শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‌বিহার বদলের ডাক মহাগঠবন্ধনের, হাজির বিরোধী নেতারা, ভোট চুরির পর্দাফাঁসে রাহুল ফাটাবেন ‘হাইড্রোজেন বোম’!

কৌশিক রয় | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫১Kaushik Roy

আবু হায়াত বিশ্বাস

অ্যাটম বোমার পর এবার হাইড্রোজেন বোমা!‌ কর্ণাটকের মহাদেবপুরায় ‘ভোট চুরির’ পর্দা ফাঁস করে সেটাকে ‘অ্যাটমবোম’ বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার পাটনায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন হাইড্রোজেন বোম ফাটানোর। দেশে বিজেপি-‌নির্বাচন কমিশনের ভোট চুরির আরও প্রমাণ দেওয়া হবে বলে দাবি করলেন রাহুল গান্ধী‌। তাঁর বক্তব্য ভোট চুরির এই ‘হাইড্রোজেন বোম’ ফাটলে নরেন্দ্র মোদির মুখ লুকানোর জায়গা থাকবে না। সোমবার বিহারের পাটনায় ভোটার অধিকার যাত্রার শেষ দিনে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা হাজির হয়েছিলেন। গান্ধী ময়দান থেকে যাত্রা শুরু হয়। শেষ হয় বি আর আম্বেদকর পার্কে। বিহারে আগামী বিধানসভা নির্বাচনে এনডিএ সরকারের পতনের ডাক দেন জোটের নেতারা। বিজেপি-‌কমিশনের যোগসাজশ নিয়ে সরব হন তারা। 

এদিনের কর্মসূচি থেকে কংগ্রেস সভাপতি দাবি করেন, আগামী ৬ মাসের মধ্যে বিহারে সরকার পরিবর্তন হবে। তাঁর কথায়,‘ডবল ইঞ্জিন সরকার ৬ মাস পর থাকবে না। নতুন সরকার হবে গরিবের সরকার। মহিলা, দলিত, আদিবাসীদের সরকার হবে।’ আরজেডি প্রধান তেজস্বী যাদবও বিহারের পরিবর্তনের ডাক দেন। তাঁর বক্তব্য, নকল মু্খ্যমন্ত্রী নয়, বিহার চায় আসল মুখ্যমন্ত্রী। বিহারের এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করেন খাড়গে। দাবি করেন, একসময় নীতীশ সোশ্যালিষ্টদের হয়ে কথা বলতেন। গোটা দেশে ঘুরে ঘুরে লোহিয়া, জর্জ ফার্ন্ডার্ডেজদের গুনগান করতেন।

এখন কোথায় গেল তাঁর সোশ্যালিষ্ট বিচার!‌ বলেন, ‘এখন আরএসএসদের ঝুলিতে গিয়ে পড়েছেন। আরএসএস আপনাকে আবর্জনার স্তুপে ফেলবে। বিহারে ভোট চুরি করে জেতার চেষ্টা করছে। সেটা করতে দেওয়া হবে না। বিহারের ভোটাধিকার যাত্রা গোটা দেশেই চর্চার কেন্দ্রে এসেছে’। তাঁর সাফ বক্তব্য এসসি, এসটি-‌দের জন্য কংগ্রেসের লড়াই জারি থাকবে। এদিনের যাত্রায় তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ ইউসুফ পাঠান, ললিতেশ ত্রিপাঠী। গান্ধী ময়দানের পাশাপাশি বি আর আম্বেদকর পার্কের সভায় উপস্থিত ছিলেন। এদিন তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সাক্ষাত করেন।

তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এদিনের সভায় হেমন্ত সোরেন বিজেপিকে তীব্র আক্রমণ করেন। দাবি করেন, বিজেপি সরকার অর্থ, পেশি শক্তিকে কাজে লাগাচ্ছে। পাশাপাশি ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে। বিহার ও দেশ থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করেছে। আগামী দিনে বিহারের নির্বাচন গোটা দেশের দিশা ও দশা বদলে দেবে। তেজস্বী যাদবের অভিযোগ, ডবল ইঞ্জিন সরকার। একটি হল অপরাধের, আরেকটি দুর্নীতির। তাঁর প্রশ্ন মোদি-‌নীতীশ কোন মুখে দুর্নীতির কথা বলেন? বিহারের ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। দুর্নীতির খেলা চলছে। লালুপুত্রের দাবি, ‘মোদিজি হলেন ঝুট কি ফ্যাক্টরি, মিথ্যার ডিস্ট্রিবিউটার, হোলসেলার’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া