বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রাতে বিছানায় এপাশ-ওপাশ করেই কেটে যায়? শোওয়ার আগে খান এই ৩ ফল, নিমেষে দু’চোখ জুড়ে আসবে ঘুম

সোমা মজুমদার | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৫Soma Majumder

শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পর্যাপ্ত ঘুমের কোনও বিকল্প নেই। বেশ কয়েক রাতে ঘুম কম হতে থাকলে ক্লান্তিভাব, মনোযোগের অভাব, বিষণ্ণতা, উদ্বেগও বাড়তে পারে। আর যদি এই ঘুম কম হওয়াটা চলতেই থাকে, তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের মতে, প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুম জরুরি। ঘুমের ওষুধের ভরসা করলে আবার শরীরে আরও অনেক জটিলতা হওয়ার আশঙ্কা থাকে। তাই অনিদ্রার সমস্যার মোক্ষম দাওয়াই হতে পারে ফল। তিনটি ফল নিয়ম করে খেলে রাতে ঘুমের সমস্যার সমাধান হবে।

কলাঃ কলায় রয়েছে উচ্চ মাত্রার ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম যা শরীরকে শান্ত করে। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ হওয়ায় কলা ব্রেনকে চাপমুক্ত করে ঘুমাতে সাহায্য করে। সঙ্গে রাতের কোনও ব্যথা বাড়লে তা কমিয়ে দেয় এবং সর্বোপরি শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে কলা।এছাড়াও এই ফলে অ্যামিনো অ্যাসিড, টাইপোফেনও থাকে। এগুলো মস্তিষ্কের উদ্দীপনা কমিয়ে দিতে পারে এমন হরমোন ক্ষরণে সাহায্য করে। অনেকেরেই রাতে ফল খেলে তা হজমে সমস্যা হয়। এছাড়া গ্যাস-অ্যাসিডিটির মতো সমস্যাও হয়ে থাকে। তাই তাঁদের বুঝশুনে কলা খাওয়া উচিত। 

আরও পড়ুনঃ হেঁশেলেই লুকিয়ে ডায়াবেটিসের মহৌষধ! পেট, ত্বকও রাখে ভাল, কী জানলে রোজ খাবেন

কিউইঃ গবেষণায় উঠে এসেছে,  রোজ রাতে কিউই খেলে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রোজ ঘুমানোর এক ঘণ্টা আগে এই ফল খেলে ভাল ঘুম হয়। তবে কিউই খাওয়ার সঙ্গে সঙ্গেই যে কাজ হতে শুরু করবে, এমনটা নয়। টানা এক মাস খাওয়ার পরই সুফল পাওয়া যাবে বলে মত গবেষকদের। কিউই ফল হিসেবে খুবই পুষ্টিকর। এতে রয়েছে পর্যাপ্ত পরিমানে ক্যালোটিনয়েড অ্যান্টি-অক্সিডেন্ট, ফোলেট।  এছাড়াও ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন—এই চার হ্যাপি হরমোনের মধ্যে কিউইতে রয়েছে সেরোটোনিন।  গবেষকদের মতে, এই যৌগগুলি শরীরের স্বাভাবিক ঘুমের চক্রের উপর প্রভাব ফেলে। তাই রোজ নিয়ম করে কিউই খেলেই উপকার পাবেন হাতেনাতে। 

চেরিঃ ঘুমানোর আগে চেরি খেলে তা প্রাকৃতিক মেলাটোনিনের মাত্রা বাড়ায় যা আপনাকে গভীর ঘুমের ঘুমে সাহায্য করে। চেরি হল মেলাটোনিনের সবচেয়ে সমৃদ্ধ প্রাকৃতিক উৎসগুলির মধ্যে একটি। এই ফল  ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে। ফলে  শুলে দ্রুত ঘুমিয়ে পড়া এবং দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকার প্রক্রিয়াকে সহজ করে তোলে।যদিও মিষ্টি চেরি খেতে ভালো লাগে, তবে টার্ট চেরিতেই থাকে বেশি পরিমাণে মেলাটোনিন ও অ্যান্থোসায়ানিন। তাই ঘুমের জন্য কার্যকরভাবে এটি এগিয়ে। 

শুধু ঘুমের জন্য নয়, নিয়মিত কলা, কিউই ও চেরি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। যেমন কিউই সার্বিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে, ত্বক ভাল রাখতে কাজে লাগে। কিউইর পুষ্টিকর উপাদান ত্বককে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করে। কলায় রয়েছে ফাইবারের ভাণ্ডার। তাই নিয়মিত কলা খেলে পেটের স্বাস্থ্যের উন্নতি হয়। চেরির অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্থোসায়ানিন ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে, বিশেষ করে ব্যায়ামের পর। এমনকী এই ফল খেলে আর্থ্রাইটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণেও উপকার পেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া