সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ই-এপিক: কী এই নতুন ভোটার কার্ড, থাকছে কী কী সুবিধা?

রজিত দাস | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। কমিশন জানিয়েছে, এসআইআর-এর পর চূড়ান্ত ভোটার তালিকা বের হলেই বিহারের ভোটাররা নয়া প্রযুক্তিনির্ভর ভোটার পরিচয়পত্র হাতে পাবেন। 

কী এই নতুন ভোটার কার্ড?

- প্রচলিত এপিক-এর আপডেটেড সংস্করণই হল এই কার্ড। এতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার ব্যবস্থা।

- ভোটাররা যাঁরা এসআইআর প্রক্রিয়ায় ছবি আপডেট করেছেন, নতুন কার্ডে তা প্রতিফলিত হবে।

- থাকছে কিউআর কোড, যার ফলে জালিয়াতি বা নকল কার্ড তৈরি কার্যত অসম্ভব।

- কার্ড মিলবে দু'ভাবে- শারীরিক (ফিজিক্যাল) ও ডিজিটাল।

ডিজিটাল কার্ড বা ই-এপিক কী?

- ডিজিটাল সংস্করণের নাম e-EPIC।

- এটি একটি নিরাপদ, অ-সম্পাদনযোগ্য পিডিএফ ফাইল, যাতে থাকবে ভোটারের যাবতীয় তথ্য।

- কিউআর কোডের মাধ্যমে ভেরিফিকেশন সম্ভব হবে।

- ভোটাররা চাইলে এটি মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারবেন।

- ফিজিক্যাল কার্ডের পাশাপাশি এটি সমানভাবে বৈধ। ফলে কেউ যদি আসল কার্ড সঙ্গে আনতে ভুলেও যান, ডিজিটাল সংস্করণ দিয়েই ভোট দেওয়া যাবে।

কেন এখনই নতুন কার্ড?

আসন্ন অক্টোবর-নভেম্বরে হতে চলা বিধানসভা ভোটকে সামনে রেখেই কমিশনের এই উদ্যোগ। বর্তমানে বিহারে ভোটার সংখ্যা ৭.২৪ কোটি (১ আগস্ট প্রকাশিত খসড়া তালিকা অনুসারে)। কমিশনের দাবি, নতুন কার্ড ভোটার তালিকাকে করবে আরও নির্ভুল, ভুয়ো ভোটারদের লাগাম টানবে এবং বুথে পরিচয় যাচাই প্রক্রিয়া হবে অনেক সহজ।

ভোটাররা কী ভাবে পাবেন নতুন কার্ড?

- নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী- নতুন আবেদনকারীরা (যাঁরা ফর্ম-৬ জমা দিয়ে মোবাইল নম্বর রেজিস্টার করেছেন) প্রথমে ডাউনলোড করতে পারবেন তাঁদের ই-এপিক।

- পুরনো ভোটাররা ধাপে ধাপে একই সুবিধা পাবেন, মোবাইল নম্বর অথেনটিকেশন করার পর।

- ফিজিক্যাল কার্ডও পৌঁছে যাবে বাড়িতে। আবেদন করার ১৫ দিনের মধ্যেই তা হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। সঙ্গে থাকছে এসএমএস আপডেট ও এনভিএসপি পোর্টাল থেকে রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধা।

কেন এত গুরুত্ব প্রযুক্তিনির্ভর ভোটার আইডি-র?

- কার্ড বিতরণে দেরি হবে না।

- ভোটার জালিয়াতির ঝুঁকি কমবে।

- ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে নির্বাচন প্রক্রিয়া।

- নির্বাচন কমিশনের বক্তব্য, প্রযুক্তির এই প্রয়োগে বিহারের ভোটার তালিকা যেমন হবে আরও সুরক্ষিত ও স্বচ্ছ, তেমনই আসন্ন নির্বাচনী প্রক্রিয়া হবে আরও আধুনিক।

আরও পড়ুন-  এক কোটির বেশি সন্দেহজনক ভোটার! বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বড় কেলেঙ্কারি


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া