বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বছর কুড়ির তরুণদের দেখলেই ‘ঝরে ঝরে পড়ে’, ৬৫ বছরের মহিলার সুপ্ত ইচ্ছা জানলে চমকে যাবেন

কৌশিক রয় | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ০৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ৬৫ বছর বয়সেও ঝলমলে সৌন্দর্যে ও সুগঠিত শরীরে তাক লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ফিটনেস ট্রেনার লেসলি ম্যাক্সওয়েল। ৬০-এর ওপর বয়স সত্ত্বেও তিনি একেবারেই থেমে নেই তাঁর জীবনে। বরং খোলাখুলি জানাচ্ছেন, অপেক্ষাকৃত তরুণ ও ফিট পুরুষরাই তাঁর কাছে বেশি আকর্ষণীয়। অবাক করার মতো বিষয় হল, ৬৫ বছরের লেসলিকে প্রায়ই তাঁর ২১ বছরের নাতনি টিয়ার বোন ভেবে ভুল করেন অনেকে। কারণ, বয়সের ছাপ তাঁর শরীর ও মুখে প্রায় নেই বললেই চলে।

লেসলি জানিয়েছেন, বেশি বয়সের পুরুষদের সঙ্গে সম্পর্কে তিনি আগ্রহী নন, কারণ তাঁদের অনেকেই ‘আলসে’। বরং তরুণদের প্রাণশক্তি, স্বতঃস্ফূর্ততা ও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তাঁকে টানে। তিনি বলেন, ‘বিশের কোঠার পুরুষদের মধ্যে এনার্জি থাকে, স্বতঃস্ফূর্ততা থাকে এবং তারা এমন নারীকেই ভালোবাসে, যে জানে সে কী চায়।’ লেসলি মনে করেন, তরুণ পুরুষরা কেবল জিমেই নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও জিমের তাঁর গতি ধরে রাখতে পারেন। 

অন্যদিকে, বয়স্ক পুরুষরা জীবনের নানা সমস্যার ভারে জর্জরিত থাকেন। তাঁর মতে, আত্মবিশ্বাস, ফিটনেসের প্রতি আগ্রহ এবং রসবোধ, এই তিনটি গুণ থাকলেই তিনি কোনও পুরুষের প্রতি আকৃষ্ট হন। তাঁর মতে, সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হল কেমিস্ট্রি। লেসলির কথায়, ‘যদি কেমিস্ট্রি না থাকে, সম্পর্ক কোনওদিনই দীর্ঘস্থায়ী হবে না।’ লেসলি জানান, তিনি একবার একজন সফল রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে সম্পর্কে জড়ালেও কেমিস্ট্রির অভাবে মাত্র তিন দিনের মধ্যেই সম্পর্ক শেষ করে দেন।

তবে লেসলি একা নন। মেলবোর্নের অ্যান নামের এক নারীও ডিভোর্সের পর কম বয়সি এক পুরুষের প্রেমে পড়েছিলেন। তবে সমাজের পক্ষপাতিত্বের মুখোমুখি হতে হয়েছিল তাঁকেও। অ্যানের অভিজ্ঞতায়, ‘একজন বয়স্ক পুরুষ যদি তরুণী সঙ্গিনীর সঙ্গে হাঁটেন, কেউ কিছু বলে না। কিন্তু আমি যখন এক তরুণ পুরুষের সঙ্গে হাঁটছিলাম, তখন রাস্তায় আমাকে হেনস্থা করা হয়েছিল।’ বয়স নিয়ে সমাজের এই দ্বিমুখী মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন এই দুই মহিলা। তাঁদের বার্তা স্পষ্ট, ভালবাসার কোনো বয়স নেই, মানসিকতা এবং বোঝাপড়াটাই আসল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া