারে কার্যকরী মূলমন্ত্র হল—‘Slow is Fast’।’’


শুক্লা আরও ব্যাখ্যা করেন, খাবার হজমের জন্য মাধ্যাকর্ষণ দরকার হয় না। তিনি বলেন, “খাবার হজমের জন্য আমাদের শরীরের মাধ্যাকর্ষণের প্রয়োজন নেই।” পেরিস্টালসিস নামের প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পেশির সংকোচন ও প্রসারণ ঘটে খাবার পাকস্থলীর ভেতর দিয়ে এগিয়ে যায়, তা শরীরের অবস্থান বা মাধ্যাকর্ষণ যাই হোক না কেন। তিনি আরও যোগ করেন, “আপনি মাথা নিচু করুন বা ওপরে রাখুন, মাধ্যাকর্ষণ থাকুক বা না থাকুক—আপনার শরীর সবসময় খাবার হজম করবে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া