শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি উত্তরপ্রদেশে ফের এক চাঞ্চল্যকর ঘটনা৷ প্রতাপগড় জেলার অন্তু থানা এলাকার সরায় কল্যাণদেব গ্রামে এক বৃদ্ধকে মারধর করা হয়েছে৷ এমনই একটি ভিডিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছে, একজন মহিলা একটি কাঁথায় শুয়ে থাকা বৃদ্ধকে বারবার আঘাত করছেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে চারিদিকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধ ব্যক্তির নাম বিশ্বনাথ তিওয়ারি। তাঁর বয়স ৮৭ বছর। তিনি অবিবাহিত। খবর অনুযায়ী, বর্তমানে তিনি তাঁর ভাইয়ের ছেলে ও ভাতিজা ওমকারনাথ তিওয়ারির সঙ্গে বসবাস করেন। ওমকারনাথ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং চাকরির কারণে উত্তরাখণ্ডে বসবাস করেন। তাঁর স্ত্রী সুনীতা তিওয়ারি তাঁদের সন্তানদের নিয়ে গ্রামেই থাকেন। একইসঙ্গে তিনি ওই বৃদ্ধের দেখভাল করেন।
শনিবার ভিডিওটি ভাইরাল হয়েছে৷ বৃদ্ধকে মারার এই ভিডিওটি নজরে আসার পর অন্তু থানার পুলিশ বিশ্বনাথ তিওয়ারির বাড়িতে যায়। সেখানে তারা বৃদ্ধ, তাঁর পুত্রবধূ সুনীতা এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনন্দপাল ভদৌড়িয়া জানান, বিশ্বনাথ তিওয়ারির মানসিক অবস্থা সুস্থ নয়। তিনি স্মৃতিভ্রষ্ট এবং নানা সময়ে অপ্রাসঙ্গিক এবং অসংলগ্ন আচরণ করেন। তিনি আরও জানান, বৃদ্ধের দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণভাবে সুনীতার ওপর বর্তায়।
গ্রামবাসীরাও পুলিশের বক্তব্য সমর্থন করেছেন। তাঁদের মতে, সুনীতা দীর্ঘদিন ধরে একা বৃদ্ধের দেখাশোনা করে আসছেন। তাঁর স্বামী বাইরে চাকরি করেন বলে সংসারের যাবতীয় দায়িত্ব তার কাঁধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দিন সুনীতা হঠাৎ করে রেগে গিয়ে বৃদ্ধকে আঘাত করেন। পরবর্তীতে তিনি অনুতপ্ত হন। এমনকী পরবর্তীতে তিনি বৃদ্ধের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা এটিকে একটি পারিবারিক অশান্তি এবং তীব্র মানসিক চাপের ফলাফল হিসেবে দেখছেন।
ঘটনার জেরে পুলিশ এই পুরো ঘটনার ভিডিও ও বক্তব্য রেকর্ড করে রেখেছে। এর ভিত্তিতে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সচেতন ভূমিকা রাখছে।
প্রসঙ্গত, চলতি বছরেই এক রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে বসে খাওয়ার জেরে এক যুবকে প্রকাশে বেধড়ক মারধর, এমনকী জুতোপেটা করেন তাঁরই বাবা-মা। ঘটনাটি উত্তরপ্রদেশেই ঘটে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ জানিয়েছে, কানপুরের রাম গোপাল এলাকায় পথের ধারে একটি রেস্তোরাঁয় বসে চাউমিন খাচ্ছিলেন ২১ বছরের তরুণ ও ১৯ বছরের তরুণী। সেই সময় তাঁদের একসঙ্গে দেখে ফেলেন তরুণের বাবা-মা। সঙ্গে সঙ্গে মারধর করতে তেড়ে আসেন।
আরও পড়ুনঃ 'আমি ক্রাইম পেট্রোল দেখি, অংশ হতে চাইনি', রোজকার মত মেট্রো চেপে বাড়ি ফিরছিলেন তরুণী, এরপর যা অভিজ্ঞতা হল, জানলে চমকে উঠবেন আপনিও ...
জনসমক্ষে যুগল শারীরিক নির্যাতনের শিকার হয়। জানা গেছে, ভরা রাস্তার মধ্যে ছেলেকে কিল, চড়, ঘুষি, থাপ্পড় মারেন তাঁর বাবা। জুতোপেটাও করেন। অন্যদিকে তরুণীর চুলের মুঠি ধরে মারধর করেন তরুণের মা। দু'জনকে বাঁচাতে ছুটে এসেছিলেন কয়েকজন। এমনকী বাইকে করে পালিয়ে যেতেও সাহায্য করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
পুলিশ জানিয়েছে, থানায় চারজনকেই নিয়ে এসে আলোচনা করা হয়েছিল। পরিবারের তরফে সাফ জানায়, তারা ছেলের এই সম্পর্ক আগেই মেনে নেয়নি। তারপরেও তরুণীর সঙ্গে যোগাযোগ রাখায় রাগের মাথায় মারধর করে। অন্যদিকে বাবা-মায়ের আপত্তি সত্ত্বেও সম্পর্ক ভাঙতে রাজি নন তরুণ। গোটা ঘটনাটি ঘিরেই তদন্ত চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?