মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০১ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ০৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০১৮ সালে একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন স্বামী। তন্নতন্ন করে খুঁজেও কোনও হদিশ পাননি স্ত্রী। সাত বছর পরে এমন জায়গায় স্বামীকে খুঁজে পেলেন ওই মহিলা, যার ফলে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়েছে। পুলিশ এবং পরিবারের সদস্যদের মতে, উত্তরপ্রদেশের হরদই জেলার এক ব্যক্তি, যিনি সাত বছর ধরে নিখোঁজ ছিলেন। সম্প্রতি তাঁকে অন্য এক মহিলার সঙ্গে একটি ইনস্টাগ্রাম রিলে দেখা গিয়েছে।
জানা গিয়েছে, হরদইয়ের আতামৌ গ্রামের বাসিন্দা জিতেন্দ্র কুমার ২০১৭ সালে মুরারনগরের শীলুকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরেই এই দম্পতির একটি ছেলে হয়। তবে, ২০১৮ সালে জিতেন্দ্র নিখোঁজ হয়ে যান। কোনও খোঁজ না পেয়ে ২০১৮ সালের এপ্রিলে তাঁর পরিবার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে এবং পুলিশ তল্লাশি শুরু করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।
সেই সময়, জিতেন্দ্রের পরিবার শীলুর আত্মীয়দের তাঁর নিখোঁজের হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছিল বলে জানা গিয়েছে। স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর বাপের ফিরে এসেছিলেন শীলু। তিনি যদিও শ্বশুরবাড়ির সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন।
সম্প্রতি, শীলু বেশ কয়েকটি ইনস্টাগ্রাম রিলে একজন পুরুষকে দেখতে পান যার চেহারা তাঁর স্বামীর মতো। পাঞ্জাবের লুধিয়ানায় তৈরি করা ভিডিওগুলিতে জিতেন্দ্রকে অন্য একজন মহিলার সঙ্গে থাকতে এবং সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে দেখা গিয়েছে। রিলগুলি তখন থেকে অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শীলু বলেন যে তিনি ভিডিওগুলি দেখেই জিতেন্দ্রকে চিনতে পেরেছেন। তিনি বলেন যে জিতেন্দ্র জীবিত আছেন, লুধিয়ানায় থাকেন এবং অন্য একজন মহিলার সঙ্গে রিলে দেখা যাচ্ছে, যাকে তিনি বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। তিনি আরও দাবি করেন যে জিতেন্দ্রের পরিবার তাঁর কাছ থেকে সত্য গোপন করেছে এবং শীলু ও তাঁর পরিবারকে জীতেন্দ্রর নিখোঁজ হওয়ার কারণ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
শীলু বলেন, “তাঁর পরিবার একটি এফআইআর দায়ের করেছিল, যা আমি জানতাম না, আমার আত্মীয়রাও জানত না। এখন, আমি রিলের মাধ্যমে জানতে পেরেছি যে সে লুধিয়ানায় থাকে, অন্য মহিলার সঙ্গে রিল বানায়, এমনকি তাকে বিয়েও করেছে।”
আরও পড়ুন: বিহারে এসআইআর: বাদ যাওয়া ৬৫ লক্ষের মধ্যে ফের আবেদন মাত্র ৩৩ হাজারের, নাম কাটতে আবেদন দু’লক্ষের
মামলাটি সম্পর্কে বলতে গিয়ে সহকারী পুলিশ সুপার নৃপেন্দ্র কুমার বলেন, “তাঁরা বিবাহিত ছিলেন। বিয়ের এক বছর পর, জীতেন্দ্র কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থানায় একটি এফআইআর দায়ের করা হয়।”
ইনস্টাগ্রাম ভিডিওগুলি আবিষ্কারের পর, শীলু সান্দিলা থানায় একটি নতুন আবেদন জমা দেন, যেখানে মূল অভিযোগটি নথিভুক্ত করা হয়েছিল। পুলিশ নিশ্চিত করেছে যে তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?