বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ২৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া কোথাও আইনত নিষিদ্ধ কোথাও আবার আইনত অবৈধ নয়। কিন্তু নৈতিকতার দিক থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে অনেকের মনে। বিশেষ করে প্রিয়জন যদি এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে তার অভিঘাত হতে পারে গুরুতর। ভেঙে যেতে পারে বিশ্বাস, নড়ে যেতে পারে সম্পর্কের গোড়া। এই ধরনের বিশ্বাসঘাতকতার শিকার হলে বহু মানুষ দিশেহারা হয়ে পড়েন। কিন্তু সম্প্রতি নিজের স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে এমন এক পদক্ষেপ করলেন এক বধূ দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
মধ্যচিনের হুনান প্রদেশের চানসা অঞ্চলের বাসিন্দা ওই বধূ সম্প্রতি জানতে পারেন তাঁরই সবচেয়ে কাছের বান্ধবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর। দীর্ঘ ১২ বছরের ওই বান্ধবী এবং স্বামীর কীর্তিতে ক্ষুব্ধ হয়ে বধু যা করলেন তা দেখে অবাক স্থানীয় মানুষজন। নিজের স্বামী এবং বান্ধবীর পরকীয়ার কথা রীতিমতো ব্যানারে ছাপিয়ে হাউসিং কমপ্লেক্সের গেটে টাঙিয়ে দিলেন তিনি। প্রকাণ্ডই ব্যানারে অভিযোগকারী মহিলা আঙুল তুলেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী শি নামের এক মহিলার দিকে। শি চিনের হংসং অঞ্চলে পর্যটন বিভাগের অর্থ দপ্তরে কাজ করেন বলে অভিযোগ।
ব্যানারে মহিলা লিখেছেন, “শি জনসাধারণের সঙ্গে প্রবঞ্চনার পাশাপাশি নিজের বান্ধবী এবং নৈতিকতার সঙ্গেও প্রবঞ্চনা করেছেন। সবচেয়ে কাছের বান্ধবীর স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তিনি।” মহিলা আরও অভিযোগ করেছেন, “আমরা দীর্ঘ ১২ বছরের বন্ধু। অথচ শি গত ৫ বছর ধরে আমার স্বামীকে যৌন পরিষেবা দিয়ে আসছে। অফিস চলাকালীন কাজ না করে শি তাঁর বান্ধবীর স্বামীর সঙ্গে হোটেলে গিয়ে সময় কাটাতেন।”
শুধু ব্যানার টাঙিয়ে ক্ষান্ত হননি অভিযোগকারী মহিলা। সঙ্গে রীতিমতো রঙিন কাগজ দিয়ে বান্ধবীর বাড়ি এবং গাড়ি সাজিয়েও দিয়েছেন তিনি। এমনটাই খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
বিষয়টি নিয়ে তীব্র গুঞ্জন ছড়িয়েছে পাড়া-প্রতিবেশীদের মধ্যেও। পড়শিদের একাংশ বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করলেও হংসং-এর পর্যটন অফিস বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেই খবর প্রশাসন সূত্রে। শি নামের এক মহিলার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও খবর। অভিযোগকারী মহিলা পর্যটন দপ্তরের বাইরেও একাধিক পোস্টার টাঙিয়েছিলেন। তবে দ্রুত সেসব পোস্টার নামিয়ে ফেলা হয়। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত পর্যটন দপ্তরের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
চিনের আইন বিশেষজ্ঞদের অবশ্য দাবি, গোটা ঘটনায় কেবল পরকীয়ায় অভিযুক্ত ব্যক্তিরাই নন আইনি ঝামেলায় পড়তে পারেন অভিযোগকারিণী নিজেও। এইভাবে প্রকাশ্যে ব্যানার টাঙিয়ে মহিলা তাঁর বান্ধবীর গোপনীয়তার অধিকার এবং সামাজিক সম্মানের নষ্ট করেছেন বলেই মত বিশেষজ্ঞদের। এই ধরনের কাজের জন্য অভিযোগকারিণীর মোটা অঙ্কের জরিমানা হতে পারে। আবার অভিযোগ প্রমাণিত না হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করতে পারেন অভিযুক্ত। সেক্ষেত্রে আরও বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে অভিযোগকারিণীকে। তবে আইন যাই বলুক না কেন, বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চিনের সমাজমাধ্যমে। নেটিজেনদের কেউ সমর্থন করছেন অভিযোগকারিণীকে। কারও মনে হচ্ছে, এভাবে প্রকাশ্যে অভিযোগ করা মানসিক হেনস্থার সমান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?