সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ০৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রাচীনকাল থেকেই গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে ভাগ্যলিপির ভাল-মন্দের কথা জানান দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নবগ্রহের অবস্থান এদিক ওদিক হলেই তার প্রভাব পড়ে মানুষের জীবনে। সেই গ্রহ নক্ষত্র বিচার করেই এবার ভয়ঙ্কর ভবিষ্যৎ বাণী শোনালেন সেলিব্রেটি জ্যোতিষী বিনোদ কুমার। কী জানিয়েছেন তিনি?
নিজের সাম্প্রতিকতম ভবিষ্যদ্বাণীতে বিনোদ কুমার জানিয়েছেন আগামী ৭ থেকে ২১ সেপ্টেম্বর প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আসতে চলেছে উত্তর ভারতে। এই পক্ষকালকে স্পর্শকাতর আখ্যা দিয়ে জ্যোতিষী দাবি করেছেন, এই সময় গ্রহের অবস্থান এমনই বিচিত্র থাকবে যার ফলে বদলে যেতে পারে আবহাওয়া। এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে গ্রহরাজ শনি প্রবেশ করবেন মীন রাশিতে। মনে রাখতে হবে মীন রাশি জলের রাশি। আবার চন্দ্রের গোচরের প্রভাবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল। তবে সবচেয়ে ভয়ের বিষয় হল রাহু কেতুর অক্ষ! এই অক্ষের প্রভাবে মেঘ ভাঙা বৃষ্টি, ঝড় বাদল এবং প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে। জ্যোতিষীর দাবি ৭ থেকে ১০ সেপ্টেম্বর সবচেয়ে বেশি আশঙ্কার সময়। পূর্ণিমাকে কেন্দ্র করে মারাত্মক বৃষ্টি হতে পারে এই সময়। পাশাপাশি ১৫ থেকে ২১ সেপ্টেম্বর-এর মধ্যেও ঘটতে পারে বড় বিপর্যয়। কারণ এই সময় সবচেয়ে শক্তিশালী থাকবে রাহু কেতুর অক্ষ।
এই সকল মহাজাগতিক ঘটনার প্রভাবে কী কী ঘটতে পারে তার বিবরণও দিয়েছেন জ্যোতিষী।
১। নদীর জলের স্তর আচমকা বেড়ে যেতে পারে। বিশেষ করে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র এবং নর্মদায় জলস্ফীতি দেখা দিতে পারে।
২। আঞ্চলিক ভাবেও বানভাসি হতে পারে বিভিন্ন এলাকা। শহর-গ্রাম নির্বিশেষে নিচু জায়গায় জল জমার সমস্যা দেখা দিতে পারে।
৩। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক অঞ্চলে। অতিরিক্ত বজ্রপাত এবং ঝড় হওয়ার আশঙ্কাও রয়েছে।
৪। আশঙ্কা রয়েছে ধস নামারও। বিশেষ করে উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং পঞ্জাবে ভূমিধ্বস দেখা দিতে পারে।
৫। বেড়ে যাবে রোগভোগের আশঙ্কা। ডেঙ্গি, ম্যালেরিয়া এবং টাইফয়েডের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
জ্যোতিষীর আশা ২৫ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে কমে আসবে প্রাকৃতিক দুর্যোগ। ক্রমশ পরিষ্কার হবে আকাশ। অক্টোবরের শুরুতেই শরতের আগমনে মনোরম হয়ে উঠবে প্রকৃতি।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে এই ভবিষ্যদ্বাণী লাইক করেছেন প্রায় ৪০ হাজার মানুষ। তবে উল্টো ছবিও আছে। নেটিজেনদের একটি বড় অংশ অবশ্য অবশ্য একে জ্যোতিষীর প্রবচন বলে মেনে নিতে নারাজ। এক নেটিজেনের কটাক্ষ, “বাহ বড় তাড়াতাড়ি বললেন তো! আমরা তো এসবের কিছুই দেখতে পাচ্ছিলাম না।” অপর এক নেটাগরিকের বক্তব্য, “এই ধরনের ভবিষ্যদ্বাণী বুজরুকি ছাড়া কিছুই নয়। আবহাওয়া দপ্তর আগে থেকেই আবহাওয়া নিয়ে সতর্ক করেছে। এখন সেই একই কথা বলে নাম কেনার চেষ্টায় আছেন এসব ভণ্ড বাবাজিরা।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?