মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেশের মুখে খাবার তুলে দেন, সেই কৃষককেই থাপ্পড় নির্মম পুলিশের, রাগে কাঁপছে নেটপাড়া

আর্যা ঘটক | ৩১ আগস্ট ২০২৫ ১৮ : ৩৭Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার নারায়ণপেট জেলার তিলেরু-তে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদের সৃষ্টি করেছে। শনিবার প্রাইমারি এগ্রিকালচারাল কো-অপারেটিভ সোসাইটিতে (PACS) ইউরিয়ার জোগান নিয়ে হট্টগোল শুরু হলে এক কৃষককে পুলিশ কর্মকর্তার থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই বিশাল সংখ্যক কৃষক ইউরিয়া সংগ্রহের আশায় সেখানে জড়ো হয়েছিলেন। তবে সরবরাহ কম থাকায় এবং চাহিদা অত্যধিক হওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকরা পুলিশের কাছে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও, উত্তেজিত ভিড়কে শান্ত রাখা কঠিন হয়ে পড়ে।

এই অবস্থায়, এক সাব-ইন্সপেক্টর কৃষক সত্যনারায়ণ রেড্ডির (গ্রাম: রাকোলু) সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এমনকী তাঁকে প্রকাশ্যে থাপ্পড় মারেন। এই ঘটনা মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং কৃষকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি করে। তাঁরা পুলিশ ও কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, দাবি করেন অপ্রয়োজনীয় বলপ্রয়োগ ও সার-সংকটের জন্য প্রশাসন দায়ী।

পুলিশ এই ঘটনাকে ‘অজান্তে’ বা ‘আকস্মিক’ বলে ব্যাখ্যা করলেও কৃষকদের ক্ষোভ কমেনি। বরং এটি সামগ্রিকভাবে কৃষকদের প্রতি সরকারের উদাসীন মনোভাবের প্রমাণ হিসেবে দেখা হয়েছে।

আরও পড়ুন: আরও শীতল ভারত-মার্কিন সম্পর্ক, কোয়াড বৈঠকে ভারতে আসতে নারাজ ট্রাম্প

প্রসঙ্গত, এই ঘটনার আগে নির্মল জেলায় এক প্রবীণ কৃষককে এক পুলিশ অফিসার রাজস্ব বৈঠকে হেনস্থা করলে সেই অফিসারকে বরখাস্ত করা হয়েছিল। অপরদিকে, যোগুলাম্বা গাদওয়াল জেলায় একাধিক কৃষককে হাতকড়া পরানো নিয়েও তীব্র সমালোচনা হয়েছিল, এবং সেই ঘটনায় তেলেঙ্গানা ফারমার্স কমিশন কড়া নিন্দা জানিয়েছিল।

তেলেঙ্গানায় ইউরিয়ার ঘাটতি এখন একটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভারত রাষ্ট্র সমিতি (BRS) ‘ইউরিয়া প্রতিবাদ’ কর্মসূচির অংশ হিসেবে গান পার্কে খালি সার বস্তা হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। তারা রাজ্যজুড়ে সার-সংকটের বিষয়টি তুলে ধরে কংগ্রেস সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ শানায়।

BRS-র কার্যকরী সভাপতি কে টি রামা রাও (KTR) কংগ্রেস সরকারের সমালোচনায় বলেন, কৃষকদের সার পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একইসঙ্গে, দলীয় বিধায়কেরা কৃষি কমিশনারের কার্যালয়ে ধর্নায় বসেন। পাশাপাশি অবিলম্বে ইউরিয়া সরবরাহের দাবি জানান।

এই প্রতিবাদের জেরে পুলিশ BRS নেতাদের গ্রেপ্তার করে, যা প্রশাসনের বিরুদ্ধে 'স্বৈরাচারী মনোভাব' এবং নির্বাচিত প্রতিনিধিদের কণ্ঠরোধ করার অভিযোগ এনে দেয়। BRS জানিয়েছে, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং কংগ্রেস সরকারকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ এবং ‘জনতার প্রতি বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছে।

এই পরিস্থিতিতে, তেলেঙ্গানা বিজেপি বিধায়ক পৈড়ি রাকেশ রেড্ডি কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, কেন্দ্রীয় সরকারের দেওয়া ইউরিয়া কৃষকদের না দিয়ে কালোবাজারে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: কোরিয়ান যুবকের গলায় শাহরুখের গানের কলি, ভাল গাইলেন না মন্দ? তোলপাড় নেটমাধ্যম 

সার সংকটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিক্ষোভ, রাজনৈতিক চাপ, এবং প্রশাসনের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কৃষকদের প্রতি এমন আচরণ ও সংকট সমাধানে দায়িত্বজ্ঞানহীনতা প্রশাসনের প্রতি জনগণের আস্থাকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া