শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে আচমকাই শহরের রাস্তায় সেনাবাহিনীর গাড়ি আটকাল পুলিশ। এদিন সকালে আচমকাই রাইটার্স বিল্ডিংয়ের সামনে বেন্টিঙ্ক স্ট্রিট-লালবাজার ক্রসিংয়ে সেনাবাহিনীর গাড়ি আটকায় কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিস যাচ্ছিল সেনার গাড়িটি। সকাল ১১টা নাগাদ সেই গাড়ি আটকানো হয়। পুলিশের তরফে জানানো হয়, সেনার গাড়িটি ওভারস্পিডিং করছিল। পাল্টা সেনাবাহিনীর তরফে জানানো হয়, গাড়ির স্পিড বেশি ছিল না। ওভারস্পিডিংয়ের অভিযোগ ভুল। ট্রাফিক পুলিশের তরফে অভিযোগ জানানো হয়, ক্রসিংয়ে সেনার গাড়িটি বিপজ্জনক ভাবে টার্ন নেয়। পিছনে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মার কনভয়ও ছিল বলে জানানো হয়। সেনাকর্মী জানান, তাদের গাড়ির পিছনে যে সিপির কনভয় ছিল সেটা তারা জানতেন না। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেনা আধিকারিক। তাঁর সঙ্গে কথা হয় হেয়ার স্ট্রিট থানার পুলিশের। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, লালবাজার সংলগ্ন মহাকরণের রাস্তা দিয়ে আসছিল সেনাবাহিনীর গাড়িটি। ঠিক তার পিছনে ছিল একটি কালো গাড়ি। পুলিশের বক্তব্য, সেটি সিপি মনোজ ভার্মার কনভয়। ক্রসিং থেকে হঠাৎই ডানদিকে মোড় নিতে যায় সেনার ট্রাকটি। কোনওরকমে পাশ কাটিয়ে বেরিয়ে যায় গাড়িটি। তারপরেই ছুটে আসে পুলিশ। পুলিশের বক্তব্য, ওই ক্রসিং থেকে ডানদিকে যাওয়ার নিয়ম নেই। লেন ভেঙে ডানদিকে ঘুরতে যাচ্ছিল ট্রাকটি। সামান্য এদিক থেকে ওদিক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত। এরপরেই ট্রাকটিকে আটকানো হলে সেনাকর্মীরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন।
গাড়িটিকে রাখা হয় ডেকার্স লেনের সামনে। হেয়ার স্ট্রিট থানায় পৌঁছন সেনা আধিকারিক। উল্লেখ্য, সোমবার সেনাবাহিনীর তরফে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলা হচ্ছিল। দেশের নানা রাজ্যে ক্রমাগত হেনস্থার শিকার বাংলাভাষীরা। ক্রমাগত বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, বাংলা ভাষার উপর অবমানায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদের রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনি রবিবার প্রতিবাদ সভা করা হয়ে থাকে। সেই মঞ্চ খুলে ফেলার খবর মিলতেই সেখানে পৌঁছন মমতা ব্যানার্জি। বলেন, 'ধর্না চলবেই।' তারজন্য পথ বাতলে দেন তিনি নিজেই। মমতা বলেন, 'সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, সন্দেহ জাগে।'
ভাষা আন্দোলনের অনুষ্ঠান মূলত হয় শনি-রবিবার। রাস্তা বন্ধ করে হয় না তা, সেসব উল্লেখ করেই মমতা জানান, অনুমতি নেওয়া ছিল।মমতা বলেন, বাংলার মানুষ, আরও বেশি করে বাংলায় কথা বলুন। একইসঙ্গে তিনি বলেন, প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। আরও জোরদার হবে। আজকে যে ঘটনা ঘটিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আগামী কাল বেলা দুটো থেকে চারটে সব ব্লকে ব্লকে, জেলায় জেলায়, ওয়ার্ডে ওয়ার্ডে, পঞ্চায়েতে পঞ্চায়েতে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে, তৃণমূলের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে কর্মসূচি চলবে। মঙ্গলবার সকাল থেকেই রানি রাসমণি রোডে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। তবে এর পাশাপাশি, বেশ কিছু প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?