মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চীন থেকে ফিরেই রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন করলেন, রাজনীতিতে যুক্ত না থাকলেও কেন তাঁর মা'কে টেনে আনলেন কংগ্রেস সাংসদ ও হাত শিবিরের লেজুড় আরজেডি নেতা? বিষয়টিকে দেশজুড়ে নারীদের প্রতি অপমান হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, রাজনৈতিক মঞ্চ থেকে তাঁর মৃত মায়ের এভাবে অপমান "অকল্পনীয়"।
মঙ্গলবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, "মা আমাদের পৃথিবী। মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে ঐতিহ্য সমৃদ্ধ এই বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি। বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছিল।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "এই অপমান কেবল আমার মায়ের প্রতি অপমান নয়। এগুলো দেশের মা, বোন এবং কন্যাদের প্রতি অপমান। আমি জানি আপনারা সবাই, বিহারের প্রতিটি মা, এটা দেখে এবং শুনে কতটা খারাপ অনুভব করেছেন। আমি জানি, আমার হৃদয়ে যতটা ব্যথা আছে, বিহারের মানুষও একই ব্যথায় ভুগছেন।"
মোদীর প্রশ্ন, তাঁর মায়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না, তাহলে তাঁকে কেন দলীয় আক্রমণে টেনে আনা হচ্ছে? তিনি বলেন, "আমার মা'র রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, তাহলে কেন তাঁকে আরজেডি এবং কংগ্রেস ছাড়ছে না?"
প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, যারা এই ধরনের অশ্লীল কাজ করেন তাঁরা এমন একটি মানসিকতা প্রকাশ করেন যা নারীদের দুর্বল মনে করে। তিনি বলেন, বিহারে কংগ্রেসের 'ভোটার অধিকার যাত্রা'-র সময় ঘটে যাওয়া ঘটনাটি কেবল তাকেই নয়, দেশের প্রতিটি মহিলাকে অপমান করেছে।
স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত গ্রামীণ মহিলাদের মধ্যে উদ্যোক্তা তৈরির জন্য একটি নতুন সমবায় উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, "বিহারের এনডিএ সরকার নারীর ক্ষমতায়নকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিয়েছে। এই নতুন সমবায় বিহারের কন্যা ও বোনদের এগিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী মঞ্চ হয়ে উঠবে।"
অভিযোগ, ভোট চুরির, প্রতিবাদ এসআইআর-এর বিরুদ্ধ কর্মসূচির সময় বিহারে অশান্তি ছড়ায়। বিহারে ইন্ডিয়া জোটের মঞ্চ থেকেই দেশের প্রধানমন্ত্রী এবং তাঁর মা'কে নিয়ে কুকথার অভিযোগ ওঠে। ঘটনাটি গত বৃহস্পতিবারের বলে জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই দিন ইন্ডিয়া জোটের একটি বৈঠক থেকে, কংগ্রেসের দলীয় পতাকা ধরা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী এবং তাঁর মা'কে নিয়ে কুকথা বলতে শোনা গিয়েছে।
তারপরই বিহারের মুখ্যমন্ত্রী ঘটনার নিন্দা করেন। নীতীশ কুমার বলেছিলেন, দ্বারভাঙায় কংগ্রেস, আরজেডির ভোটাধিকার যাত্রার সময়ে মোদি এবং তাঁর মা'কে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। দ্বারভাঙা পুলিশ জানায়, ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার নিন্দা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাকে দেশের গণতন্ত্রের উপর 'কলঙ্ক' বলে অভিহিত করেন। কটাক্ষ করেন রাহুল গান্ধী ও হাত শিবিরকে। সোশাল মিডিয়ায় অমিত শাহ পোস্ট করেন ঘটনা প্রসঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন, 'বিহারের দ্বারভাঙায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং তাঁর স্বর্গীয় মা'য়ের প্রতি কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের অশালীন, অভদ্র শব্দ ব্যবহার করা হয়েছে, তা কেবল নিন্দনীয়, বরং আমাদের লোকতন্ত্রকেও কলঙ্কিত করতে চলেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের রাজনীতি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। তারা সহ্য করতে পারছে না যে একজন দরিদ্র মায়ের ছেলে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর পদে বসে রয়েছেন এবং তাঁর নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে।'
আরও পড়ুন- কেন ভারতকে ছেড়ে পাকিস্তান-প্রীতি ট্রাম্পের? হাটে হাঁড়ি ভাঙলেন প্রাক্তন মার্কিন শীর্ষ কর্তা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?