সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি ইন্দোরের একটি সরকারি হাসপাতালে ঘটে। খবর অনুযায়ী, দুই নবজাতককে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের (ICU) ভেতরে ইঁদুরে কামড় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসার পর ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। আক্রান্ত দুই নবজাতকের জন্ম হয়েছিল গত সপ্তাহে। তারা ইন্দোরের মহারাজা যশবন্তরাও চিকিৎসালয় (MYH)-এর নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (NICU) ভর্তি ছিল। এটি রাজ্যের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল। ঘটনা জানাজানি হতেই শোরগোল চারিদিকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের নার্সিং টিম প্রথমে নবজাতকদের শরীরে বিভিন্ন ক্ষত দেখতে পায়৷ এমন দৃশ্য দেখার পর সঙ্গে সঙ্গে হাসপাতাল প্রশাসনকে বিষয়টি জানান হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নবজাতকদের পাশে থাকা একটি দোলনায় কিছু ইঁদুর লাফালাফি করছে। খবর অনুযায়ী প্রথম ঘটনাটি ঘটেছে রবিবার। আর ঠিক তার পরদিন সোমবার আরও একটি অনুরূপ ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
ঘটনার জেরে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড. অশোক যাদব স্বীকার করেছেন যে, হাসপাতালে সর্বশেষ পেস্ট কন্ট্রোল করা হয়েছিল পাঁচ বছর আগে। তিনি বলেন, 'গত ৪৮ ঘণ্টায় আইসিইউ-তে এক নবজাতকের আঙুলে ইঁদুরে কামড়েছে। অন্য এক শিশুর মাথা এবং কাঁধে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। শিশুরা এখন সুরক্ষিত এবং তাদের নিরবচ্ছিন্ন চিকিৎসা চলছে। আমরা খুব শিগগিরই পুরো হাসপাতালে বড় ধরনের পেস্ট কন্ট্রোল অভিযান চালাব। রোগীর আত্মীয়দেরও অনুরোধ করা হয়েছে যাতে তাঁরা ওয়ার্ডে খাবার না আনেন, কারণ এটি ইঁদুরকে আকর্ষণ করে।'
হাসপাতালের আরেক সিনিয়র চিকিৎসক ড. ব্রজেশ লাহোটি এই ঘটনার প্রেক্ষিতে বলেন, 'হাসপাতালে ইঁদুরের সংখ্যা অত্যন্ত বেশি। কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লোহার জাল বসানো হচ্ছে, এবং বড় পরিসরে পেস্ট কন্ট্রোলের পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।'
প্রসঙ্গত মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে এহেন ইঁদুরের উৎপাতের ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ সালেই রাজ্যের একাধিক মর্গে মৃতদেহে ইঁদুরে কামড় দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। জুন মাসে ভোপালের হামিদিয়া হাসপাতালে এক ৫০ বছর বয়সী মৃত ব্যক্তির কান ইঁদুরে কেটে দেয়। মে মাসে বিদিশা জেলা হাসপাতালে এক ৭০ বছর বয়সী দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মৃতদেহের নাক ও হাত ইঁদুরে ছিঁড়ে খায়। খবর অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে সাগর জেলা হাসপাতালের মর্গে রাখা দুইটি মৃতদেহের চোখ ইঁদুরে খেয়ে ফেলে।
এই ঘটনার জেরে বিরোধী কংগ্রেস দল সরাসরি বিজেপি সরকারকে দায়ী করেছে। কংগ্রেসের মুখপাত্র ড. অমিত চৌরাসিয়া বলেন, 'মধ্যপ্রদেশের সবচেয়ে বড় হাসপাতালে নবজাতকরাও নিরাপদ নয়। এই ঘটনা প্রমাণ করে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?