মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুরীর জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথের চাকা এবার সংসদে! অনুমোদন অধ্যক্ষের

রজিত দাস | ৩১ আগস্ট ২০২৫ ১৫ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রভু জগন্নাথ, বলরাম এবং শুভদ্রার রথের তিনটি পবিত্র চাকা শীঘ্রই নয়াদিল্লির নতুন সংসদ ভবনে স্থান পেতে চলেছে। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (এসজিটিএ) প্রস্তাব অনুমোদন করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদ সূত্রে খবর, নন্দিঘোষ (ভগবান জগন্নাথের রথ), দেবদলন (দেবী সুভদ্রার রথ) এবং দর্পদলন (ভগবান বলভদ্রের রথ) থেকে একটি করে চাকা সংসদ প্রাঙ্গণের ভিতরে স্থাপন করা হবে।

ওড়িশার সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী প্রতীক হিসাবে রথের চাকাগুলি সংসদে স্থাপন করা হবে বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (এসজিটিএ) প্রধান প্রশাসক অরবিন্দ পাধী এই উদ্যোগকে সমর্থন করার জন্য স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাধী লিখেছেন, 'এটি ওড়িশার জগন্নাথ ঐতিহ্য এবং দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক সংযোগকে শক্তিশালী করবে'

ওড়িশা সরকারের একজন ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন, "অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যা সাংস্কৃতিক গর্ব এবং জাতীয় পরিচয় উভয়কেই তুলে ধরে।" 

ওড়িশা বিধানসভা প্রাঙ্গণ এবং ভুবনেশ্বরের রাজ্য অতিথি ভবনে জগন্নাথ ও তাঁর বাকি দুই ভাই-বোনের রথের চাকা স্থাপন করা হয়েছে।

এই সিদ্ধান্তে পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েতদের কাছ থেকে উৎসাহী প্রতিক্রিয়া এসেছে। এটিকে গর্বের বিষয় বলে অভিহিত করে, প্রবীণ পরিচারক বিনায়ক দাস মহাপাত্র বলেন, "সংসদ প্রাঙ্গণে মহাপ্রভুর রথের চাকা থাকায়, জগন্নাথ সংস্কৃতি আরও ব্যাপক স্বীকৃতি পাবে। সংসদ এমনিতেই একটি পবিত্র স্থান, সেখানে ঠাঁই হচ্ছে ওড়িশার জীবন্ত ঐতিহ্যের প্রতীক।"

আরেকজন সেবায়েত অনাথ দাস মহাপাত্র জানান, পূর্বে ওড়িশা জুড়ে মন্দির এবং মঠগুলিতে বিস্তৃত আচার-অনুষ্ঠানের মাধ্যমে রথের চাকা স্থাপন করা হয়েছে। তিনি বলেন, "যেহেতু চাকাগুলিকে স্বয়ং ভগবানের অংশ হিসাবে বিবেচনা করা হয়, তাই সেগুলি যেখানেই রাখা হোক না কেন, একই পবিত্রতার সঙ্গে আচরণ করা উচিত। সংসদেও সেই ঐতিহ্য পালন করা উচিত।"

চাকার পবিত্রতা এই বিশ্বাস থেকে উদ্ভূত যে, নয় দিনের রথযাত্রার সময় ভগবান জগন্নাথ স্বয়ং তাদের উপর চড়েন। ভক্তরা প্রায়শই তাদের বাড়িতে রথ কাঠের ছোট ছোট টুকরো রাখেন, বিশ্বাস করেন যে ওই কাঠে ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে, যা পারিবারিক সমৃদ্ধি বয়ে আনবে।

প্রতি বছর, রথযাত্রার জন্য তিনটি বিশাল কাঠের রথ নতুন করে তৈরি করা হয়। ১৬ চাকা বিশিষ্ট নন্দিঘোষ, ১৪ চাকা বিশিষ্ট তালধ্বজ এবং ১২ চাকা বিশিষ্ট দেবদলন। প্রতিটি রথ সাত ফুট উঁচু। পুরীর রথ খালায় (রথের কারখানা) বিশ্বকর্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাণা ছুতোররা রথের কাজ করেন। তিনটি রথ নির্মাণের জন্য, বার্ষিক প্রায় ৮৬৫ টন কাঠ ব্যবহার করা হয়। এই কাঠ- খুরদা, নয়াগড়, দাসপল্লা, ভঞ্জনগর এবং ঝুমুসরের বন থেকে সংগ্রহ করা হয়। রথ তৈরিতে ধৌরা, আসন, ফাসি এবং সিমিলির মতো কাঠ সাধারণত ব্যবহার করা হয়।

ঐতিহ্য অনুসারে, উৎসব শেষ হওয়ার পরে, পুরানো রথগুলি ভেঙে ফেলা হয়। তবে রথের কাঠের কিছু অংশ ভক্তদের কাছে বিক্রি করা হয়, বাকি অংশ মন্দিরের রান্নাঘরে জ্বালানি হিসেবে মহাপ্রসাদ রান্না করার জন্য ব্যবহৃত হয়।

আরও পড়ুন- বিজেপি শাসিত রাজ্যে ফের গণধর্ষণ! চাকরির টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ ৫ যুবকের, রাস্তায় ছুড়েও ফেলার অভিযোগ...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া