মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৫৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রবিবার গভীর রাতে তীব্র ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, তাজিকিস্তান এবং উত্তর ভারতেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। সর্বশেষ খবর অনুসারে, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এখনও ৩০ জনের প্রাণ গিয়েছে। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হাজার হাজার। এরপরও ভোরে ফের কেঁপে ওঠে আফগানিস্তান। তার মধ্যে অন্তত দু'টি কম্পনের মাত্রা ছিল ৫। ভূমিকম্প ঘিরে চরম আতঙ্ক সর্বত্র।
আফগানিস্তানের জালালাবাদ শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। কাবুল থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার মাটির নীচে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে অনুমান।
ভারতে, দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ এবং আশেপাশের অঞ্চলের বাসিন্দারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। কম্পনের ফলে অনেকেই ভয়ে রাতেই নিরাপদ আশ্রয়ের জন্য তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। ভারতে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- পুজোর মাসের প্রথমেই স্বস্তি, এক ধাক্কায় অনেকটা দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের
এর আগে একই সন্ধ্যায়, রাত ১০:৪৯ টার দিকে নাগাল্যান্ডে ছোট ছোট কম্পন আঘাত হানে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রের রিপোর্ট অনুসারে, রিৎটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নীচে ছিল। এই কম্পনগুলি এতটাই সূক্ষ্ম ছিল যে অনেকেই তা অমুভূত করতে পারেননি।
ভারতের মধ্য প্রদেশ রাজ্যে, দিনের বেলায় সিংরাউলিতে ৩.৪ মাত্রার একটি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। এর কেন্দ্রস্থল ছিল মাত্র ৫ কিলোমিটার ভূগর্ভস্থ। এর প্রভাব মৃদু ছিল এবং স্থানীয় জনগণ খুব ভাল করে কম্পন অনুভবই করতে পারেননি। কিন্তু মধ্যরাতে কাবুল থেকে উত্তর ভারতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
দিল্লি এবং রাজধানী অঞ্চলের বাসিন্দারা রাত ১২:৫৫ টা নাগাদ তীব্র কম্পন অনুভব করেন। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে, ভূমিকম্পের উৎপত্তি সম্ভবত পাকিস্তানে হয়েছিল, যদিও সঠিক অবস্থান এবং শক্তির আনুষ্ঠানিক যাচাই এখনও হয়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র স্পষ্ট করেছে যে, এই রিপোর্ট জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করা হয়েছে। বৈজ্ঞানিক নিশ্চিতকরণ করা হয়নি।
আরও পড়ুন- কমিউনিস্ট পার্টির দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? বৈঠকও করলেন! কী কী বিষয়ে জোর দেওয়া হল?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?