বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | চরম দুর্ভোগে মানুষ, সেই সময়েই বন্যাকে 'আশীর্বাদ' বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী! জল পাত্রে ভরে রাখার আহ্বান

রজিত দাস | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বন্যায় বিধ্বস্ত পাকিস্তান। দেশের বিস্তীর্ণ অংশ জলের নীচে। অসংখ্য মানুষ ঘর-বাড়ি হারিয়ে চরম দুর্ভোগে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ পাকিস্তানের বন্যা পরিস্থিতি মোকাবিলায় এক অদ্ভুত সমাধান বাতলেছেন!

মন্ত্রীর মতে, দেশের নিম্নাঞ্চলে বসবাসকারী পাকিস্তানিরা বন্যার জল ফেলে না দিয়ে তা সংরক্ষণ করুন। বন্যাকে তিনি 'আশীর্বাদ' হিসেবে দেখার জন্যও দুর্ভোগরত পাকিস্তানিদের কাছে অনুরোধ করেছেন। মন্ত্রী খোয়াজা আসিফের এই বক্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে তুমুল চর্চা।

বন্যা একটি আশীর্বাদ, মানুষের জল সঞ্চয় করা উচিত: আসিফ
খোয়াজা আসিফ পাকিস্তানের দুনিয়া নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "যারা বন্যার মতো পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদের উচিত বন্যার জল সংরক্ষণ করা। মানুষের উচিত এই জল তাদের বাড়িতে বড় পাত্রে সংরক্ষণ করা। আমাদের এই জলকে আশীর্বাদ হিসেবে দেখা উচিত, তাই তা সংরক্ষণ করা উচিত।"

বন্যা ও বৃষ্টিপাতের কারণে সমস্যাগ্রস্ত মানুষ রাস্তায় নেমে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তাঁরা রাস্তা অবরোধ করছেন এবং সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। এ বিষয়ে মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, "জনগণের প্রথমে জল সংরক্ষণের দিকে মনোনিবেশ করা উচিত। যদিও, জল সংরক্ষণের জন্য বড় বাঁধ প্রয়োজন, কিন্তু এখনই তা সম্ভব নয়।"

বন্যা বন্ধে সরকারের পদক্ষেপ সোনার পাথরবাটি:
কেন বন্যা রুখতে সরকারের কোনও ব্যবস্থা নেই? মন্ত্রীর মতে, মানুষ অযথা সরকারকে দোষারোপ করছে। ক্ষমতাহীন স্থানীয় সরকার বন্যার জন্য দায়ী। মানুষ নিজেদের স্বার্থে নদী-পথ দখল করে নিচ্ছে, ফলে জলের গতিপথ বদলে যাচ্ছে। ফলে বৃষ্টির জলে বন্যা হচ্ছে।

রবিবার এক সংবাদিক বৈঠকে পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, "এটা পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা।"

৮৫৪ জনের মৃত্যু
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) প্রতিবেদন অনুসারে, ২৬ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পাকিস্তানে মৃতের সংখ্যা ৮৫৪ জন। ১১০০ জনেরও বেশি মানুষ জখম। পাঞ্জাব প্রদেশের প্রায় ২০ লক্ষ মানুষ সরাসরি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেছেন যে, পাঞ্জাব প্রথমবারের মতো এমন বন্যা প্রত্যক্ষ করেছে। এবার, ঝিলাম, চেনাব এবং রাভি নদী তিনটিই উত্তাল।

পাকিস্তানি আধিকারিকরা জানিয়েছেন যে, পাঞ্জাব প্রদেশে ১০ লক্ষেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-  চীন সফরে কিম, গেলেন বুলেটপ্রুফ ট্রেনে চড়ে! জানুন এর বৈশিষ্ট্য


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া