বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০১ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ২৫Soma Majumder
প্রযুক্তির উন্নতিতে চিকিৎসা বিজ্ঞানে আসছে একের পর এক বিপ্লব। এবার সেই তালিকায় যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত স্টেথোস্কোপ। গবেষকদের দাবি, এই স্মার্ট স্টেথোস্কোপ মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই শনাক্ত করতে পারবে তিনটি মারাত্মক হৃদরোগ, যা সাধারণত দীর্ঘ সময়ের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ধরা যায় না।
বর্তমানে চিকিৎসকেরা যে স্টেথোস্কোপ ব্যবহার করেন তার বয়স প্রায় ২০০ বছর। প্রথাগত এই যন্ত্রের সাহায্যে হৃদযন্ত্রের শব্দ শোনা যায়। হার্টের অবস্থা কেমন অর্থাৎ হৃদযন্ত্রের কলকব্জা ঠিক আছে কিনা তা ওই শব্দ শুনে বুঝতে পারেন চিকিৎসকেরা। যদিও সময়ের সঙ্গে অনেক আধুনিক প্রযুক্তির স্টেথোস্কোপ এসেছে। তবে এবার আরও এক ধাপ এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সংযোগ ঘটানো হয়েছে স্টোথোস্কোপের।
আরও পড়ুনঃ ৫০ পেরলেও যৌনসুখে পড়বে না ভাটা! জেনে রাখুন কোন গোপন কৌশলে বজায় থাকবে সম্পর্কের উষ্ণতা
এমনিতেই বর্তমানে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবেতেই এআই-এর দখলদারি। চিকিৎসবিজ্ঞানেও ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা জায়গা করে নিয়েছে। এবার এআই স্টেথোস্কোপের সাহায্যে হার্ট অ্যাটাক হওয়ার আগেই সতর্ক হতে পারবেন রোগী।
ঠিক কীভাবে কাজ করে এআই স্টেথোস্কোপ? দেখতে এটি সাধারণ স্টেথোস্কোপের মতো হলেও এর ভেতরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশেষ সফটওয়্যার। চিকিৎসক যখন রোগীর বুকের ওপর স্টেথোস্কোপ রাখেন, তখন এটি হার্টস্পন্দনের প্রতিটি শব্দ বিশ্লেষণ করে। এআই প্রযুক্তি সেই শব্দ থেকে হার্টের অস্বাভাবিকতা শনাক্ত করে জানিয়ে দেবে রোগের সম্ভাব্য ধরন। যার সময় লাগবে মাত্র ১৫ সেকেন্ড। ব্রিটেনের ইম্পিরিয়াল কলেজ অফ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেল্থকেয়ার এনএইচএস-এর গবেষকেরা এআই পরিচালিত বিশেষ এক রকমের স্টেথোস্কোপ বানিয়েছেন।তিনটি প্রাণঘাতী হৃদরোগ শনাক্ত করতে পারবে এই এআই স্টেথোস্কোপ।

১. হার্ট ফেইলিউরঃ এক্ষেত্রে যেখানে হৃদপিণ্ড ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না।
২. অর্টিক স্টেনোসিসঃ হৃদপিণ্ডের ভালভ সংকুচিত হয়ে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে।
৩. মাইট্রাল রিগারজিটেশনঃ এটি হার্টের ভালভের সমস্যা যার কারণে রক্ত উল্টো দিকে চলে যায়।
এই রোগগুলো সময়মতো শনাক্ত না হলে প্রাণঘাতী হতে পারে। সাধারণত এগুলো ধরতে ইকোকার্ডিওগ্রাফি বা জটিল পরীক্ষার প্রয়োজন হয়। কিন্তু এআই স্টেথোস্কোপ সেই কাজকে অনেক সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই গুরুতর হৃদরোগ ধরা পড়বে এবং দ্রুত চিকিৎসা শুরু করা যাবে। বিশেষ করে গ্রামীণ বা চিকিৎসা সুবিধাবঞ্চিত এলাকায় যেখানে উন্নত পরীক্ষার সুযোগ নেই, সেখানে এই স্টেথোস্কোপ একটি জীবনরক্ষাকারী সমাধান হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?