মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গনগনে স্বদেশী আঁচ, ভারতীদের মনে দানা বাঁধছে মার্কিন বিরোধীতা, এদেশে ব্যবসা নিয়ে আতঙ্কে পেপসি-ম্যাকডোনাল্ডস

রজিত দাস | ৩১ আগস্ট ২০২৫ ১৬ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের শুল্ক-বোমার জের, এ দেশে ক্রমেই জোরাল হচ্ছে মার্কিনবিরোধী মনোভাব। পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো মার্কিন বহুজাতিক সংস্থার পণ্য বয়কটের ডাক উঠল ভারতে।

যোগগুরু রামদেব ভারতবাসীকে ট্রাম্পের ভারতের উপর শুল্ক আরোপের প্রতিবাদে সমস্ত আমেরিকান পণ্য বয়কট করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "পেপসি, কোকা-কোলা, সাবওয়ে, কেএফসি বা ম্যাকডোনাল্ডসের কাউন্টারে একজনও ভারতীয়র যাওয়া উচিত নয়। এগুলিকে ব্যাপকভাবে বয়কট করা  উচিত।" রামদেবের "এই বয়কট সর্বাত্মক হলে আমেরিকায় বিশৃঙ্খলা দেখা দেবে।"

ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার মতো বিশ্বের অন্যান্য অংশে ইতিমধ্যেই আমেরিকা বিরোধী বয়কট চলছে।

১.৫ বিলিয়ন জনসংখ্যার দেশ ভারত। এত বিপুল সংখ্যার মানুষ মার্কিন সংস্থাগুলিকে বয়কট করার ফলে ভারতে তাদের ব্যাপক ক্ষতি হবে ও সংস্থাগুলি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয়দের 'স্বদেশী' বা দেশীয় পণ্য কিনতে এবং ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

রামদেব বলেছেন, "যে কেউ ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চায়, যেকোনও রাজনৈতিক দল, যেকোনও নেতা, তাদের দেশের স্বার্থে কথা বলা উচিত এবং জনগণের মনে 'স্বদেশী' পণ্য কেনার সংকল্প জাগানো আগ্রহ বাড়ানো উচিত। যখন আমরা কিছু কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি, তা যেন ভারতীয়দের ঝরানো ঘামে তৈরি হয় এমন দেখে কেনা উচিত। ভারতের জনগণের দক্ষতা ব্যবহার করে, ভারতের জনগণের ঘাম ঝরিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, তা আমাদের জন্য 'স্বদেশী'। আমাদের 'ভোকাল ফর লোকাল' মন্ত্র মেনে কেনাকাটি করা উচিত।"

রামদেব ট্রাম্পকে কটাক্ষ করে বলেন যে, বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার রাজনীতি চলছে এবং প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ রক্ষায় ব্যস্ত।

রাশিয়ার তেল কিনছে ভারত। এতেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের পরও ট্রাম্প এ দেশের উপর গত ৬ আগস্ট বাড়তি   ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। 

ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, 'ভারত কেবল রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছে না, বরং তারা ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন বজায় রাকছে মস্কোকে অর্থের জোগান দিয়ে চলেছে।' নয়াদিল্লির দাবি, মার্কিন অতিরিক্ত শুল্ক "অন্যায় এবং অযৌক্তিক"। আমেরিকার দমননীতিতে দমে না গিয়ে দিল্লি স্প।ষ্ট জানিয়েছে যে, "জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ করা হবে।" বর্ধিত ২৫ শতাংশ জরিমানা ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

১৯০৫ সালের স্বদেশী আন্দোলনের কথা উল্লেখ করে গত ৭ আগস্ট আপ সাংসদ অশোক কুমার মিত্তল ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন। সেখানে লেখা ছিল, "যদি ১৪৬ কোটি ভারতীয় আজ নিজেদের স্বদেশী চেতনাকে কাজে লাগান এবং মার্কিন ব্যবসার উপর কৌশলগত নিষেধাজ্ঞা আরোপ করেন, তাহলে ভারতের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এর প্রভাব অনেক বেশি গুরুতর হবে।"

পশ্চিম ও দক্ষিণ ভারতে ম্যাকডোনাল্ডস পরিচালনাকারী ওয়েস্টলাইফ ফুডওয়ার্ল্ড লিমিটেড ২০২৪ অর্থবছরে ২৩৯০ কোটি টাকা রাজস্ব দেওয়ার কথা জানিয়েছে। যা তার আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ বেশি।

এদিকে, পেপসিকো ইন্ডিয়ার রাজস্ব ২০২৪ অর্থবছরে ৮,২০০ কোটি টাকা। পেপসিকোর জন্য ভারত বিশ্বব্যাপী শীর্ষ ১৫টি বাজারের মধ্যে অন্যতম। পেপসিকো গত তিন বছর ধরে ভারতীয় বাজারে প্রায় ৩,৫০০-৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া