মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এশিয়ায় কাজের জন্য সেরা প্রতিষ্ঠানগুলির তালিকায় ভারত এবার শীর্ষে। সোমবার প্রকাশিত গ্রেট প্লেস টু ওয়ার্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এশিয়ার শীর্ষ ১০০ সংস্থার মধ্যে ৪৮টিই ভারতে। এর মধ্যে সবক’টি বড় প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে পড়ে। পাশাপাশি মাঝারি আকারের ক্যাটাগরিতে ভারতের ১২টি সংস্থা জায়গা পেয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এশিয়ার অন্য দেশের তুলনায় ভারতের এই সাফল্য কর্মসংস্কৃতি ও কর্মীদের অভিজ্ঞতায় দেশের নেতৃত্বের অবস্থানকে আরও জোরালো করছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলির কর্মীরা গড় মানের প্রতিষ্ঠানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ইতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। গ্রেট প্লেস টু ওয়ার্কের সিইও মাইকেল সি. বুশ বলেন, ‘যে সংস্থাগুলি এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে, তারা প্রমাণ করছে কীভাবে আস্থা গড়ে তুলে কর্মস্থলকে আরও উন্নত করা যায়। এগুলি শুধু সংস্থাকে শক্তিশালী করছে না, বরং সমাজ, দেশ এবং গোটা পৃথিবীকে কাজের দিক থেকে আরও ভাল জায়গা করে তুলছে।’
তিনি আরও যোগ করেন, ‘২০২৫ সালে এশিয়ার সেরা কর্মস্থলের তালিকায় যারা জিতেছে, তাদের আলাদা করে তুলছে একটিই বিষয়, ইতিবাচক কর্মী অভিজ্ঞতা, যা প্রকৃত অর্থে কাজের জায়গায় সুস্থ পরিবেশ তৈরি করে’। এ বছর ভারতের যেসব বড় প্রতিষ্ঠান তালিকায় জায়গা করে নিয়েছে, তার মধ্যে রয়েছে নোভার্টিস, স্নাইডার ইলেকট্রিক, এরিকসন, ভিসা ও এনভিডিয়া। মূলত, প্রতিবেদনটি ৩২ লক্ষাধিক গোপনীয় জরিপ তথ্যের উপর ভিত্তি করে তৈরি, যা প্রায় ৭৫ লক্ষ কর্মীর অভিজ্ঞতা তুলে ধরেছে। ৯১% কর্মীর মতে, তাদের সিদ্ধান্ত কর্মস্থলে প্রভাব ফেলে, তাদের সেই গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, ৮৬% কর্মী মনে করছেন তাঁদের ম্যানেজাররা নিরপেক্ষ ও ন্যায্য আচরণ করেন। এই পরিমাণ গত বছর ছিল ৮৩%। এছাড়াও, ৯৩%-র বেশি কর্মী জানিয়েছেন, তাঁদের বয়স, লিঙ্গ, পদমর্যাদা, জাতি নির্বিশেষে সমানভাবে দেখা হয়। গ্রেট প্লেস টু ওয়ার্ক ইন্ডিয়ার সিইও বলবীর সিং বলেন, ‘এই সংস্থাগুলির কর্মীরা নেতৃত্বের ভিশন ও দক্ষতার উপর প্রবল আস্থা রাখেন এবং নিজেদের গভীরভাবে সংযুক্ত বোধ করেন। এটি ন্যায্যতা ও উৎকর্ষতার সংস্কৃতির এক শক্তিশালী প্রমাণ। এই তালিকায় এত সংখ্যক ভারতীয় প্রতিষ্ঠানের নাম থাকা নিঃসন্দেহে প্রশংসনীয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?