মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ট্রাম্পের শুল্ক পদক্ষেপই বুমেরাং! আরও কাছাকাছি মোদি-পুতিন, এবার পাশাপাশি এক গাড়িতে, কী করলেন তাঁরা?

রজিত দাস | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ২৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের চেষ্টাই যেন বুমেরাং হল। আরও কাছাকাছি মোদি-পুতিন! চীনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের পর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকের গন্তব্যে একই গাড়িতে পাশাপাশি বসে গেলেন।  

প্রধানমন্ত্রী মোদি নিজেই তাঁর এক্স অ্যাকাউন্টে পুতিনের সঙ্গে তাঁর একশঙ্গে গাড়ি করে যাওয়ার ছবি শেয়ার করেছেন। তিনি বলেছেন, "এসসিও শীর্ষ সম্মেলনের অনুষ্ঠানের পর, প্রেসিডেন্ট পুতিন এবং আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের গন্তব্যে ভ্রমণ করেছি। তাঁর সঙ্গে কথোপকথন সর্বদা অন্তর্দৃষ্টিপূর্ণ।"

দ্বিপাক্ষিক বৈঠকের তাৎপর্য
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার থেকে ভারতের তেল কেনার নিন্দায় মুখর। তাঁর যুক্তি ভারত যে টাকায় তেল কিনছে তা ইউক্রেনের উপর হামলার জন্য খরচ করছে মস্কো। শাস্তিস্বরূপ ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্কও আরোপ করেছে আমেরিকা। কিন্তু ওয়াশিংটনের এই পদক্ষেপের পরও মাথা নত করতে রাজি নয় ভারত। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্ূপাক্ষিক বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।  ট্রাম্প নতুন দিল্লিকে ইউক্রেনে পুতিনের যুদ্ধে অর্থায়নের জন্য অভিযুক্ত করেছেন।

রাশিয়ার স্বীকৃতি
এর আগে, প্রধানমন্ত্রী মোদি তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছিলেন, সেখানে রাশিয়ান নেতা ইউক্রেন শান্তি প্রচেষ্টায় ভারতের ভূমিকা নিয়ে কথা বলেছিলেন। তখন পুতিন ইউক্রেনের সংকট সমাধানে চীন এবং ভারতের প্রচেষ্টার প্রশংসা করেন। 

২০২৪ সালের অক্টোবরে কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের পর চীনে ফের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি পুতিন ব্যক্তিগতস্তরে বৈঠক করেন। শান্তি চুক্তির জন্য আলাস্কায় ট্রাম্পের সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্টের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি শেষবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।

আরও পড়ুন-  জিনপিং-পুতিনের সঙ্গে মোদির আলিঙ্গন-করমর্দন, কার্যত একঘরে শরিফ! ঘুরিয়ে ট্রাম্পকে শুল্ক-বোমার জবাব নয়াদিল্লির?

আরও পড়ুন-  'কোনও দেশ সন্ত্রাসবাদকে মদত দিলে মেনে নেব?' শেবহাজ শরিফের সামনেই পাকিস্তানকে কড়া নিশানা মোদির


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া