মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'ভারতের রাশিয়া নয়, আমাদের সঙ্গে থাকা উচিত', উপদেষ্টার মুখ দিয়ে কি মনের কথা বলালেন ট্রাম্প!

রিয়া পাত্র | ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ৪৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আজ যে বন্ধু, কাল সে নয়। পাঠাশালা, কিংবা নিছক কলেজের কথা নয়, বিশ্বের রাজনীতিতেও যেন এই সত্যি এখন একেবারে প্রকাশ্যে। অবশ্যই তার কেন্দ্রে স্বার্থ।  একদিকে আমেরিকার শুল্ক নীতি, অন্যদিকে তার প্রেক্ষিতে বদলে যাওয়া ভূ রাজনৈতিক, আন্তর্জাতিক কুটনীতি সম্পর্ক। গত কয়েকমাসে বারে বারে বদলে যাওয়া সমীকরণ এসেছে প্রকাশ্যে। তাতেই যেন আলোচনা আরও এক কদম বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

সোমবারেই চীন থেকে সরাসরি সামনে এসেছিল ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়, সামনে এসেছিল মোদি-পুতিন খোশমেজাজের ছবি। একসঙ্গে হাসিমুখে, একই গাড়িতে যাত্রার বিষয়টিও। চীন-ভারত-রাশিয়া কি তাহলে নয়া অ্যালাই? এই প্রশ্ন যখন খচখচ করছে বিশ্বের কূটনৈতিক মহলে, তখনই সামনে এসেছে নাভারোর বক্তব্য। কী বলেছেন তিনি? 

আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক ভীতিকে পাত্তা না দিল না কেউই! চীনে মোদি-পুতিন বৈঠক, ঘুরলেন একই গাড়িতে, কী নিয়ে আলোচনা? ...


সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাভারো রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কের তীব্র সমালোচনা করেছেন। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে 'লজ্জাজনক' বলেও অ্যাখ্যা দিয়েছেন বলে খবর সূত্রের। সূত্রের খবর, নাভারো বলেছেন, 'আমি নিশ্চিত নই তিনি কী ভাবছেন। আমরা আশা করি, তিনি বুঝতে পারবেন যে তাঁর রাশিয়ার সঙ্গে নয়, আমাদের সঙ্গে থাকা উচিত।'এর আগে নাভারো ভারতকে শুল্কের মহারাজা বলেও অভিহিত করেছিলেন। ভারতীয় পণ্যের উপর ট্রাম্প ২৫ এবং ২৫ শতাংশ শুল্ক আরোপের সময় তিনি বলেছিলেন, 'ভারতের সঙ্গে দ্বিমুখী সমস্যা রয়েছে। পঁচিশ শতাংশ শুল্ক পারস্পরিক - অন্যায্য বাণিজ্যের কারণে, এবং বাকি ২৫ শতাংশ শুল্ক আরোপের কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে।'

 

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্য কথা। বলছেন ট্রাম্পের শুল্ক-জব্দের বিষয়টি আদতেই ব্যুমেরাং হয়ে ফিরেছে। তাঁর কারণেই আরও কাছাকাছি মোদি-পুতিন! চীনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের পর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকের গন্তব্যে একই গাড়িতে পাশাপাশি বসে গেলেন।

দ্বিপাক্ষিক বৈঠকের তাৎপর্য
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার থেকে ভারতের তেল কেনার নিন্দায় মুখর। তাঁর যুক্তি ভারত যে টাকায় তেল কিনছে তা ইউক্রেনের উপর হামলার জন্য খরচ করছে মস্কো। শাস্তিস্বরূপ ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্কও আরোপ করেছে আমেরিকা। কিন্তু ওয়াশিংটনের এই পদক্ষেপের পরও মাথা নত করতে রাজি নয় ভারত। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দু'পক্ষের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।  ট্রাম্প নতুন দিল্লিকে ইউক্রেনে পুতিনের যুদ্ধে অর্থায়নের জন্য অভিযুক্ত করেছেন।

 

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি সোমবার পুতিনকে বলেন, ১৪০ কোটি ভারতীয় এই বছরের শেষের দিকে তাঁর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।  রাশিয়া এবং ইউক্রেনযে দ্রুত তাদের যুদ্ধের অবসান ঘটাবে বলেও আশা মোদির, পুতিনকে তিনি সেকথা জানিয়েছেন বলেও জানা গিয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর,  পুতিন এসসিও সম্মেলন স্থল থেকে রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই একই গাড়িতে যেতে চেয়েছিলেন। একসঙ্গে যাওয়ার জন্য তিনি মোদির জন্য মিনিট দশ অপেক্ষা করেন বলেও জানা গিয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া