শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | KING KONG: বাস্তবেই পৃথিবীতে বিচরণ ছিল কিং কংয়ের!

Sumit | ১২ জানুয়ারী ২০২৪ ১৬ : ১২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক:  সিনেমার মাধ্যমে শুধুমাত্র কল্পনায় নয় বাস্তবেই পৃথিবীতে ছিল কিং কং’র বিচরণ। সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে একদল গবেষক দাবি করেছেন, বহু শতাব্দী আগে বানরের মতো সত্যিকারের কিং কংয়ের দক্ষিণ চীনে বিচরণ ছিল। গবেষণায় বলা হয়েছে, এটি প্রায় ১০ ফুট লম্বা এবং গরিলার চেয়ে দ্বিগুণ ওজনের ছিল।
গবেষণাটি গিগান্টোপিথেকাস ব্ল্যাকির জীবাশ্মের ওপর করা হয়েছিল। জার্মান-ডাচ প্যালিওন্টোলজিস্ট জিএইচআর ভন কোয়েনিগসওয়াল্ড এই জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। দক্ষিণ চীনের গুহায় পাওয়া দাঁত ও চারটি চোয়ালের হাড় একটি বিলুপ্ত প্রজাতির প্রাণীর।
চীনা ও অস্ট্রেলিয়ান বিজ্ঞানী দলটি মনে করে, গিগান্টোপিথেকাস ভিয়েতনামের সীমান্তবর্তী দক্ষিণ চীনের গুয়াংজি অঞ্চলে বাস করত। তারা এই অঞ্চলের ২২টি গুহা পরীক্ষা করে এবং সেগুলির অর্ধেকের মধ্যে গিগান্টোপিথেকাসের জীবাশ্ম খুঁজে পান। জীবাশ্মগুলোর সঠিক সময় পেতে বেশ কয়েকটি কৌশল ব্যবহার করা হয়। এর মাধ্যমে এই বানর প্রজাতির জীবনকাল, হারিয়ে যাওয়া এবং মৃত্যুর একটি সময়রেখা তৈরি করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটির অধ্যাপক এবং ভূপ্রাণীবিদ কিরা ওয়েস্টওয়ে বলেন, ২ মিলিয়ন বছর আগের গুহাগুলিতে শত শত দাঁত রয়েছে। কিন্তু ওই প্রাণীর বিলুপ্তির সময়কালের আশপাশের তুলনামূলক কম পুরোনো গুহাগুলোয় মাত্র তিন-চারটি দাঁত পাওয়া গেছে।
নেচার জার্নালে প্রকাশিত এই প্রতিবেদনের গবেষকরা মনে করেন, বিশালাকায় এই প্রাণীটি ২ লক্ষ ৯৫ হাজার থেকে ২ লক্ষ ১৫ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। অনুমান করা হচ্ছে, প্রাণীগুলো জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গেছে। তারা পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া