শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পরপর ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, ত্রাণ পাঠাল ভারত, জয়শঙ্কর লিখলেন, ‘পাশে আছি’

কৌশিক রয় | ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ০৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পরপর ভূমিকম্পে সোমবার কেঁপে উঠেছিল পূর্ব আফগানিস্তান। ভূমিকম্পে ৮০০ জনের বেশি নিহত এবং প্রায় ২৮০০ জন আহত হয়েছেন। আফগানিস্তানকে ইতিমধ্যেই জরুরি সহায়তা পাঠাল ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠাল ভারত।’ পোস্টের সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা গেছে চাল ও খাদ্যসামগ্রীতে ভরা ট্রাক, যা আফগানিস্তানের পাশে থাকার ভারতের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। সোমবার সকালে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, পাকিস্তানসহ আশপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। এরপর ৪ থেকে ৫ মাত্রার একাধিক আফটারশক আঘাত হানে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (UNOCHA) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের নানগারহার প্রদেশের কাবুল সীমান্তবর্তী কামা জেলায়।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কুনার, লাগমান, নানগারহার ও নুরিস্তান প্রদেশে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১২,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত। ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর আফগানিস্তানের বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি জানান, ভারত ইতিমধ্যেই কাবুলে ১,০০০ পারিবারিক তাঁবু পৌঁছে দিয়েছে। পাশাপাশি ভারতীয় সরকার কাবুল থেকে কুনারে ১৫ টন খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার থেকে ভারী ত্রাণ সামগ্রী ভারত থেকে সরাসরি পাঠানো হবে। সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের বরাতে জানা গেছে, অন্তত ৮১২ জনের মৃত্যু হয়েছে এবং ২,৮১৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ২০০ বছর আগে এই দেশের নাগরিকরা ছিলেন সকলেই বামণ, এখন বিশ্বের সবচেয়ে দীর্ঘকায়, দুই শতকে কী এমন পাল্টে গেল?

জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। ভারত কাবুলে ১,০০০ পারিবারিক তাঁবু পাঠিয়েছে। ১৫ টন খাদ্যসামগ্রী ইতিমধ্যেই কুনারে পাঠানো হচ্ছে। মঙ্গলবার থেকে ভারত থেকে আরও ত্রাণ যাবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই কঠিন সময়ে আফগানিস্তানের পাশে আছে ভারত।’ উল্লেখ্য, ভূমিকম্পের ঘটনা ঘটে রবিবার মধ্যরাতে। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এই কম্পন আঘাত হানে কুনার প্রদেশের একাধিক জনপদে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০ এবং এর উৎপত্তিস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কম্পনে কুনার প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বাখতারের প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পে কুনারের নুরগাল, চৌকে এবং ওয়াতাপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপ এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে। স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র শরাফত জামান  এক বিবৃতিতে জানিয়েছেন, আহত এবং নিহতদের সংখ্যা বেশি। তবে এলাকা দুর্যোগপূর্ণ এবং দুর্গম, তাই ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে।

কুনার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, নুর গুল, সোকি, ওয়াতপুর, মানোগি এবং চাপাদারে জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আঘাতপ্রাপ্ত এলাকার মধ্যে নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত এই শহরটি প্রায় ৩ লক্ষ মানুষের আবাসস্থল। বাণিজ্যিক কারণে শহরটির গুরুত্ব অত্যন্ত বেশি, তবে শহর ও এর আশপাশের অধিকাংশ ভবন নিম্নমানের ইট ও কংক্রিট দিয়ে নির্মিত। গ্রামীণ এলাকাগুলোতে এখনো কাদামাটি ও কাঠের ঘরবাড়ি বহুল প্রচলিত। ফলে ধ্বংসযজ্ঞ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের মধ্যে দিয়ে প্রবাহিত কাবুল নদীর দুপাশে বিস্তৃত কৃষিজমি ও ফলচাষও ক্ষতির শিকার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া