মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব ভয়াবহ বন্যার কবলে। প্রাণহানি ২৯, বিপর্যস্ত লক্ষাধিক মানুষ। খবর অনুযায়ী, পাঞ্জাব সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট এই ভয়াবহ পরিস্থিতিতে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের প্রায় ১২টি জেলার বিভিন্ন স্থান থেকে ১৫,৬০০-রও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ গৃহচ্যুত হয়েছেন, হাজার হাজার একর ফসল নষ্ট হয়েছে এবং বিপুল পরিমাণে সম্পত্তি, অবকাঠামো ও গবাদিপশুর ক্ষতি হয়েছে।
পাঞ্জাবের রাজস্ব, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী স. হরদীপ সিং মুণ্ডিয়ান জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যের ১,০৪৪টি গ্রামে প্রায় ২.৫৬ লক্ষ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর মারফত, গুরদাসপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ১.৪৫ লক্ষ মানুষ এই দুর্যোগে আক্রান্ত। অন্যান্য মারাত্মক ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে অমৃতসর, ফিরোজপুর ও ফাজিলকা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ১৫,৬৮৮ জনকে। এর মধ্যে গুরদাসপুর জেলা থেকে সর্বাধিক ৫,৫৪৯ জনকে, ফিরোজপুর থেকে ৩,৩২১ জন, ফাজিলকা থেকে ২,০৪৯ জন, অমৃতসর থেকে ১,৭০০ জন, পাঠানকোট থেকে ১,১৩৯ জন এবং হোশিয়ারপুর থেকে ১,০৫২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ১২৯টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ৭,১৪৪ জন মানুষ আশ্রয় নিয়েছেন। ফিরোজপুর জেলাতেই সর্বাধিক মানুষ এই শিবিরগুলোতে অবস্থান করছেন।
প্রবল দুর্যোগে উদ্ধারকাজে নেতৃত্ব দিচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF)। তারা ইতিমধ্যেই ২০টি দল মোতায়েন করেছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১০টি কলাম ইঞ্জিনিয়ার ইউনিটসহ মোতায়েন রয়েছে। উদ্ধারকাজে ৩৫টিরও বেশি হেলিকপ্টার এবং ১১৪টি নৌকা ব্যবহার করা হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলোতে সীমান্তরক্ষা বাহিনী (BSF)-ও সক্রিয়ভাবে সহায়তা করছে।
প্রসঙ্গত চলতি বছর ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাঠানকোটে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অমৃতসর, বারনালা, হোশিয়ারপুর, লুধিয়ানা ও মানসা জেলায় তিনজন করে, এবং বাথিন্ডা, গুরদাসপুর, পাতিয়ালা, রূপনগর, এসএএস নগর ও সাঙ্গরুর জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
খবর মারফত জানা গিয়েছে, পাঠানকোটে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের কৃষিনির্ভর অর্থনীতিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৯৪,০০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। অমৃতসর, মানসা, কাপুরথালা, তরনতারন ও ফিরোজপুর জেলাগুলোতে ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
ঘটনার প্রেক্ষিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বন্যাকবলিত মিয়ানি গ্রাম পরিদর্শন করেছেন। পাশাপাশি একটি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী মুণ্ডিয়ান জানিয়েছেন, বর্তমানে মেডিক্যাল দল কাজ করছে এবং ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জল সরে গেলে ক্ষতির পূর্ণমাত্রা নির্ধারণ করা হবে। তিনি আশ্বস্ত করেছেন, সরকার শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, বরং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দিকেও গুরুত্ব দিচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?