মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ০৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশ নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে। আর এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টানা ভারী বৃষ্টি রাজধানীতে, প্রবল দুর্যোগে বন্ধ একাধিক স্কুল, যমুনায় বন্যার আশঙ্কা
বিজ্ঞপ্তিতে অমিত শাহর মন্ত্রক জানিয়েছে, কোনও সন্দেহভাজনকে ডিটেনশন সেন্টারে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল। যদি ওই সন্দেহভাজন বিদেশি দাবি করেন যে তিনি বিদেশি নন। তারপরও এই নিয়ে কোনও প্রমাণ দাখিল করতে না পারেন কিংবা আদালত থেকে এই নিয়ে জামিনের ব্যবস্থা না করতে পারেন, তবে তাঁকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফেরত পাঠানোর আগে তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখতেই ডিটেনশন শিবিরে পাঠানো হবে। সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫–র পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, ভারতের কোনও পর্বতশৃঙ্গে ওঠার জন্য বিদেশিদের কেন্দ্রের অনুমোদন নিতে হবে। এছাড়া কোনও গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত বিদেশিদের ভারতে প্রবেশ কিংবা এখানে থাকার অনুমতি নাও দেওয়া হতে পারে।
আরও পড়ুন: ই-এপিক: কী এই নতুন ভোটার কার্ড, থাকছে কী কী সুবিধা?
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে দেশ জুড়ে অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান চলছে। বিভিন্ন রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হচ্ছে। আর তা নিয়ে বেশ ঝামেলাও হচ্ছে। যেমন ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ উঠেছে। তা নিয়ে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
এদিকে, চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। কমিশন জানিয়েছে, এসআইআর–এর পর চূড়ান্ত ভোটার তালিকা বের হলেই বিহারের ভোটাররা নয়া প্রযুক্তিনির্ভর ভোটার পরিচয়পত্র হাতে পাবেন।
আসন্ন অক্টোবর–নভেম্বরে হতে চলা বিধানসভা ভোটকে সামনে রেখেই কমিশনের এই উদ্যোগ। বর্তমানে বিহারে ভোটার সংখ্যা ৭.২৪ কোটি (১ আগস্ট প্রকাশিত খসড়া তালিকা অনুসারে)। কমিশনের দাবি, নতুন কার্ড ভোটার তালিকাকে করবে আরও নির্ভুল, ভুয়ো ভোটারদের লাগাম টানবে এবং বুথে পরিচয় যাচাই প্রক্রিয়া হবে অনেক সহজ।
ভোটাররা কী ভাবে পাবেন নতুন কার্ড?
- নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী- নতুন আবেদনকারীরা (যাঁরা ফর্ম-৬ জমা দিয়ে মোবাইল নম্বর রেজিস্টার করেছেন) প্রথমে ডাউনলোড করতে পারবেন তাঁদের ই-এপিক।
- পুরনো ভোটাররা ধাপে ধাপে একই সুবিধা পাবেন, মোবাইল নম্বর অথেনটিকেশন করার পর।
- ফিজিক্যাল কার্ডও পৌঁছে যাবে বাড়িতে। আবেদন করার ১৫ দিনের মধ্যেই তা হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। সঙ্গে থাকছে এসএমএস আপডেট ও এনভিএসপি পোর্টাল থেকে রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধা।
নির্বাচন কমিশনের বক্তব্য, প্রযুক্তির এই প্রয়োগে বিহারের ভোটার তালিকা যেমন হবে আরও সুরক্ষিত ও স্বচ্ছ, তেমনই আসন্ন নির্বাচনী প্রক্রিয়া হবে আরও আধুনিক।
আরও পড়ুন: অতিবৃষ্টিতে অতিসঙ্কট! উত্তরভারত জুড়ে রেড অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের...
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?