মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কলার ভিতরে ঢুকিয়ে পাচার দিনের পর দিন! সিধেসাদা ফল বিক্রেতার কাণ্ডে হতবাক পুলিশ

রিয়া পাত্র | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ফল বিক্রি করতেন। মূলত কলা বিক্রি করতেন। কিন্তু ফল বিক্রির আড়ালে তিনি যে চালিয়ে যাচ্ছিলেন এক অন্য কাজ, তা ঘূণাক্ষরেও টেন পাননি কেউ। যখন তথ্য সামনে এল, তখন চক্ষু চড়কগাছ। গ্রেপ্তার করা হয়েছে ওই ফল বিক্রেতাকে। সূত্রের খবর, তদন্তে নেমে মুম্বই পুলিশ ৩৫ লক্ষ টাকার মাদক পাচারের অভিযোগে ৬০ বছর বয়সী কলা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, ওই ফল বিক্রেতার নাম মহম্মদ আলী। বান্দ্রা রেল স্টেশনের কাছে তিনি কলা বিক্রি করতেন। আপাত দৃষ্টিতে তেমনটাই মনে করতেন সকলে। কিন্তু আলী কলা বিক্রির আড়ালে ফেঁদেছিলেন অন্য ব্যবসা। অভিযোগ, কলা বিক্রির আড়ালে এমডি ড্রাগ বিক্রি করতেন তিনি। পুলিশ জানিয়েছে, মহম্মদ আলী আব্দুল গাফফর শেখ নামে অভিযুক্তকে ১৫৩ গ্রাম এমডি ড্রাগ-সহ গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৩৫.৩০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। 

আরও পড়ুন: রাস্তা থেকে এবার জল সোজা ঢুকে পড়ল বাড়ির ভিতর, বন্ধ স্কুল-কলেজ-অফিস, রাজধানীতে বিপর্যস্ত জনজীবন...

পুলিশ জানিয়েছে, দিনের পর দিন লোকচক্ষুর সামনে তিনি কলা বিক্রি করতেন ঠিকই, কিন্তু আড়ালে চালাতেন অন্য কাজ। গোপন সূত্রে সেই তথ্য পৌঁছয় পুলিশের কাছে। ক্রাইম ব্রাঞ্চ ইউনিট ৯ জানতে পেরে অভিযান শুরু করে। এবং তথ্য উঠে আসে চাঞ্চল্যকর। জানা যায় ওই ব্যক্তি, সে আদতে ফল বিক্রেতা সেজে গোপনে এমডি ড্রাগ বিক্রি করছিলেন।

জানা যায়, শুক্রবার গভীর রাতে, বান্দ্রা বাস ডিপোর কাছে মহারাষ্ট্রনগর রোড ধরে যাওয়ার সময় সিভিল পোশাক পরা অফিসাররা মহম্মদ আলীকে আটক করেন বলে জানা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তির গাড়ি পরীক্ষা করার সময় একটি ধাতব বাক্স খুঁজে পায় যার মধ্যে ১৫৩ গ্রাম এমডি ড্রাগস ভর্তি একটি ব্যাগ ছিল বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তথ্য, এনডিপিএস আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। ফল বিক্রেতাকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মহম্মদ আলী স্বীকার করেছেন যে আর্থিক সমস্যার কারণে তিনি মাদক ব্যবসায় ঝুঁকেছিলেন।

তিনি স্বীকার করেছেন যে জীবিকা নির্বাহের জন্য বান্দ্রায় কলা বিক্রি করলেও, ফল বিক্রি থেকে যে পরিমাণ টাকা পেতেন তিনি, তাতে তাঁর সংসার চলত না কোনওভাবেই।  তাঁকে জীবন চালাতে বিকল্প জীবীকা খুঁজতেই হত। তখনই তিনি অধিক আয়ের উৎস হিসেবে মাদক পাচারকে বেছে নেন। 

আরও পড়ুন: 'ওঁর গাড়িতে ছ' ঘণ্টা ছিলাম', মিনিট খানেকের রাস্তা পেরোতে ঘণ্টার পর ঘণ্টা, প্রাণ ওষ্ঠাগত এই শহরে, আপনি কি এখন

পুলিশ কর্মকর্তারা এখন মাদকের উৎস, ফল বিক্রির পেশায় তিনি কতদিন যুক্ত, কতদিন মাদক পাচারের সঙ্গে যুক্ত, এই কাজে তাঁর কোনও সহযোগী ছিল কিনা এবং তার পূর্বে কোনও অপরাধমূলক রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে। ঘটনায় পুলিশ আরও তদন্ত চালাচ্ছে। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া