শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ১২ জুন। দুপুর। সবকিছু আগের মুহূর্ত পর্যন্ত চলছিল ঠিকঠাক। কিন্তু এক নিমেষেই বদলে যায় গোটা ছবি। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা, শত শত মৃত্যু মিছিল, হাহাকার, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেহ, কোনওটাই ভোলেননি সাধারণ মানুষ। কিন্তু এ কী! সেই ক্ষত মনে নিয়েই প্যান্ডেলে গিয়েছিলেন যাঁরা, তাঁদের মনে ফের উসকে উঠল সেদিনের ভয়াবহতা। পুজো প্যান্ডেলের থিম থেকে ছি ছি করছেন দর্শকরা। ভাবতেই পারছেন না, এই ধরনের হৃদয়বিদারক ঘটনাকে করে পুজোর থিম বানানো যেতে পারে!
This is beyond distasteful!
— VT-VLO (@Vinamralongani) August 31, 2025
A Ganpati pandal themed around the @airindia crash is not creative. It’s deeply disrespectful to the victims, their families, and the entire aviation community.#AvGeek pic.twitter.com/qcCncu3I3K
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য, নাগপুর এবং আহমেদাবাদ, এই দুই জায়গায়, গণেশ পুজোর প্যান্ডেলের থিম হিসেবে চলতি বছরে বেছে নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনাকে। জানা গিয়েছে, নাগপুরে যে প্যান্ডেল তৈরি হয়েছিল, সেখানে প্রবেশদ্বারে আটকে থাকা একটি বিমানের একটি থ্রিডি মডেল ব্যবহার করা হয়েছিল, যাতে আহমেদাবাদের একটি হোস্টেল ভবনে বিমানটি ভেঙে পড়ার বিষয়টিও পুনর্কল্পনা করা হয়েছিল। আহমেদাবাদেও ওই ভয়াবহ বিমান বিপর্যয় ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলে। ভেঙে পড়া বিমান, ঝলসে যাওয়া পড়ুয়াদের আবাসন, দৌড়ে সেখানে হাজির হওয়া স্থানীয়দের ফুটিয়ে তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ওই দুই প্যান্ডেলের ভিডিও। তাতে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ বুঝিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনায় কতটা বিরক্ত তাঁরা।
যদিও সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাগপুরের প্যান্ডেল কর্তৃপক্ষ তাদের এই থিম তৈরির পিছনের ভাবনা হিসেবে জানিয়েছে, 'যাঁরা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের সম্মান জানাতে চেয়েছিলাম এবং মানুষকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে বিপর্যয়ের সময়েও, বিশ্বাস এগিয়ে যাওয়ার পথ দেখায়।' সঙ্গেই জানানো হয়, 'বাইরে ধ্বংসস্তূপের বিপরীতে ভিতরে বাপ্পার শান্ত ভাব শক্তি এবং ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে।' যদিও নেটিজেনরা সেসবে কর্ণপাত করতে নারাজ। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কমেন্ট করে নিজেদের মতামত, বিরক্তি, ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বাঘের ঘরেই ঘোঘের বাসা! আকাশপথে কোটি কোটি টাকার সোনা রপ্তানিতে জালিয়াতি করছেন শুল্ক কর্তারাই?...
১২ জুন, বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়ে। বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ উড়ান দেয়, ঠিক তার কয়েকমিনিট পরেই বিপর্যয় ঘটে। সম্ভাব্য ১টা ৪৮ নাগাদ ভেঙে পড়ে বিমানটি। ওই বিমানটি আহমেদাবাদের একটি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের উপর ভেঙে পড়ে। বিমানের যাত্রী, ক্রু-সহ ওই ছাত্রাবাসের বহু ছাত্র, কর্মীর মৃত্যু হয় দুর্ঘটনায়। দুর্ঘটনায় বিমান যাত্রীদের দেহ এতটাই ঝলসে যায়, দেহ শনাক্তকরনের জন্য ডিএনএ টেস্ট করা হয়। এবং ডিএনএ পরীক্ষার পরেই নিশ্চিত করা হয় যাত্রীদের পরিচয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?