বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অ্যাক্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ট্রান্সমিশন কী নেই! পুতিনের গাড়িতে সঙ্গী হয়েছিলেন মোদি, এর দাম জানলে চমকে যাবেন

কৌশিক রয় | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়িতে একসঙ্গে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিন। সোমবার চিনে অনুষ্ঠিত বৈঠক শেষে সম্মেলনস্থল থেকে হোটেলে যাওয়ার পথে দুই রাষ্ট্রনেতা প্রায় এক ঘণ্টা ধরে গাড়ির ভিতরেই নানা বিষয়ে আলোচনা করেন। জানা গেছে, মোদির জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করেছিলেন পুতিন। তারপর ভারতের প্রধানমন্ত্রী গাড়িতে উঠতেই শুরু হয় দুই রাষ্ট্রনেতার কথোপকথন। তবে আলোচ্য বিষয় হয়ে উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িটি। 

জানা গিয়েছে, মোদি ও পুতিনের এই সফরে ব্যবহৃত গাড়িটি ছিল রাশিয়ার বিলাসবহুল ও সুরক্ষিত লিমুজিন ‘অরাস সেনাত’ (Aurus Senat)। যা ‘চলন্ত দুর্গ’ নামে পরিচিত। ২০১৮ সালে প্রথম প্রদর্শিত এই গাড়িটি রাশিয়ার রাষ্ট্রনেতাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ‘কর্তেজ’ প্রকল্পের অধীনে। এর নকশায় সোভিয়েত আমলের ZIS-110 লিমুজিন থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নঅরাস সেনাত ৪.৪ লিটার টুইন-টার্বোচার্জড ভার্সন এইট ইঞ্জিন এবং হাইব্রিড সিস্টেম দ্বারা চালিত। যা প্রায় ৫৯৮ হর্সপাওয়ার এবং ৮৮০ এনএম টর্ক উৎপন্ন করে। ৯-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সময় লাগে প্রায় ৯ সেকেন্ড।

গাড়িটির দৈর্ঘ্য ৫,৬৩০ মিলিমিটার, প্রস্থ ২,০০০ মিলিমিটার এবং উচ্চতা ১,৭০০ মিলিমিটার, আর এর হুইলবেস ৩,৩০০ মিলিমিটার। সর্বোচ্চ নিরাপত্তা মান রক্ষার পাশাপাশি গাড়িটিতে রয়েছে অ্যাক্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচার ওয়ার্নিং, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল ও উন্নত ব্রেকিং সিস্টেম। ভিতরে রয়েছে বিলাসবহুল চামড়া, কাঠের অলংকরণ, আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং যে কোনও জলবায়ুতে টিকে থাকার মতো প্রযুক্তি। এই গাড়ি কেবল রাষ্ট্রনেতাদের আনুষ্ঠানিক সফর ও কূটনৈতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ মানুষের জন্য এই গাড়ির সংস্করণ সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে। জানা গিয়েছে, এই গাড়িটির দাম প্রায় ২.৫ কোটি টাকা। ২০২৪ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও একটি অরাস সেনাত উপহার দেন পুতিন। বর্তমানে এসইউভি ও ভ্যান মডেল তৈরির কাজও চলছে এই প্রকল্পের অধীনে।

প্রসঙ্গত, এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন। তিনি বলেন, ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা কেবল উভয় দেশের জন্যই নয়, বরং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। একই সুর রাশিয়ার প্রেসিডেন্টের গলাতেও। জানা গিয়েছে, এদিন পুতিনও বলেন, এই বৈঠক ভারত-রাশিয়া সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে,  দুই দেশের সম্পর্ককে 'খুব ভালো' বলে অভিহিত করেছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদি এদিন পুতিনকে বলেন, ১৪০ কোটি ভারতীয় এই বছরের শেষের দিকে তাঁর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।  রাশিয়া এবং ইউক্রেনযে দ্রুত তাদের যুদ্ধের অবসান ঘটাবে বলেও আশা মোদির, পুতিনকে তিনি সেকথা জানিয়েছেন বলেও জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া