বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ০৯Soma Majumder
অন্তঃসত্ত্বা হয়েছেন কিনা জানতে আজকাল বেশিরভাগ মহিলাই প্রাথমিকভাবে প্রেগন্যান্সি কিট ব্যবহার করেন। এই যন্ত্রের ব্যবহারও সহজ। নিজের প্রস্রাব পরীক্ষার মাধ্যমে সুখবর জেনে নিতে পারেন হবু মায়েরা। সাধারণত স্ট্রিপে একটি রঙিন রেখা বা লাইন এলে প্রেগন্যান্সি নেগেটিভ, স্ট্রিপে পাশাপাশি দুটি রঙিন রেখা বা লাইন দেখা গেলে পজিটিভ, এমনকী হালকা রেখা হলেও পজিটিভ বলে গণ্য করা হয়। কিন্তু জানেন কি একইভাবে পুরুষদের প্রেগন্যান্সি টেস্টের ফলও পজিটিভ হতে পারে। শুনতে যতই অবিশ্বাস্য লাগুক, প্রেগন্যান্সি টেস্টের কিটে দুটি রেখা আসতে পারে পুরুষদেরও। তবে গর্ভধারণ নয়, চিকিৎসা বিজ্ঞানের মতে, এটি আসলে গুরুতর শারীরিক রোগের ইঙ্গিত বহন করে।
গর্ভধারণ করলে শরীরে বিটা এইচসিজি (হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন)নামে একটি হরমোন তৈরি হয়, যার উপস্থিতি প্রস্রাবেও নির্ণয় করা যায়। প্রেগন্যান্সি টেস্ট মূলত প্রস্রাবে উপস্থিত এই হরমোন শনাক্ত করে। সাধারণত এইচসিজি কেবল গর্ভবতী মহিলাদের শরীরে উৎপন্ন হয়। কিন্তু কিছু পুরুষের শরীরেও এই হরমোন অস্বাভাবিকভাবে তৈরি হতে পারে। যার ফলে প্রেগন্যান্সি টেস্টের ফলাফল পজিটিভ আসে।
আরও পড়ুনঃ অল্প সময়েই উধাও দামি পারফিউমের সুগন্ধ? শুধু ৫ কৌশল মেনে চলুন, ঘেমেনেয়ে একসা হলেও হবে না দুর্গন্ধ
চিকিৎসকদের মতে, পুরুষের শরীরে যদি এইচসিজি হরমোন পাওয়া যায়, তবে তা অনেক সময় বৃক্ক, অণ্ডকোষ বা অন্যান্য ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে টেস্টিকুলার ক্যানসারের ক্ষেত্রে এই হরমোন অস্বাভাবিকভাবে তৈরি হয়। তাই কোনও পুরুষ যদি মজার ছলে প্রেগন্যান্সি টেস্ট করেন এবং ফলাফল পজিটিভ হয় তাহলে তা কখনওই হালকাভাবে নেওয়া উচিত নয়। শরীরের অন্য কোনও অংশের টিউমার থেকেও এইচসিজি নিঃসৃত হতে পারে।

বেশ কয়েকবার এমন ঘটনা সামনে এসেছে যেখানে কোনও পুরুষ গর্ভধারণ পরীক্ষার কিট ব্যবহার করে ফলাফল পজিটিভ আসায় চমকে গিয়েছেন। পরে চিকিৎসকের থেকে জানতে পারেন যে তাঁর শরীরে টেস্টিকুলার ক্যানসার ধরা পড়েছে।
পুরুষের প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ ফল আসা আসলে এক ভয়ংকর রোগের প্রাথমিক সতর্কবার্তা হতে পারে। তাই এই ধরনের ফলকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, প্রেগন্যান্সি টেস্ট পুরুষদের জন্য কোনও নির্ভরযোগ্য পরীক্ষার পদ্ধতি নয়। তবে কোনও পুরুষের ক্ষেত্রে যদি টেস্টে পজিটিভ ফল আসে, তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে সঠিক পরীক্ষা করানো জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?